1. admin@banglawebs.com : banglawebs :
  2. ctgnews16@gmail.com : ctgnewsbd : Nurul Absar Ansary
  3. techsupport9056@gmail.com : techsupport90 :
  4. yg8yvgslpg@gmail.com : wp6htgwc :
সাংবাদিকরাই ভোটকেন্দ্রে আমাদের সিসি ক্যামেরা: ইসি রাশেদা - Ctg News BD
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
ঘোষনা
পূর্ব গুজরা পুলিশ ফাঁড়িতে কর্মরত এস আই কিবরিয়ার বিরুদ্ধে ডিআইজি বরাবর অভিযোগ সীতাকুণ্ডে ২৪.২৬ শতক জমি নিয়ে প্রতারণার অভিযোগে মামলা খুলশীতে কর্মজীবী যুবককে হত্যা চেষ্টার অভিযোগ ডেইলি চট্টগ্রাম সমাচার-এ প্রচারিত সংবাদের প্রতিবাদ মুক্তিযোদ্ধা কোটায় চবিতে ভর্তি নিয়ে প্রশ্ন: রবিন নামক শিক্ষার্থীকে ঘিরে সনদ জালিয়াতির অভিযোগ, তদন্ত দাবি হাটহাজারীতে সরকারি গেজেট লঙ্ঘন করে মাদ্রাসায় পুনরায় সভাপতি হওয়ার পাঁয়তারা চট্টগ্রামের বাঁশখালীতে ফারহানাজের বিরুদ্ধে জমি রেজিস্ট্রি নিতে প্রতারণা, ভয়ভীতি ও জবর দখলের হুমকির অভিযোগ দুদককে নিয়ে অবাক করা তথ্য দিলেন সেই পিপি বাংলাদেশের মানুষ বুঝে গেছে রাজনীতির খেলা Vertex Life International Ltd-এর ৫ কর্মকর্তার বিরুদ্ধে টাকা আত্মসাতের মামলা

সাংবাদিকরাই ভোটকেন্দ্রে আমাদের সিসি ক্যামেরা: ইসি রাশেদা

নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ১১৩৩ বার পঠিত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিকরা ভোটকেন্দ্রে সিসি ক্যামেরার কাজ করবেন বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে নীলফামারী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রিসাইডিং কর্মকর্তা, প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এমন মন্তব্য করেন তিনি।

ইসি রাশেদা বলেন, নানা সীমাবদ্ধতার কারণে আমরা কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করতে পারিনি। এক্ষেত্রে আমরা সাংবাদিকদের ওপর নির্ভর করছি। সাংবাদিকরা ভোটকেন্দ্রে সিসি ক্যামেরার কাজ করবেন।

এ নির্বাচন কমিশনার বলেন, সাংবাদিকরা ভোটকেন্দ্র থেকে লাইভ সম্প্রচার করতে পারবে। তবে এক্ষেত্রে যেন ভোট কার্যক্রমে কোনো ক্ষতি না হয়, সেটি বিবেচনায় রাখতে হবে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় অতিরিক্ত কমিশনার (সার্বিক) আবু জাফর, অতিরিক্ত ডিআইজি এস এম রশিদুল হক, জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ, পুলিশ সুপার গোলাম সবুর, রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আজিজুল ইসলাম ও জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর আলম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Customized BY WooHostBD