1. admin@banglawebs.com : banglawebs :
  2. ctgnews16@gmail.com : ctgnewsbd : Nurul Absar Ansary
  3. techsupport9056@gmail.com : techsupport90 :
  4. yg8yvgslpg@gmail.com : wp6htgwc :
খুলশীতে কর্মজীবী যুবককে হত্যা চেষ্টার অভিযোগ - Ctg News BD
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
ঘোষনা
খুলশীতে কর্মজীবী যুবককে হত্যা চেষ্টার অভিযোগ ডেইলি চট্টগ্রাম সমাচার-এ প্রচারিত সংবাদের প্রতিবাদ মুক্তিযোদ্ধা কোটায় চবিতে ভর্তি নিয়ে প্রশ্ন: রবিন নামক শিক্ষার্থীকে ঘিরে সনদ জালিয়াতির অভিযোগ, তদন্ত দাবি হাটহাজারীতে সরকারি গেজেট লঙ্ঘন করে মাদ্রাসায় পুনরায় সভাপতি হওয়ার পাঁয়তারা চট্টগ্রামের বাঁশখালীতে ফারহানাজের বিরুদ্ধে জমি রেজিস্ট্রি নিতে প্রতারণা, ভয়ভীতি ও জবর দখলের হুমকির অভিযোগ সাংবাদিক মোঃ কামাল উদ্দীনের বিরুদ্ধে ষড়যন্ত্র গ্রহণযোগ্য নয় দুদককে নিয়ে অবাক করা তথ্য দিলেন সেই পিপি বাংলাদেশের মানুষ বুঝে গেছে রাজনীতির খেলা Vertex Life International Ltd-এর ৫ কর্মকর্তার বিরুদ্ধে টাকা আত্মসাতের মামলা “ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের প্রতিবাদে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) ব্যাখ্যা” প্রতিবাদলিপি

খুলশীতে কর্মজীবী যুবককে হত্যা চেষ্টার অভিযোগ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৬১ বার পঠিত

খুলশীতে কর্মজীবী যুবকের ওপর সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে খুলশী থানায় হত্যাচেষ্টার অভিযোগ।
চট্টগ্রাম, ২১ জুন ২০২৬:
চট্টগ্রাম নগরীর খুলশী এলাকাস্থ পলিটেকনিক ইনস্টিটিউট মোড়ের অদুরে পরমাণু কেন্দ্রের বিপরীত ভাঙ্গারীর দোকানের সামনে, এক গার্মেন্টস কর্মীকে হত্যার উদ্দেশ্যে সংঘবদ্ধ সন্ত্রাসী চক্র কর্তৃক হামলা চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া যায়। এ ঘটনায় গুরুতর আহত ভুক্তভোগী মালেক আনছারী মোহাম্মদ ওমর (২৪) খুলশী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে জানা যায়, মালেক আনছারী মোহাম্মদ ওমর চট্টগ্রামের একটি স্বনামধন্য প্রতিষ্ঠান ম্যাপ ফুডওয়্যার লিমিটেডের সহকারী কিউসি (QC) পদে কর্মরত রয়েছেন। তার আইডি নম্বর ১১,৩৮৮। অভিযোগ অনুযায়ী, একই প্রতিষ্ঠানের অপারেটর ইসিতা আপ্রিন (নিশি), নিশির স্বামী মনির, প্রিপারেশন সুপারভাইজার আরাফাতের সঙ্গে কর্মস্থল সংক্রান্ত বিরোধের জেরে তার ওপর এই হামলা সংঘটিত হয়। ভুক্তভোগীর দাবি, গত ২০ জুন ২০২৬ তারিখে দুপুরের খাবারের বিরতির সময় ইসিতা আপ্রিন তাকে হুমকি প্রদান করেন। এর কিছুক্ষণ পর আরাফাত তার কর্মস্থলে এসে মোবাইল ফোনে সংরক্ষিত একটি ছবি দেখিয়ে বলেন, “তোমার বিপদ সন্নিকটে।” এই ঘটনাকে কেন্দ্র করে তিনি আতঙ্কিত হয়ে পড়েন।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, একই দিন সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে কর্মস্থল থেকে ছুটি শেষে মোটর সাইকেলে বাসায় ফেরার পথে খুলশীর টেকনিক্যাল মোড় এলাকায় ৭ থেকে ৮ জন অজ্ঞাতনামা ব্যক্তি তার পথ গতিরোধ করে, জোরপূর্বক ভাঙ্গারীর দোকানের সামনে নিয়ে গিয়ে, নিশি, নিশির স্বামীসহ তার জনৈক বন্ধু ও উপরোক্ত আরাফাতের কুপ্ররোচনায় সন্ত্রাসীগন অভিযোগকারীকে লোহার রড ও পাইপ দিয়ে এলোপাতাড়ি মারধর করে। হামলাকারীরা তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে এবং হত্যার উদ্দেশ্যে নির্যাতন চালায় বলে অভিযোগে বলা হয়েছে।হামলার একপর্যায়ে তিনি অচেতন হয়ে পড়লে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ সময় তার মানিব্যাগ ছিনিয়ে নেওয়া হয়। মানিব্যাগে নগদ প্রায় ৭ থেকে ৮ হাজার টাকা, জাতীয় পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স এবং মোটরসাইকেলের গুরুত্বপূর্ণ মূল কাগজপত্র ছিল বলে তিনি অভিযোগ করেন।

এরা বড় মাপের প্রতারক ও ১১৫৯ মামলার আসামী

পরে একই প্রতিষ্ঠানে কর্মরত আকাশ, রুবেল, জুয়েল ও তাহের নামের সহকর্মীরা তাকে উদ্ধার করে প্রথমে সাউদার্ন মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরবর্তীতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করেন। ভুক্তভোগীর অভিযোগ, ঘটনার পেছনে ইসিতা আপ্রিন, তার স্বামী মনির, আরাফাতসহ মনিরের জনৈক বন্ধুর প্রত্যক্ষ মদদ রয়েছে। তাদের মোবাইল ফোনের কললিস্ট এবং ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করলে হামলার প্রকৃত রহস্য উদঘাটিত হবে বলে তিনি দাবি করেন।

বর্তমানে গুরুতর আহত অবস্থায় চলাফেরা করতে অক্ষম হওয়ায় তিনি তার পিতার মাধ্যমে খুলশী থানার অফিসার ইনচার্জের নিকট লিখিত অভিযোগ প্রেরণ করেছেন।
তিনি ঘটনার সঙ্গে জড়িত উপরোক্ত ব্যক্তিগনসহ তাদের দলীয় অজ্ঞাতনামা সন্ত্রাসীদের শনাক্ত পূর্বক অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ, ছিনতাইকৃত টাকা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র উদ্ধার এবং নিজের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Customized BY WooHostBD