1. admin@banglawebs.com : banglawebs :
  2. ctgnews16@gmail.com : ctgnewsbd : Nurul Absar Ansary
  3. techsupport9056@gmail.com : techsupport90 :
  4. yg8yvgslpg@gmail.com : wp6htgwc :
মানুষ হত্যা করে সরকার উৎখাত করা যাবে না: শেখ হাসিনা - Ctg News BD
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
ঘোষনা
পূর্ব গুজরা পুলিশ ফাঁড়িতে কর্মরত এস আই কিবরিয়ার বিরুদ্ধে ডিআইজি বরাবর অভিযোগ সীতাকুণ্ডে ২৪.২৬ শতক জমি নিয়ে প্রতারণার অভিযোগে মামলা খুলশীতে কর্মজীবী যুবককে হত্যা চেষ্টার অভিযোগ ডেইলি চট্টগ্রাম সমাচার-এ প্রচারিত সংবাদের প্রতিবাদ মুক্তিযোদ্ধা কোটায় চবিতে ভর্তি নিয়ে প্রশ্ন: রবিন নামক শিক্ষার্থীকে ঘিরে সনদ জালিয়াতির অভিযোগ, তদন্ত দাবি হাটহাজারীতে সরকারি গেজেট লঙ্ঘন করে মাদ্রাসায় পুনরায় সভাপতি হওয়ার পাঁয়তারা চট্টগ্রামের বাঁশখালীতে ফারহানাজের বিরুদ্ধে জমি রেজিস্ট্রি নিতে প্রতারণা, ভয়ভীতি ও জবর দখলের হুমকির অভিযোগ দুদককে নিয়ে অবাক করা তথ্য দিলেন সেই পিপি বাংলাদেশের মানুষ বুঝে গেছে রাজনীতির খেলা Vertex Life International Ltd-এর ৫ কর্মকর্তার বিরুদ্ধে টাকা আত্মসাতের মামলা

মানুষ হত্যা করে সরকার উৎখাত করা যাবে না: শেখ হাসিনা

নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ১২০৭ বার পঠিত

গাজীপুরে রেললাইন কেটে নাশকতার ঘটনার নিন্দা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানুষ হত্যা করে কেউ সরকার উৎখাত করতে পারবে না বুধবার (১৩ ডিসেম্বর) গণভবনে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের নবনির্বাচিত কমিটির সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপি জ্বালাও-পোড়াও করে যাচ্ছে। প্রতিদিন তারা অবরোধ আর হরতাল ডেকে যাচ্ছে। হরতাল-অবরোধ মানে কি গাড়ি পোড়ানো, যাত্রীসহ বাস পোড়ানো?’

শেখ হাসিনা বলেন, ‘চালের গাড়ি পুড়িয়ে দিচ্ছে, ধানের গাড়ি পোড়াচ্ছে। মানে মানুষকে ক্ষুধার্ত মারা। এই ঘটনা এর আগেও তারা করেছে ২০১৩ সালে। আমি জানি না, তাদের কোনোমতে কেউ থামাতে পারবে কিনা। এই মানুষ হত্যা করে সরকার উৎখাত তো করতে পারবে না।’

গাজীপুরে রেললাইন কাটা, ট্রেনের ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘একটু চিন্তা করে দেখুন, কী রকম ধ্বংসাত্মক কাজ! রেললাইন ফেলে দিয়ে, প্রায় আটটা বগি পড়ে যায়, একজন মানুষ মারা যায়, কয়েকজন আহত। তার মানে হচ্ছে, রেলের বগি ফেলে দিয়ে মানুষকে হত্যা করা।’

বিএনপি-জামায়াতের আন্দোলনের বিরুদ্ধে জনগণকে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘যারা মানুষ মারার জন্য রেললাইন উপড়ে ফেলে বা জীবন্ত মানুষকে আগুন দিয়ে পুড়িয়ে মারে এদের মধ্যে মনুষ্যত্ববোধ বলে কিচ্ছু নেই। এদের শাস্তি একদিন পেতেই হবে। জনগণকে বলবো, এদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য।’

‌ক্ষমতা আঁকড়ে ধরার চেষ্টা আওয়ামী লীগের নেই মন্তব্য করে শেখ হাসিনা বলেন, ‘জনগণের কাছে যাব, জনগণ যাকে ভোট দেবে, সে ক্ষমতায় আসবে। ক্ষমতা আঁকড়ে ধরার তো কোনো চেষ্টা আমাদের নেই।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Customized BY WooHostBD