1. admin@banglawebs.com : banglawebs :
  2. ctgnews16@gmail.com : ctgnewsbd : Nurul Absar Ansary
  3. techsupport9056@gmail.com : techsupport90 :
  4. yg8yvgslpg@gmail.com : wp6htgwc :
রাউজানে খাদ্যবান্ধব কর্মসূচির আড়ালে হরিলুটের অভিযোগ - Ctg News BD
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
ঘোষনা
পূর্ব গুজরা পুলিশ ফাঁড়িতে কর্মরত এস আই কিবরিয়ার বিরুদ্ধে ডিআইজি বরাবর অভিযোগ সীতাকুণ্ডে ২৪.২৬ শতক জমি নিয়ে প্রতারণার অভিযোগে মামলা খুলশীতে কর্মজীবী যুবককে হত্যা চেষ্টার অভিযোগ ডেইলি চট্টগ্রাম সমাচার-এ প্রচারিত সংবাদের প্রতিবাদ মুক্তিযোদ্ধা কোটায় চবিতে ভর্তি নিয়ে প্রশ্ন: রবিন নামক শিক্ষার্থীকে ঘিরে সনদ জালিয়াতির অভিযোগ, তদন্ত দাবি হাটহাজারীতে সরকারি গেজেট লঙ্ঘন করে মাদ্রাসায় পুনরায় সভাপতি হওয়ার পাঁয়তারা চট্টগ্রামের বাঁশখালীতে ফারহানাজের বিরুদ্ধে জমি রেজিস্ট্রি নিতে প্রতারণা, ভয়ভীতি ও জবর দখলের হুমকির অভিযোগ দুদককে নিয়ে অবাক করা তথ্য দিলেন সেই পিপি বাংলাদেশের মানুষ বুঝে গেছে রাজনীতির খেলা Vertex Life International Ltd-এর ৫ কর্মকর্তার বিরুদ্ধে টাকা আত্মসাতের মামলা

রাউজানে খাদ্যবান্ধব কর্মসূচির আড়ালে হরিলুটের অভিযোগ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ১১০৭ বার পঠিত

রাউজানে খাদ্যবান্ধব কর্মসূচির আড়ালে হরিলুটের অভিযোগ

সচেতন মহলের দাবি — অনিয়মে জড়িতদের বিরুদ্ধে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হউক।

সিটিজি নিউজ এর নিজস্ব প্রতিবেদকঃ- চট্টগ্রামের রাউজান উপজেলার বিভিন্ন ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চাল বিতরণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। বিশেষ করে ৮ নম্বর কদলপুর ইউনিয়নে সরকারি চাল ও নগদ অর্থ আত্মসাতের ঘটনা স্থানীয়দের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কদলপুর ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় মোট ২৬৮ জন তালিকাভূক্ত উপকারভোগী রয়েছেন। তবে অভিযোগ রয়েছে— এদের মধ্যে প্রায় ১৬০ থেকে ১৮০ জনকে ৪৫০ টাকার বিনিময়ে মাত্র ২৫–২৬ কেজি করে চাল দেওয়া হয়েছে, যেখানে সরকারের নিয়ম অনুযায়ী প্রতিজন উপকারভোগীর প্রাপ্য ছিল ৩০ কেজি চাল, প্রতি কেজি ১৫ টাকা দরে।

অভিযোগ অনুযায়ী, প্রতি বস্তায় গড়ে ৪–৫ কেজি করে চাল কম দেওয়া হয়েছে, যা ১৮০ জন উপকারভোগীর ক্ষেত্রে মোট প্রায় ৯০০ কেজি চাল আত্মসাতের সমান। এছাড়া ২৬৮ জনের বাকী যারা কোনো কারণে চাল পাননি— সেই ৮৮ জনের বরাদ্দ ২৬৪০ কেজি চালও বিতরণ না হওয়ার অভিযোগ উঠেছে। হিসাব অনুযায়ী, কদলপুর ইউনিয়নে সর্বমোট ৩,৫৪০ কেজি চাল এবং প্রায় ১৩,৫০০ টাকা আত্মসাতের আশঙ্কা করা হচ্ছে।

এছাড়া মাস্টাররোল ও কার্ডধারীর নামের অমিল, একই ব্যক্তি একাধিক কার্ডে চাল গ্রহণ এবং অর্থের বিনিময়ে বেশ কয়েকজন লোক নীজের প্রাপ্যাংশ ছাড়াও অতিরিক্ত চালের বস্তা নেওয়ার ঘটনাও স্থানীয়রা শনাক্ত করেছেন বলে অভিযোগ করেন।

 

বিতরণ কার্যক্রমে দায়িত্বে থাকা টেক অফিসার/ প্রাণিসম্পদ কর্মকর্তা জয়তি বসু, ইউনিয়ন পরিষদের সচিব ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট অপরাপর দপ্তরের কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে স্থানীয়রা গরিব ও অসহায় উপকারভোগীদের বরাদ্দকৃত চাউল ও টাকা আত্মসাতের অভিযোগ তুলেছেন। স্থানীয়দের দাবি, বিতরণকালে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা চাউল বিতরণের স্থান কদলপুর আশরাফ আলী/সোমবাজার হাটস্থ চৌধুরী স্টোরের পাশে উপস্থিত থাকেন না বরং নির্দিষ্ট লোকের মাধ্যমে আর্থিক লেনদেনের পর কাগজপত্রে স্বাক্ষর দেন।

এলাকার সচেতন মহল বলছেন, “এই অনিয়ম শুধু সরকারি সম্পদ নয়, অসহায় মানুষের হক নষ্ট করা।” তারা সংশ্লিষ্ট প্রশাসনের কাছে সৎ কর্মকর্তার মাধ্যমে স্বচ্ছ তদন্ত ও জড়িতদের শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, এ বিষয়ে স্থানীয় প্রশাসন বা উপজেলা নির্বাহী কর্মকর্তা বা খাদ্য কর্মকর্তার পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে প্রশাসনিক সূত্র জানিয়েছে। অপরদিকে অভিযুক্তরা তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেন।
দ্রষ্টব্য: এই প্রতিবেদনটি স্থানীয় সূত্র ও অভিযোগকারীদের তথ্যের ভিত্তিতে প্রস্তুত। প্রশাসনিক তদন্ত বা আদালতের রায়ে অভিযোগ প্রমাণিত হলে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Customized BY WooHostBD