1. admin@banglawebs.com : banglawebs :
  2. ctgnews16@gmail.com : ctgnewsbd : Nurul Absar Ansary
  3. techsupport9056@gmail.com : techsupport90 :
  4. yg8yvgslpg@gmail.com : wp6htgwc :
চট্টগ্রামে ছিনতাইকারীর কবলে ইতালিয়ান চিত্রশিল্পী: গ্রেফতার ৪ - Ctg News BD
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
ঘোষনা
খুলশীতে কর্মজীবী যুবককে হত্যা চেষ্টার অভিযোগ ডেইলি চট্টগ্রাম সমাচার-এ প্রচারিত সংবাদের প্রতিবাদ মুক্তিযোদ্ধা কোটায় চবিতে ভর্তি নিয়ে প্রশ্ন: রবিন নামক শিক্ষার্থীকে ঘিরে সনদ জালিয়াতির অভিযোগ, তদন্ত দাবি হাটহাজারীতে সরকারি গেজেট লঙ্ঘন করে মাদ্রাসায় পুনরায় সভাপতি হওয়ার পাঁয়তারা চট্টগ্রামের বাঁশখালীতে ফারহানাজের বিরুদ্ধে জমি রেজিস্ট্রি নিতে প্রতারণা, ভয়ভীতি ও জবর দখলের হুমকির অভিযোগ সাংবাদিক মোঃ কামাল উদ্দীনের বিরুদ্ধে ষড়যন্ত্র গ্রহণযোগ্য নয় দুদককে নিয়ে অবাক করা তথ্য দিলেন সেই পিপি বাংলাদেশের মানুষ বুঝে গেছে রাজনীতির খেলা Vertex Life International Ltd-এর ৫ কর্মকর্তার বিরুদ্ধে টাকা আত্মসাতের মামলা “ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের প্রতিবাদে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) ব্যাখ্যা” প্রতিবাদলিপি

চট্টগ্রামে ছিনতাইকারীর কবলে ইতালিয়ান চিত্রশিল্পী: গ্রেফতার ৪

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শুক্রবার, ৫ জানুয়ারী, ২০২৪
  • ৭৬৫ বার পঠিত

নগরীতে ইতালিয়ান নারী আলোকচিত্রী ক্রিস্টিনা জ্যামার ব্যাগ ছিনতাইয়ের ঘটনায় ব্যবহৃত সিএনজি অটোরিকশাসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে ছিনতাই হওয়া নগদ টাকাসহ ওই বিদেশী নাগরিকের মোবাইল।

শুক্রবার এসব তথ্য নিশ্চিত করেন সিএমপির দক্ষিণ বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার নোবেল চাকমা। গত ২ ডিসেম্বর এস এস খালেদ রোডের কর্ণফুলী টাওয়ারের সামনে থেকে ওই বিদেশী নাগরিকের হাত ব্যাগ অটোরিকশা থেকে টান নিয়ে নিয়ে যায় ছিনতাইকারীরা। গ্রেপ্তার ৪ জন হল মো. রুবেল (২৯), নুর উদ্দিন ওরফে রিয়াজ (৩২), মো. মুমিন (৫২) ও মো. আরাফাত।

অতিরিক্ত উপ-কমিশনার নোবেল চাকমা জানিয়েছেন, ঘটনাস্থলের আশেপাশের অন্তত ৫০টি সিসিক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়। যে সিএনজির মাধ্যমে ছিনতাই সংঘটিত হয়েছে সেটির পিছনে “সিরাতাল মুস্তাকিম” লেখা ছিল। ১৬ থানায় ১শ গ্যারেজে ওই লেখাযুক্ত গাড়িটির খোঁজ করা হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার( ৪ জানুয়ারি) চকবাজার থেকে প্রথমে রুবেলকে গ্রেপ্তার করে তার হেফাজত থেকে সিএনজি এবং ৮ হাজার ২শ টাকা উদ্ধার করা হয়। সে অন্যান্যদের নাম-ঠিকানা প্রকাশ করে। এরপর সন্ধ্যায় নুর উদ্দিনকে সিনেমা প্যালেস এলাকায় থেকে গ্রেপ্তার এবং উদ্ধার করা হয় নগদ ১০ হাজার টাকা। রাতে পুরাতন রেলওয়ে স্টেশন থেকে মুমিনকে গ্রেপ্তার করা হয় এবং তার কাছ থেকে পাওয়া যায় ছিনতাই হওয়া মোবাইলটি। এরপর শুক্রবার ভোররাতে ফটিকছড়ির উত্তর ধুরুং থেকে আরাফাতকে গ্রেপ্তার করা হয়, উদ্ধার করা হয় ৩ হাজার ৮শ টাকা। এরা সকলেই একটি সংঘবদ্ধ ছিনতাই চক্রের সদস্য। তারা দীর্ঘদিন যাবত মহানগরের বিভিন্ন এলাকায় ছিনতাই করে আসছে বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করে।

কোতোয়ালী জোনের সহকারি কমিশনার অতনু চক্রবর্তী জানান, এ চক্রটির একজন সিএনজি চালায় এবং অপর দুইজন সিএনজির পিছনের সিটে যাত্রীবেশে বসে থাকে। তারা রাতের বেলায় সিএনজি নিয়ে ঘুরাঘুরি করতে থাকে, টার্গেটকে লক্ষ্য কিছুক্ষণ অনুসরণ করে এবং নির্জন জায়গা বুঝে টার্গেটের পাশ দিয়ে সিএনজি নিয়ে যাওয়ার সময় সুযোগ বুঝে কৌশলে ভয় দেখিয়ে মোবাইল ফোন, নগদ টাকা ও স্বর্ণালংকারসহ বিভিন্ন দামী জিনিসপত্র ছিনিয়ে নিয়ে দ্রুত গতিতে পালিয়ে যায়। পরবর্তীতে ছিনতাই করা মালামাল কমদামে বিক্রয় করে।

সম্প্রতি চট্টগ্রামের অলিয়ঁস ফ্রঁসেজে অনুষ্টিত একটি আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনীতে যোগ দিতে বাংলাদেশে এসেছিলেন ক্রিস্টিনা। এতে তার তোলা ছবিও প্রদর্শিত হয়। ঘটনার সময় ক্রিস্টিনা জেমা দুই বাংলাদেশি তরুণ-তরুণীসহ দামপাড়ায় শিল্পকলা একাডেমি থেকে বেরিয়ে হেঁটে কাজির দেউড়ি হয়ে জামালখানের দিকে যাচ্ছিলেন। ক্রিস্টিনার বৃহস্পতিবার ভারতের উদ্দেশে বাংলাদেশ ছাড়ার কথা ছিল। এজন্য পথে এটিএম বুথ থেকে তিনি ৩০ হাজার টাকা সংগ্রহ করেছিলেন বলে জানিয়েছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Customized BY WooHostBD