1. admin@banglawebs.com : banglawebs :
  2. ctgnews16@gmail.com : ctgnewsbd : Nurul Absar Ansary
  3. techsupport9056@gmail.com : techsupport90 :
  4. yg8yvgslpg@gmail.com : wp6htgwc :
কর্মদক্ষতার পুরস্কার পেলেন এক টিআই ও ৭ সার্জেন্ট - Ctg News BD
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
ঘোষনা
খুলশীতে কর্মজীবী যুবককে হত্যা চেষ্টার অভিযোগ ডেইলি চট্টগ্রাম সমাচার-এ প্রচারিত সংবাদের প্রতিবাদ মুক্তিযোদ্ধা কোটায় চবিতে ভর্তি নিয়ে প্রশ্ন: রবিন নামক শিক্ষার্থীকে ঘিরে সনদ জালিয়াতির অভিযোগ, তদন্ত দাবি হাটহাজারীতে সরকারি গেজেট লঙ্ঘন করে মাদ্রাসায় পুনরায় সভাপতি হওয়ার পাঁয়তারা চট্টগ্রামের বাঁশখালীতে ফারহানাজের বিরুদ্ধে জমি রেজিস্ট্রি নিতে প্রতারণা, ভয়ভীতি ও জবর দখলের হুমকির অভিযোগ সাংবাদিক মোঃ কামাল উদ্দীনের বিরুদ্ধে ষড়যন্ত্র গ্রহণযোগ্য নয় দুদককে নিয়ে অবাক করা তথ্য দিলেন সেই পিপি বাংলাদেশের মানুষ বুঝে গেছে রাজনীতির খেলা Vertex Life International Ltd-এর ৫ কর্মকর্তার বিরুদ্ধে টাকা আত্মসাতের মামলা “ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের প্রতিবাদে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) ব্যাখ্যা” প্রতিবাদলিপি

কর্মদক্ষতার পুরস্কার পেলেন এক টিআই ও ৭ সার্জেন্ট

নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৭১৪ বার পঠিত

গত জানুয়ারি মাসে বায়েজিদ এলাকা থেকে ট্রাফিক আইন আমান্য করায় ৪৩০ যানবাহন আটক করেছে ট্রাফিক উত্তর বিভাগের ট্রাফিক ইন্সেপেক্টর (বায়েজিদ) আলমগীর। বুধবার (৭ ফেব্রুয়ারি) মাসিক কল্যাণ সভায় জানুয়ারি মাসের সার্বিক কর্মদক্ষতায় ১ম স্থানের ক্রেস্ট তুলে দেন ট্রাফিক উত্তর বিভাগের উপ -পুলিশ কমিশনার জয়নুল আবেদীন।

এছাড়া সার্জেন্টদের মধ্যে ১ম স্থান অর্জন করেন মাসুদ রানা, ২য় স্থান অর্জন করেছে মো.শাহিন মিয়া, ৩য় স্থান মো.সাদিকুর রহমান, ৪র্থ। স্থান আশিকুর রহমান আবির, ৫ম স্থান কামরুল আজিম, ৬ষ্ঠ স্থান জাকির হোসেন, ৭ম স্থান মোস্তফা কামাল।

বিশেষ মূল্যায়ণ পুরুষ্কার পেয়েছেন সহকারী কমিশনার (ট্রাফিক উত্তর) আসিফ মাহমুদ গালিবের সঞ্চালনায় উপস্থিত ছিলেন এডিসি (ট্রাফিক উত্তর) কীর্তিমান চাকমা, টিআই প্রশাসন (উত্তর) মো. কামাল হোসেন।

এসময় উপস্থিত ছিলেন, টিআই (মোহরা) মো. কামরুজ্জামান রাজ, টিআই (মুরাদপুর) উত্তম কুমার দেবনাথ, টিআই (খুলশী) মো. আব্দুস সবুর, টিআই (চান্দগাঁও) বিপুল পাল, উত্তর বিভাগের অন্যান্য সার্জেন্ট ও সদস্যবৃন্দ।

ট্রাফিক ইন্সেপেক্টর (বায়েজিদ) মো. আলমগীর হোসেন জানান, গত জানুয়ারি মাসে ট্রাফিক আইন আমান্য করায় ৪৩০ যানবাহন আটক করা হয়। তারমধ্যে গ্রাম সিএনজি ১৭২টি, ব্যাটারি রিকশা ১০৮টি, টেম্পো ৪২টি, ট্রাক ৩২ টি, পিকআপ ১৫টি, বাস ৭টি, মোটরসাইকেল ২৭টি, মাইক্রো ও অন্যান্য যানবাহন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Customized BY WooHostBD