1. admin@banglawebs.com : banglawebs :
  2. ctgnews16@gmail.com : ctgnewsbd : Nurul Absar Ansary
  3. techsupport9056@gmail.com : techsupport90 :
  4. yg8yvgslpg@gmail.com : wp6htgwc :
হরতাল-অবরোধ: ৪৬ দিনে ২৭৪ যানবাহনে আগুন - Ctg News BD
শনিবার, ০২ মে ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
ঘোষনা
বাংলাদেশের মানুষ এখন বুঝে গেছে রাজনীতির নোংরা খেলা Vertex Life International Ltd-এর ৫ কর্মকর্তার বিরুদ্ধে টাকা আত্মসাতের মামলা বৈশ্বিক অস্থিরতার মধ্যেও বিএসসিতে রেকর্ড পরিমান মুনাফা “ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের প্রতিবাদে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) ব্যাখ্যা” প্রতিবাদলিপি ছয় মাস কারাভোগ শেষে মুক্ত সবুজ, নেতাকর্মীদের মধ্যে স্বস্তি চরলক্ষ্যায় জমি নিয়ে বিরোধে ব্যবসায়ীর ওপর হামলা–চাঁদা দাবির অভিযোগে আদালতে মামলা। কদলপুর আইডিয়াল হাই স্কুলে অনিয়ম–দুর্নীতির অভিযোগের তদন্তের দাবী মানবাধিকার সংস্থার নামে টাকা আত্মসাতের অভিযোগে মামলা চান্দগাঁও থানায় দায়েরকৃত ইজ্জত নষ্ট মামলায় চার্জশীটভুক্ত রিয়াজ উদ্দিন রানা কি পার পাচ্ছেন? মিথ্যা মামলা করে হয়রানির অভিযোগ তৈয়ব শাহের — পুলিশ সুপারের কাছে লিখিত আবেদন

হরতাল-অবরোধ: ৪৬ দিনে ২৭৪ যানবাহনে আগুন

নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ৬৯৪ বার পঠিত

গত ২৮ অক্টোবর থেকে ১৩ ডিসেম্বর সকাল ৬টা পর্যন্ত মোট ২৭৮টি অগ্নিসংযোগে ২৭৪টি যানবাহনে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স গণমাধ্যমকে দেয়া তথ্য থেকে এই কথা জানা যায়।

আরো জানা গেছে, বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলোর ডাকা ১১তম দফার অবরোধে গত ২৪ ঘণ্টায় ৪টি যানবাহনে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। ১২ ডিসেম্বর সকাল ৬টা থেকে ১৩ ডিসেম্বর সকাল ৬টা পর্যন্ত এসব অগ্নিকাণ্ডের সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস। এসব ঘটনায় ২টি বাস, একটি ট্রাক ও একটি পিকআপ ক্ষতিগ্রস্থ হয়। আগুন নির্বাপণ করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৭টি ইউনিট ও ৩৫ জন জনবল কাজ করেছে।

এ পর্যন্ত বিএনপি ও এর সমমনা দলগুলো ছুটির দিন শুক্র-শনিবার এবং মঙ্গলবার বাদ দিয়ে (যদিও গতকাল মঙ্গলবার প্রথমবার বিএনপি অবরোধ দেয়) দফায় দফায় ১১তম বার অবরোধ কর্মসূচি দেয়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার অবরোধ সকাল ৯টা ৫৮ মিনিটে রাজধানীর গুলিস্তান পাতাল মার্কেটের পাশে ‘বাহন পরিবহন’ নামক একটি বাসে আগুন লাগে। এরপর বেলা ১২টা ১৮ মিনিটে গুলিস্তান হানিফ ফ্লাইওভারের নিচে পুলিশ বক্সের পাশে ‘সময় পরিবহন’ নামের একটি বাসে আগুন দেওয়া হয়। ওইদিন ডিসেম্বর রাত সাড়ে ৯টায় মাগুরা সদরের কাচুন্দিতে একটি পিকআপে আগুন দেয় দুর্বৃত্তরা। সর্বশেষ গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টায় রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রামে একটি ট্রাকে আগুন দেয়া হয়।

ফায়ার সার্ভিসের সূত্রে আরও জানা গেছে, ২৮ অক্টোবর থেকে আজ ১৩ ডিসেম্বর সকাল ৬টা পর্যন্ত, ৪৬ দিনে মোট ২৭৮টি অগ্নিসংযোগের (কয়েকটি স্থাপনাসহ যানবাহনে) সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস। এতে ২৭৪টি যানবাহন ও ১৫টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। অগ্নিসংযোগকৃত যানবাহনের মধ্যে রয়েছে ১৭০টি বাস, ৪৫টি ট্রাক, ২৩টি কাভার্ড ভ্যান, ৮টি মোটরসাইকেল ও ২৮টি অন্যান্য গাড়ি রয়েছে বলে ফায়ার সার্ভিস জানায়।

উল্লেখ্য, গত ২৮ অক্টোবর ঢাকার নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির মহাসমাবেশ পুলিশ পণ্ড করে দিলে তারা এ সরকারের পদত্যাগের একদফাসহ মহাসমাবেশে পুলিশি হামলার প্রতিবাদে ২৯ অক্টোবর সকাল-সন্ধ্যা হরতাল ডাকে। সমমনা জোটগুলোও এই কর্মসূচির যুগপৎভাবে পালন করেছে। এরপর থেকে পর্যায়ক্রমে তারা প্রতি সপ্তাহে মঙ্গলবার এবং শুক্রবার-শনিবার ছুটির দুইদিন বিরতি দিয়ে ৪৮ ঘন্টার করে অবরোধ কর্মসূচি দিয়ে আসছিল। এ পর্যন্ত দলটি ১১তম দফায় অবরোধের ডাক দিয়েছে।  মঙ্গলবার এবং আজ বুধবারও দলটির অবরোধ কর্মসূচি চলছে। যা শেষ হবে আজ সন্ধ্যা ৬টায়। তবে এবারই প্রথম মঙ্গলবার অবরোধ কর্মসূচির আওতায় এনে এগারতম দফায় কর্মসূচি দেয় বিএনপি ও এর সমমনা দলগুলো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Customized BY WooHostBD