1. admin@banglawebs.com : banglawebs :
  2. ctgnews16@gmail.com : ctgnewsbd : Nurul Absar Ansary
স্পেনসহ ৩ দেশ পেলো বাংলাদেশের আম্রপালির স্বাদ - Ctg News BD
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
ঘোষনা
ছয় মাস কারাভোগ শেষে মুক্ত সবুজ, নেতাকর্মীদের মধ্যে স্বস্তি চরলক্ষ্যায় জমি নিয়ে বিরোধে ব্যবসায়ীর ওপর হামলা–চাঁদা দাবির অভিযোগে আদালতে মামলা। কদলপুর আইডিয়াল হাই স্কুলে অনিয়ম–দুর্নীতির অভিযোগের তদন্তের দাবী মানবাধিকার সংস্থার নামে টাকা আত্মসাতের অভিযোগে মামলা চান্দগাঁও থানায় দায়েরকৃত ইজ্জত নষ্ট মামলায় চার্জশীটভুক্ত রিয়াজ উদ্দিন রানা কি পার পাচ্ছেন? মিথ্যা মামলা করে হয়রানির অভিযোগ তৈয়ব শাহের — পুলিশ সুপারের কাছে লিখিত আবেদন রাউজানে খাদ্যবান্ধব কর্মসূচির আড়ালে হরিলুটের অভিযোগ BNP জামায়াতসহ যে দলগুলো জুলাই সনদে স্বাক্ষর করেন কে এই লাভলী? তালাক কার্যকরের পরেও তালাকদাতার পিছু ছাড়ছেনা! ইকবালের খরিদা সম্পত্তিতে বাধা প্রদানকারী কে এই ইসমাইল! সিটিজি নিউজ

স্পেনসহ ৩ দেশ পেলো বাংলাদেশের আম্রপালির স্বাদ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ২২ জুলাই, ২০২৩
  • ১৯২১ বার পঠিত

সরকারের ‘আম কূটনীতির’ অংশ হিসেবে স্পেনসহ তিন দেশের রাষ্ট্র, সরকারপ্রধান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আম্রপালি আম উপহার পাঠিয়েছে বাংলাদেশ সরকার। বাকি দুই দেশ হলো দক্ষিণ-পশ্চিম ইউরোপের ক্ষুদ্র রাষ্ট্র অ্যান্ডোরা এবং মধ্য আফ্রিকার দেশ ইক্যুয়েটরিয়াল গিনি, যা আগে স্পেনের উপনিবেশ ছিল।

মঙ্গল ও বুধবার (১৮-১৯ জুলাই) এই দুদিন বাংলাদেশ দূতাবাস থেকে স্পেনের রাজা ষষ্ঠ ফেলিপে, প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ, উপপ্রধানমন্ত্রী, পররাষ্ট্রসহ গুরুত্বপূর্ণ মন্ত্রী, জনপ্রতিনিধি ও প্রভাবশালী রাজনৈতিক নেতা, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের কাছে আম পৌঁছে দেওয়া হয়।

এছাড়া স্পেনের বন্ধুপ্রতীম দেশের রাষ্ট্রদূত, গণমাধ্যম, থিংক ট্যাংক ও সিভিল সোসাইটির অংশীজনকে আম উপহার পাঠানো হয়েছে। একই সময়ে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্বাধীন দেশ অ্যান্ডোরা ও ইক্যুয়েটরিয়াল গিনির রাষ্ট্রপ্রধান, পররাষ্ট্রমন্ত্রী ও শীর্ষ কর্মকর্তাদের কাছে এ উপহার পৌঁছে দেওয়া হয়।

রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ বলেন, আমাদের বিশ্বাস এ উপহার স্পেনসহ তিন দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক সংহতকরণে অনুঘটকের ভূমিকা পালন করবে। পাশাপাশি এর মাধ্যমে অর্থনৈতিক কূটনীতি ও জনকূটনীতির বড় পরিসরে বাংলাদেশ ব্র্যান্ডিং হবে। বহির্বিশ্বে বাংলাদেশের সুস্বাদু ও পুষ্টিকর ফল বিপণন এবং অন্যান্য কৃষিপণ্যের বাজার সৃষ্টিতে সুদূরপ্রসারী অবদান রাখবে।

তিনি আরও বলেন, সম্প্রতি স্পেনের সঙ্গে বাংলাদেশের বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ বহুমাত্রিক সম্পর্ক ক্রমেই বিস্তৃত হচ্ছে। এ প্রেক্ষাপটে দূতাবাসের আম বিতরণ উদ্যোগের প্রশংসা করেছেন উপহারগ্রহীতা সবাই।

এছাড়া স্পেনের রানী সোফিয়া বাংলাদেশকে ভালোবাসেন। গত ১৮ মার্চ মাদ্রিদে ডিপ্লোম্যাটিক চ্যারিটি বাজারে বাংলাদেশ প্যাভিলিয়নে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন রাণী সোফিয়া। সেদিন তিনি আবেগভরে বলেছিলেন ‘আমি বাংলাদেশকে ভালোবাসি।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Customized BY WooHostBD