1. admin@banglawebs.com : banglawebs :
  2. ctgnews16@gmail.com : ctgnewsbd : Nurul Absar Ansary
  3. techsupport9056@gmail.com : techsupport90 :
  4. yg8yvgslpg@gmail.com : wp6htgwc :
Vertex Life International Ltd-এর ৫ কর্মকর্তার বিরুদ্ধে টাকা আত্মসাতের মামলা - Ctg News BD
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
ঘোষনা
পূর্ব গুজরা পুলিশ ফাঁড়িতে কর্মরত এস আই কিবরিয়ার বিরুদ্ধে ডিআইজি বরাবর অভিযোগ সীতাকুণ্ডে ২৪.২৬ শতক জমি নিয়ে প্রতারণার অভিযোগে মামলা খুলশীতে কর্মজীবী যুবককে হত্যা চেষ্টার অভিযোগ ডেইলি চট্টগ্রাম সমাচার-এ প্রচারিত সংবাদের প্রতিবাদ মুক্তিযোদ্ধা কোটায় চবিতে ভর্তি নিয়ে প্রশ্ন: রবিন নামক শিক্ষার্থীকে ঘিরে সনদ জালিয়াতির অভিযোগ, তদন্ত দাবি হাটহাজারীতে সরকারি গেজেট লঙ্ঘন করে মাদ্রাসায় পুনরায় সভাপতি হওয়ার পাঁয়তারা চট্টগ্রামের বাঁশখালীতে ফারহানাজের বিরুদ্ধে জমি রেজিস্ট্রি নিতে প্রতারণা, ভয়ভীতি ও জবর দখলের হুমকির অভিযোগ দুদককে নিয়ে অবাক করা তথ্য দিলেন সেই পিপি বাংলাদেশের মানুষ বুঝে গেছে রাজনীতির খেলা Vertex Life International Ltd-এর ৫ কর্মকর্তার বিরুদ্ধে টাকা আত্মসাতের মামলা

Vertex Life International Ltd-এর ৫ কর্মকর্তার বিরুদ্ধে টাকা আত্মসাতের মামলা

হারুন-অর-রশিদ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৮৫৯ বার পঠিত
  • প্রতারণা, অর্থ আত্মসাৎ ও প্রাণনাশের হুমকির অভিযোগে Vertex Life International Ltd-এর ৫ (পাঁচ) কর্মকর্তার বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।
  • চট্টগ্রাম, ১৩ এপ্রিল ২০২৬ঃ- চট্টগ্রামে আকর্ষণীয় অফার ও “শতভাগ কার্যকরী” পণ্যের প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ, প্রতারণা এবং পরবর্তীতে প্রাণনাশের হুমকির অভিযোগে Vertex Life International Ltd- এর পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে আদালতে ফৌজদারী মামলা দায়ের করা হয়েছে। বাঁশখালী উপজেলার চাঁপাছড়ি গ্রামের বাসিন্দা নূরুল আবছার আনছারী (৫২) বাদী হয়ে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, আদালত নং- ১, চট্টগ্রামে মামলা দায়ের করেন। শুনানি শেষে আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), চট্টগ্রামকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। মামলায় অভিযুক্তরা হলেন ক) মোহাম্মদ সাইফুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক, খ) মিজানুর রহমান রায়হান, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও), গ) মোহাম্মদ আবদুল করিম, হেড অব মার্কেটিং,
    ঘ) শহীদুল ইসলাম বাবুল, উপদেষ্টা ও প্রোডাক্ট কনসালটেন্ট, এবং ঙ) মো: লিয়াকত আলী, ডিলার- চট্টগ্রাম জেলা। আসামীগন সবাই Vertex Life International Ltd- এর সঙ্গে সংশ্লিষ্ট বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

প্রলোভনের ফাঁদে পড়ে টাকা বিনিয়োগঃ- মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২০২৫ সালের ১০ সেপ্টেম্বর আসামীরা বাদীর সিটিজি নিউজ পত্রিকার কার্যালয়ে গিয়ে নিজেদের প্রতিষ্ঠানের একটি ব্যবসায়িক প্রোফাইল উপস্থাপন করেন। তারা “এলিট কাস্টমার” ও “জেনারেল কাস্টমার” নামে দুটি প্যাকেজের মাধ্যমে বিনিয়োগ করলে ০৩ মাসের মধ্যে লাভসহ টাকা ফেরতের আশ্বাস প্রদান করেন। প্রতিশ্রুতি অনুযায়ী, ২৫ হাজার টাকার প্যাকেজ কিনলে তিন মাসে ৩০ হাজার টাকা এবং ২,৫০০ টাকার প্যাকেজে ০৩ হাজার টাকার অতিরিক্ত অর্থ ফেরতের প্রতিশ্রুতি দেওয়া হয়। এছাড়া চিকিৎসা ভাতা, শিক্ষা বৃত্তি ও অন্যান্য সুবিধার কথাও বলা হয়। এসব প্রলোভনে বিশ্বাস করে বাদী মোট ৩০ হাজার টাকা প্রদান করেন এবং বিনিময়ে Vertex Life international Ltd এর প্রোডাক্ট লিস্টে উল্লেখিত পণ্য হইতে বিভিন্ন ধরনের পণ্য গ্রহণ করেন। পরবর্তীতে তাকে “এলিট কাস্টমার” হিসেবে একটি আইডি কার্ডও দেওয়া হয়।

প্রতিশ্রুতি ভঙ্গ ও অর্থ আত্মসাতের অভিযোগঃ- এজাহারে আরও উল্লেখ করা হয়, কোম্পানির পণ্য ব্যবহারের পর বাদী শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। তার শরীরে বিভিন্ন সমস্যা দেখা দিলে চিকিৎসার জন্য প্রায় ১ লাখ টাকা ব্যয় করতে হয়। চিকিৎসায় ব্যয়কৃত টাকা ফেরত দেওয়ার আশ্বাস প্রদান করেও ফেরত প্রদান করেন নাই। পরবর্তীতে ৩০ ডিসেম্বর ২০২৫ তারিখে আসামীদের বরাবরে আইনজীবীর মাধ্যমে লিগ্যাল নোটিশ পাঠিয়েও সমাধান হয়নি। তবে আসামিরা নোটিশ গ্রহণ করলেও কোনো অর্থ ফেরত দেননি বরং পাওনা চাইতে গিয়ে প্রাণনাশের হুমকি। সর্বশেষ ১২ এপ্রিল ২০২৬ তারিখে বাদী ৫নং আসামী মোঃ লিয়াকত আলী হইতে মোবাইল ফোনে পাওনা টাকা দাবি করলে, উক্ত আসামী টাকার লেনদেন অস্বীকার করেন। অভিযোগে বলা হয়, এক পর্যায়ে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়, যা ফৌজদারি অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে।


যে ধারায় মামলাঃ- মামলাটি দণ্ডবিধির ৪০৬ (বিশ্বাসভঙ্গ), ৪২০ (প্রতারণা) এবং ৫০৬(২) (ভয়ভীতি প্রদর্শন) ধারায় দায়ের করা হয়েছে।

আদালতের নির্দেশঃ- আদালত অভিযোগটি আমলে নিয়ে পিবিআই, চট্টগ্রামকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Customized BY WooHostBD