1. admin@banglawebs.com : banglawebs :
  2. ctgnews16@gmail.com : ctgnewsbd : Nurul Absar Ansary
চট্টগ্রাম জেলার ৬ থানায় এবং সিএমপির ৫ থানার ওসি পদে রদবদল - Ctg News BD
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
ঘোষনা
বৈশ্বিক অস্থিরতার মধ্যেও বিএসসিতে রেকর্ড পরিমান মুনাফা “ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের প্রতিবাদে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) ব্যাখ্যা” প্রতিবাদলিপি ছয় মাস কারাভোগ শেষে মুক্ত সবুজ, নেতাকর্মীদের মধ্যে স্বস্তি চরলক্ষ্যায় জমি নিয়ে বিরোধে ব্যবসায়ীর ওপর হামলা–চাঁদা দাবির অভিযোগে আদালতে মামলা। কদলপুর আইডিয়াল হাই স্কুলে অনিয়ম–দুর্নীতির অভিযোগের তদন্তের দাবী মানবাধিকার সংস্থার নামে টাকা আত্মসাতের অভিযোগে মামলা চান্দগাঁও থানায় দায়েরকৃত ইজ্জত নষ্ট মামলায় চার্জশীটভুক্ত রিয়াজ উদ্দিন রানা কি পার পাচ্ছেন? মিথ্যা মামলা করে হয়রানির অভিযোগ তৈয়ব শাহের — পুলিশ সুপারের কাছে লিখিত আবেদন রাউজানে খাদ্যবান্ধব কর্মসূচির আড়ালে হরিলুটের অভিযোগ BNP জামায়াতসহ যে দলগুলো জুলাই সনদে স্বাক্ষর করেন

চট্টগ্রাম জেলার ৬ থানায় এবং সিএমপির ৫ থানার ওসি পদে রদবদল

নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩
  • ৭০৮ বার পঠিত

চট্টগ্রাম জেলার আওতাধীন ৬ থানা এবং সিএমপির ৫ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে রদবদল করা হয়েছে। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) পুলিশ হোডকোয়ার্টার্স থেকে এডিশনাল ডিআইজি মোহাম্মদ জহিরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রজ্ঞাপনে সীতাকুণ্ড থানার ওসি তোফায়েল আহমেদকে বাঁশখালী থানায়, বাঁশখালী থানার ওসি কামাল উদ্দিনকে সীতাকুণ্ড থানায়, জোরারগঞ্জ থানার ওসি জাহিদ হোসেনকে রাউজান থানায়, রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুনকে জোরারগঞ্জ থানায়, সন্দ্বীপ থানার ওসি মো. সহিদুল ইসলাম মিরসরাই থানায়, মিরসরাই থানার ওসি কবির হোসেনকে সন্দ্বীপ থানায় বদলি করা হয়েছে।

এদিকে সিএমপি চকবাজার থানার ওসি মনজুরুল কাদের মজুমদারকে বন্দর থানায়, বন্দর থানার ওসি সঞ্জয় কুমার সিনহাকে বায়েজিদ থানায়, বায়েজিদ থানার ওসি ফেরদৌস জাহানকে সদরঘাট থানায়, সদরঘাট থানার ওসি গোলাম রব্বানীকে আকবরশাহ থানায় ও আকবরশাহ থানার ওসি ওয়ালী উদ্দিন আকবরকে চকবাজার থানায় বদলি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Customized BY WooHostBD