1. admin@banglawebs.com : banglawebs :
  2. ctgnews16@gmail.com : ctgnewsbd : Nurul Absar Ansary
আজ শিল্পকলায় প্রদর্শনী ‘ভাগের মানুষ’ - Ctg News BD
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
ঘোষনা
বৈশ্বিক অস্থিরতার মধ্যেও বিএসসিতে রেকর্ড পরিমান মুনাফা “ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের প্রতিবাদে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) ব্যাখ্যা” প্রতিবাদলিপি ছয় মাস কারাভোগ শেষে মুক্ত সবুজ, নেতাকর্মীদের মধ্যে স্বস্তি চরলক্ষ্যায় জমি নিয়ে বিরোধে ব্যবসায়ীর ওপর হামলা–চাঁদা দাবির অভিযোগে আদালতে মামলা। কদলপুর আইডিয়াল হাই স্কুলে অনিয়ম–দুর্নীতির অভিযোগের তদন্তের দাবী মানবাধিকার সংস্থার নামে টাকা আত্মসাতের অভিযোগে মামলা চান্দগাঁও থানায় দায়েরকৃত ইজ্জত নষ্ট মামলায় চার্জশীটভুক্ত রিয়াজ উদ্দিন রানা কি পার পাচ্ছেন? মিথ্যা মামলা করে হয়রানির অভিযোগ তৈয়ব শাহের — পুলিশ সুপারের কাছে লিখিত আবেদন রাউজানে খাদ্যবান্ধব কর্মসূচির আড়ালে হরিলুটের অভিযোগ BNP জামায়াতসহ যে দলগুলো জুলাই সনদে স্বাক্ষর করেন

আজ শিল্পকলায় প্রদর্শনী ‘ভাগের মানুষ’

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ২২ জুলাই, ২০২৩
  • ২৩০৮ বার পঠিত

উর্দু সাহিত্যের বিখ্যাত লেখক সাদত হাসান মান্টো। তারই ছোটগল্প অবলম্বনে নির্মিত নাটক ‘ভাগের মানুষ’ আজ বৃহস্পতিবার সন্ধ্যায় দেখা যাবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে। নাটকটি প্রযোজনা করছে নাটকের দল ‘সময়’।

সাহিত্যিক মান্টোর দেশভাগ নিয়ে বেশ কিছু গল্প রয়েছে। সেগুলোর মধ্যে অন্যতম ছোট গল্প ‘টোবাটেক সিং’। তারই নাট্যরূপ দিয়েছেন প্রয়াত নাট্যকার মান্নান হীরা এবং নির্দেশনা দিয়েছেন প্রয়াত নাট্যজন আলী যাকের। সেটিই নব্বইয়ের দশকে মঞ্চে আনে সময়।

নাটকের দলটি জানিয়েছে, ২৬ তম প্রযোজনা হিসেবে ১৯৯৭ সালে নাটকটি মঞ্চে আসে। তখন থেকে এ পর্যন্ত নাটকটি দেশে ও দেশের বাইরে প্রদর্শনী করে আসছে তারা।

নাটকের গল্পে দেখা যায়, ১৯৪৭ সালের দেশ ভাগের কয়েক বছর পরের ঘটনা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা যেমন কমেনি, সাম্প্রদায়িক বিষ বাষ্পের তেজ তখনো নিভে যায়নি। কিন্তু ভৌগোলিক সীমাবদ্ধতায় মানুষকে বেঁধে এক ধরনের নাগরিক স্বস্তি দেওয়ার প্রয়াস শুরু হয়েছে মাত্র। অথচ হতাশা, ক্ষোভ, যন্ত্রণা, প্রিয়জন হারানোর বেদনা তখনো জ্বল জ্বল করছে মানুষের বুকে। মানুষের ভালোবাসা, বন্ধুত্ব, প্রেমকে দ্বিখণ্ডিত করে উপমহাদেশের এই মাটিতে রচিত হয় পাকিস্তান ও ভারত নামের দুটি রাষ্ট্র। অথচ দেশ ভাগ মানেই তো মানুষের ভাগ, মানচিত্রের ভাগ, ভূগোলের ভাগ। শুরু হয় দুই দেশের মধ্যে বিনিময় বিনিময় খেলা। মানুষের বিনিময়ে মানুষ, ধর্মের বিনিময়ে ধর্ম, পাগলের বিনময়ে পাগল।

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন—পাভেল ইসলাম, আকতারুজ্জামান, ইয়ামিন জুয়েল, রেজাউর রহমান রিজন, ফখরুল ইসলাম মিঠু, মাহমুদুল আলম, মানসুরা রশীদ লাভলী, তোফায়েল সরকার, সুনীতা বড়ুয়া, আলমগীর হোসেন, সাবিহা সুলতানা শিমু, মমিনুল হক সানী, সাইফুল ইসলাম, চন্দন বোস, রাকিবুল হাসান, সাঈফুর রহমান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Customized BY WooHostBD