1. admin@banglawebs.com : banglawebs :
  2. ctgnews16@gmail.com : ctgnewsbd : Nurul Absar Ansary
  3. techsupport9056@gmail.com : techsupport90 :
  4. yg8yvgslpg@gmail.com : wp6htgwc :
শাহজাহান ওমরের বিষয়টি কৌশলগত : কাদের - Ctg News BD
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
ঘোষনা
ডেইলি চট্টগ্রাম সমাচার-এ প্রচারিত সংবাদের প্রতিবাদ মুক্তিযোদ্ধা কোটায় চবিতে ভর্তি নিয়ে প্রশ্ন: রবিন নামক শিক্ষার্থীকে ঘিরে সনদ জালিয়াতির অভিযোগ, তদন্ত দাবি হাটহাজারীতে সরকারি গেজেট লঙ্ঘন করে মাদ্রাসায় পুনরায় সভাপতি হওয়ার পাঁয়তারা চট্টগ্রামের বাঁশখালীতে ফারহানাজের বিরুদ্ধে জমি রেজিস্ট্রি নিতে প্রতারণা, ভয়ভীতি ও জবর দখলের হুমকির অভিযোগ সাংবাদিক মোঃ কামাল উদ্দীনের বিরুদ্ধে ষড়যন্ত্র গ্রহণযোগ্য নয় দুদককে নিয়ে অবাক করা তথ্য দিলেন সেই পিপি বাংলাদেশের মানুষ বুঝে গেছে রাজনীতির খেলা Vertex Life International Ltd-এর ৫ কর্মকর্তার বিরুদ্ধে টাকা আত্মসাতের মামলা “ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের প্রতিবাদে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) ব্যাখ্যা” প্রতিবাদলিপি কদলপুর আইডিয়াল হাই স্কুলে অনিয়ম–দুর্নীতির অভিযোগের তদন্তের দাবী

শাহজাহান ওমরের বিষয়টি কৌশলগত : কাদের

নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩
  • ৮৪৭ বার পঠিত

বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর নৌকা প্রতীকে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। এ প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘কৌশলগত সিদ্ধান্ত আমরা নিতেই পারি। নির্বাচন কতগুলো কৌশলের ব্যাপার। এখানে অনেক রকম কৌশল আছে।

শুক্রবার (১ ডিসেম্বর) দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক বিফ্রিংয়ে তিনি এসব কথা বলেন। নৌকা প্রতীকে নির্বাচন করার ঘোষণা দেওয়ার পর শাহজাহান ওমরকে বহিষ্কার করেছে বিএনপি। গতকাল শাহজাহান ওমর ঝালকাঠি-১ আসনে মনোনয়নপত্রও জমা দিয়েছেন।

শাহজাহান ওমরের প্রসঙ্গে কাদের আরো বলেন, ‘বিএনপির ভাইস চেয়ারম্যান নিজেই বলেছেন জিয়ার রাজনীতি থেকে বঙ্গবন্ধুর রাজনীতিতে তিনি সম্মানিত বোধ করছেন।

তাঁরও তো স্বাধীনতা আছে। এখন বিএনপির নেতা তাঁর যদি আওয়ামী লীগ করতে ভালো লাগে আমরা তাঁকে বাধা দেব কেন। তাঁর সে স্বাধীনতা আছে।’

বিএনপি দল হিসেবে নির্বাচনে অংশ না নিলেও তাদের ১৫ জন কেন্দ্রীয় নেতাসহ ৩০ জন সাবেক সংসদ সদস্য (এমপি) ভোটে অংশ নিচ্ছেন বলেও জানান কাদের।

নির্বাচন কতটা অংশগ্রহণমূলক হতে যাচ্ছে এ প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘যে ভোটে জনগণের অংশগ্রহণ নিশ্চিত হয় সেখানে ২-১টা দল না এলে নির্বাচন অবৈধ হয়ে যাবে- এটা বলা যায় না। এই নির্বাচনে প্রতি সিটে নয়জন করে প্রার্থী; তাহলে অংশগ্রহণমূলক হচ্ছে না এ কথা কে বলল।’

আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থীদের প্রসঙ্গে কাদের বলেন, ‘ঢালাওভাবে সবাই স্বতন্ত্র হয়ে নির্বাচন করবে বিষয়টা এমন নয়। ১৭ তারিখ পর্যন্ত আমরা দেখব। পরে দলীয়ভাবে পর্যবেক্ষণ করা হবে।

ইউরোপীয় ইউনিয়নের জিএসপি সুবিধা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, সম্পর্কের মাঝে টানাপোড়েন বন্ধুত্বেরই অংশ। আমাদের তাদেরকে দরকার। আবার তাদেরও আমাদেরকে দরকার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Customized BY WooHostBD