1. admin@banglawebs.com : banglawebs :
  2. ctgnews16@gmail.com : ctgnewsbd : Nurul Absar Ansary
  3. techsupport9056@gmail.com : techsupport90 :
  4. yg8yvgslpg@gmail.com : wp6htgwc :
টিআইবি বিএনপির দালাল: কাদের - Ctg News BD
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
ঘোষনা
খুলশীতে কর্মজীবী যুবককে হত্যা চেষ্টার অভিযোগ ডেইলি চট্টগ্রাম সমাচার-এ প্রচারিত সংবাদের প্রতিবাদ মুক্তিযোদ্ধা কোটায় চবিতে ভর্তি নিয়ে প্রশ্ন: রবিন নামক শিক্ষার্থীকে ঘিরে সনদ জালিয়াতির অভিযোগ, তদন্ত দাবি হাটহাজারীতে সরকারি গেজেট লঙ্ঘন করে মাদ্রাসায় পুনরায় সভাপতি হওয়ার পাঁয়তারা চট্টগ্রামের বাঁশখালীতে ফারহানাজের বিরুদ্ধে জমি রেজিস্ট্রি নিতে প্রতারণা, ভয়ভীতি ও জবর দখলের হুমকির অভিযোগ দুদককে নিয়ে অবাক করা তথ্য দিলেন সেই পিপি বাংলাদেশের মানুষ বুঝে গেছে রাজনীতির খেলা Vertex Life International Ltd-এর ৫ কর্মকর্তার বিরুদ্ধে টাকা আত্মসাতের মামলা “ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের প্রতিবাদে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) ব্যাখ্যা” প্রতিবাদলিপি কদলপুর আইডিয়াল হাই স্কুলে অনিয়ম–দুর্নীতির অভিযোগের তদন্তের দাবী

টিআইবি বিএনপির দালাল: কাদের

নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
  • ১২৫৫ বার পঠিত

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) বিএনপির দালাল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

কাদের বলেন, ‘টিআইবি হচ্ছে বিএনপির দালাল। তাদের প্রত্যেকটা কথা, তাদের বক্তব্য একপেশে এবং একটা পক্ষে ওকালতি করে তারা। আর সরকারের বিরুদ্ধে যখন যা খুশি তাই বলে। তারা সরকারবিরোধী।’

তিনি আরও বলেন, ‘যে ভাষায় বিএনপি কথা বলে একই ভাষায় টিআইবি কথা বলে। এই টিআইবি বলেছিল পদ্ম সেতু অসম্ভব। একটা জায়গা বললাম, সাংবাদিকদের নিশ্চয়ই খেয়াল আছে। সিপিডি (সেন্টার ফর পলিসি ডায়ালগ) একই মন্তব্য করেছিল। কিছু কিছু বিষয় আছে, আমরা জবাব দেই রাজনৈতিকভাবে—দেশের মানুষের পারসেপশন যাতে ভিন্ন খাতে না যেতে পারে। সে জন্য আমাদের কথা বলতে হয়।

‘মামলা করে সব সমস্যার সমাধান হয় না। রাজনৈতিক অনেক কথা-বার্তা; রিজভী (বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব) প্রতিদিন কত কথাই না বলেন। মামলা করে চলে না। রাজনৈতিকভাবে আমরা কথা-বার্তা বলি। মোকাবিলা করি। সব কিছু আইনগত ব্যবস্থা নিয়ে হয় না, রাজনীতি অন্তত হয় না,’ বলেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Customized BY WooHostBD