1. admin@banglawebs.com : banglawebs :
  2. ctgnews16@gmail.com : ctgnewsbd : Nurul Absar Ansary
  3. techsupport9056@gmail.com : techsupport90 :
  4. yg8yvgslpg@gmail.com : wp6htgwc :
ডলি সায়ন্তনীর নতুন তিন গান - Ctg News BD
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
ঘোষনা
সাংবাদিক মোঃ কামাল উদ্দীনের বিরুদ্ধে ষড়যন্ত্র গ্রহণযোগ্য নয় দুদককে নিয়ে অবাক করা তথ্য দিলেন সেই পিপি বাংলাদেশের মানুষ বুঝে গেছে রাজনীতির খেলা Vertex Life International Ltd-এর ৫ কর্মকর্তার বিরুদ্ধে টাকা আত্মসাতের মামলা বৈশ্বিক অস্থিরতার মধ্যেও বিএসসিতে রেকর্ড পরিমান মুনাফা “ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের প্রতিবাদে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) ব্যাখ্যা” প্রতিবাদলিপি ছয় মাস কারাভোগ শেষে মুক্ত সবুজ, নেতাকর্মীদের মধ্যে স্বস্তি চরলক্ষ্যায় জমি নিয়ে বিরোধে ব্যবসায়ীর ওপর হামলা–চাঁদা দাবির অভিযোগে আদালতে মামলা। কদলপুর আইডিয়াল হাই স্কুলে অনিয়ম–দুর্নীতির অভিযোগের তদন্তের দাবী মানবাধিকার সংস্থার নামে টাকা আত্মসাতের অভিযোগে মামলা

ডলি সায়ন্তনীর নতুন তিন গান

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ২২ জুলাই, ২০২৩
  • ২৫৪৩ বার পঠিত

শ্রোতাদের জন্য নতুন তিন গান নিয়ে এসেছেন ডলি সায়ন্তনী। এর মধ্যে রয়েছে দুটি মৌলিক ও একটি লালনগীতি। ‘একতরফা বাইসা ভালো’ শিরোনামের গানটির কথা, সুর ও সংগীতায়োজন করেছেন রোহান রাজ। ‘মন পবনের নাও’ গানটি লিখেছেন লালন লোহানী, সুর করেছেন নাজির মাহমুদ, সংগীতায়োজনে মুশফিক লিটু। এ ছাড়া ‘ভবে কেউ কারো নয়’ লালনগীতিটি নতুন করে সংগীতায়োজন করেছেন সুমন কল্যাণ।

নতুন তিন গান নিয়ে ডলি সায়ন্তনী বলেন, ‘তিনটি গানের জন্যই ভালো সাড়া পাচ্ছি। গান তিনটি যথেষ্ট শ্রুতিমধুর, একটি আরেকটির চেয়ে আলাদা। তাই বলা যায় সব ধরনের শ্রোতার কাছে আমার নতুন গানগুলো উপভোগ্য হবে। গানগুলোর মিউজিক ভিডিও যাঁরা দেখেছেন, তাঁরা ভালো লাগার কথা জানিয়েছেন। এখন তো আর সিডি বা ক্যাসেটে গান হয় না। গান হয় অনলাইনে, ইউটিউবে। শ্রোতারা এখন গান শোনার পাশাপাশি দেখতে পছন্দ করেন। তাই গাওয়ার পাশাপাশি মিউজিক ভিডিওর দিকে মনোযোগ বাড়িয়েছি। যাঁরা এখনো গানগুলো শোনেনি, তাঁরা আমার কণ্ঠের নতুন গানগুলো শুনতে পারেন। আশা করছি, ভালো লাগবে।’

‘একতরফা বাইসা ভালো’ ও ‘ভবে কেউ কারো নয়’ গান দুটি প্রকাশিত হয়েছে ডলি সায়ন্তনীর নিজস্ব ইউটিউব চ্যানেলে। অন্যদিকে ‘মন পবনের নাও’ গানটি প্রকাশিত হয়েছে সাউন্ডটেকের ইউটিউব চ্যানেলে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Customized BY WooHostBD