1. admin@banglawebs.com : banglawebs :
  2. ctgnews16@gmail.com : ctgnewsbd : Nurul Absar Ansary
  3. techsupport9056@gmail.com : techsupport90 :
  4. yg8yvgslpg@gmail.com : wp6htgwc :
বেলার রিজওয়ানার ওপর হামলা: চসিক কাউন্সিলর জসিম সাময়িক বরখাস্ত - Ctg News BD
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
ঘোষনা
পূর্ব গুজরা পুলিশ ফাঁড়িতে কর্মরত এস আই কিবরিয়ার বিরুদ্ধে ডিআইজি বরাবর অভিযোগ সীতাকুণ্ডে ২৪.২৬ শতক জমি নিয়ে প্রতারণার অভিযোগে মামলা খুলশীতে কর্মজীবী যুবককে হত্যা চেষ্টার অভিযোগ ডেইলি চট্টগ্রাম সমাচার-এ প্রচারিত সংবাদের প্রতিবাদ মুক্তিযোদ্ধা কোটায় চবিতে ভর্তি নিয়ে প্রশ্ন: রবিন নামক শিক্ষার্থীকে ঘিরে সনদ জালিয়াতির অভিযোগ, তদন্ত দাবি হাটহাজারীতে সরকারি গেজেট লঙ্ঘন করে মাদ্রাসায় পুনরায় সভাপতি হওয়ার পাঁয়তারা চট্টগ্রামের বাঁশখালীতে ফারহানাজের বিরুদ্ধে জমি রেজিস্ট্রি নিতে প্রতারণা, ভয়ভীতি ও জবর দখলের হুমকির অভিযোগ দুদককে নিয়ে অবাক করা তথ্য দিলেন সেই পিপি বাংলাদেশের মানুষ বুঝে গেছে রাজনীতির খেলা Vertex Life International Ltd-এর ৫ কর্মকর্তার বিরুদ্ধে টাকা আত্মসাতের মামলা

বেলার রিজওয়ানার ওপর হামলা: চসিক কাউন্সিলর জসিম সাময়িক বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪
  • ১১৬৯ বার পঠিত

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর জহুরুল আলম জসিমকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বুধবার (২৪ জানুয়ারি) তাকে সাময়িক বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী ও সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসানের ওপর হামলার ঘটনায় করা মামলায় চার্জশিটভুক্ত এক নম্বর আসামি ছিলেন জসিম। মামলার অভিযোগপত্র আদালত গ্রহণ করায় তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। কাউন্সিলর জহুরুল আলম জসিম নগরীর উত্তর পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সহকারী সচিব মো. আবদুর রাফিউল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, চট্টগ্রাম সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. জহুরুল আলম জসিমের নামে চট্টগ্রাম নগরের আকবর শাহ থানায় করা একটি মামলার অভিযোগপত্র আদালত গ্রহণ করেছেন। এজন্য স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন ২০০৯–এর ধারা ১২(১) অনুযায়ী জসিমকে স্বীয় পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। যথাযথ কর্তৃপক্ষের নির্দেশে এ আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

এর আগে, গত বছরের ২৬ জানুয়ারি আকবর শাহ এলাকায় পাহাড় কাটা ও ভরাটের স্থান পরিদর্শনে যান রিজওয়ানা হাসান ও তার দল। এ সময় জসিমের লোকজন তাকে বাধা দেয় এবং হামলা করে। এ ঘটনায় রিজওয়ানা হাসান বাদী হয়ে নগরীর আকবর শাহ থানায় মামলা করেন।

এ মামলার তদন্ত কর্মকর্তা আকবর শাহ থানার এসআই মো. জাহেদ উল্লাহ জামান দণ্ডবিধির ১৪৩, ৩৪১, ৩৪২ ও ৫০৬ ধারায় মামলার অভিযোগের সত্যতা পাওয়া গেছে মর্মে চলতি বছরের ৩০ মে আদালতে অভিযোগপত্র জমা দেন। দুই দফা শুনানির পর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালত গত ৩০ আগস্ট অভিযোগপত্রটি গ্রহণ করেন।

এ মামলায় বাকি আসামিরা হলেন  বিল্লাল হোসেন হৃদয় (২৪), আবু নোমান (৪১), সাইফুদ্দিন ভূঁইয়া (৪৬), আনিস চৌধুরী রাজান (৪১) ও মো. শাকিল (২৬)।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Customized BY WooHostBD