1. admin@banglawebs.com : banglawebs :
  2. ctgnews16@gmail.com : ctgnewsbd : Nurul Absar Ansary
  3. techsupport9056@gmail.com : techsupport90 :
  4. yg8yvgslpg@gmail.com : wp6htgwc :
চট্টগ্রামে ব্যাংকে আগুন, আসবাব পুড়লেও ভল্ট অক্ষত - Ctg News BD
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
ঘোষনা
পূর্ব গুজরা পুলিশ ফাঁড়িতে কর্মরত এস আই কিবরিয়ার বিরুদ্ধে ডিআইজি বরাবর অভিযোগ সীতাকুণ্ডে ২৪.২৬ শতক জমি নিয়ে প্রতারণার অভিযোগে মামলা খুলশীতে কর্মজীবী যুবককে হত্যা চেষ্টার অভিযোগ ডেইলি চট্টগ্রাম সমাচার-এ প্রচারিত সংবাদের প্রতিবাদ মুক্তিযোদ্ধা কোটায় চবিতে ভর্তি নিয়ে প্রশ্ন: রবিন নামক শিক্ষার্থীকে ঘিরে সনদ জালিয়াতির অভিযোগ, তদন্ত দাবি হাটহাজারীতে সরকারি গেজেট লঙ্ঘন করে মাদ্রাসায় পুনরায় সভাপতি হওয়ার পাঁয়তারা চট্টগ্রামের বাঁশখালীতে ফারহানাজের বিরুদ্ধে জমি রেজিস্ট্রি নিতে প্রতারণা, ভয়ভীতি ও জবর দখলের হুমকির অভিযোগ দুদককে নিয়ে অবাক করা তথ্য দিলেন সেই পিপি বাংলাদেশের মানুষ বুঝে গেছে রাজনীতির খেলা Vertex Life International Ltd-এর ৫ কর্মকর্তার বিরুদ্ধে টাকা আত্মসাতের মামলা

চট্টগ্রামে ব্যাংকে আগুন, আসবাব পুড়লেও ভল্ট অক্ষত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শনিবার, ১৬ মার্চ, ২০২৪
  • ২১২১ বার পঠিত

চট্টগ্রামে রাইফেল ক্লাবের ইউসিবি ব্যাংকে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রতিষ্ঠানটির কিছু আসবাব ক্ষতিগ্রস্ত হলেও মূল্যবান ভল্টটি অক্ষত রয়েছে। এছাড়া এ ঘটনায় আহত ফায়ার সার্ভিসের এক কর্মীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (১৬ মার্চ) রাতে এসব বিষয় নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের নন্দনকানন স্টেশনের সিনিয়র অফিসার মোহাম্মদ আলী।

তিনি বলেন, ‘প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ হয়। এসময় আমাদের এক কর্মী আহত হয়েছেন। তবে আগুনে ব্যাংকের বড় কোনো ক্ষতি হয়নি।’

এদিকে ইউসিবি ব্যাংকের জুবিলি রোড শাখার ব্যবস্থাপক (অপারেশনস) মো. মইনউদ্দিন চৌধুরী বলেন, ‘ব্যাংকের ভল্ট অক্ষত রয়েছে। আগুনে নগদ টাকার কোনো ক্ষতি হয়নি।’

স্থানীয়রা জানান, ইফতারের সময় ভবনের ভেতর থেকে পোড়া গন্ধ পাওয়া যাচ্ছিল। পরে হঠাৎ ভেতরে একটি শব্দ হয়। এরপর সেখান থেকে ধোঁয়া বের হতে শুরু করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Customized BY WooHostBD