1. admin@banglawebs.com : banglawebs :
  2. ctgnews16@gmail.com : ctgnewsbd : Nurul Absar Ansary
গণতান্ত্রিক ধারা বজায় রাখতে জাপা অতীতের মতোই সহায়তা করবে- তথ্যমন্ত্রী - Ctg News BD
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৪:৪২ পূর্বাহ্ন
ঘোষনা
ছয় মাস কারাভোগ শেষে মুক্ত সবুজ, নেতাকর্মীদের মধ্যে স্বস্তি চরলক্ষ্যায় জমি নিয়ে বিরোধে ব্যবসায়ীর ওপর হামলা–চাঁদা দাবির অভিযোগে আদালতে মামলা। কদলপুর আইডিয়াল হাই স্কুলে অনিয়ম–দুর্নীতির অভিযোগের তদন্তের দাবী মানবাধিকার সংস্থার নামে টাকা আত্মসাতের অভিযোগে মামলা চান্দগাঁও থানায় দায়েরকৃত ইজ্জত নষ্ট মামলায় চার্জশীটভুক্ত রিয়াজ উদ্দিন রানা কি পার পাচ্ছেন? মিথ্যা মামলা করে হয়রানির অভিযোগ তৈয়ব শাহের — পুলিশ সুপারের কাছে লিখিত আবেদন রাউজানে খাদ্যবান্ধব কর্মসূচির আড়ালে হরিলুটের অভিযোগ BNP জামায়াতসহ যে দলগুলো জুলাই সনদে স্বাক্ষর করেন কে এই লাভলী? তালাক কার্যকরের পরেও তালাকদাতার পিছু ছাড়ছেনা! ইকবালের খরিদা সম্পত্তিতে বাধা প্রদানকারী কে এই ইসমাইল! সিটিজি নিউজ

গণতান্ত্রিক ধারা বজায় রাখতে জাপা অতীতের মতোই সহায়তা করবে- তথ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ৬৫০ বার পঠিত

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আমি বিশ্বাস করি জাতীয় পার্টি নির্বাচনে আসবে, তারা ভালো দল হয়ে উঠবে। জাতীয় পার্টি আমাদের দীর্ঘদিনের বন্ধু। গণতান্ত্রিক ধারা বজায়ে তারা অতীতেও সহায়তা করেছে এবারও করবে। বুধবার(১৩ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সভা সমাবেশ নিষিদ্ধ করা ইসির চিঠির এখতিয়ার আছে। সেটার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যবস্থা নেবে। তবে ওই চিঠির ফলে সাংবিধানিক কোনো অধিকার ক্ষুন্ন হয় কিনা সেটাও খতিয়ে দেখতে হবে।

তিনি বলেন, দেশ এখন নির্বাচনমুখী, উৎসবের অপেক্ষায়। স্ব স্ব দলীয় প্রার্থীরা এলাকায় গিয়ে প্রচারণার প্রস্তুতি নিচ্ছে। নিবন্ধিত ৩০টি রাজনৈতিক দল ভোটে অংশ নিচ্ছে।

তিনি আরও বলেন, নির্বাচন বানচালের ডাক দেয়া হচ্ছে গুপ্তস্থান থেকে। সেই ডাকে সাড়া না দিয়ে মানুষ বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে।

তথ্যমন্ত্রী বলেন, ২৮ অক্টোবর থেকে দেশে সন্ত্রাস করছে। গাজীপুরে রেল লাইন কেটে নেয়ার ফলে সেখানে রেল যোগাযোগ বিচ্ছিন্ন। গাজীপুরে রেল লাইন কাটার সাথে জড়িতদের খুঁজে বের করবে প্রশাসন।

তথ্যমন্ত্রী আরও বলেন, ৩৫০টি গাড়িতে আগুন দিয়ে পোড়ানো হয়েছে। এটা কেমন রাজনীতি। এই অপরাজনীতি চিরদিনের জন্য বন্ধ করা উচিত। মানুষ আওয়াজ তুললে এটা বন্ধ হবে চিরতরে।

হাছান মাহমুদ বলেন, বিএনপি নেতা গুপ্ত দলের মতো কথা বলছে ও কার্যক্রম পরিচালনা করছে। বিএনপির রিজভী আহমেদের ওয়ারেন্ট থাকার পরও তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলেও জানান মন্ত্রী। সন্ত্রাসী কার্যক্রম কখনো রাজনীতি নয়, বরং দেশ বিরোধী কাজ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Customized BY WooHostBD