1. admin@banglawebs.com : banglawebs :
  2. ctgnews16@gmail.com : ctgnewsbd : Nurul Absar Ansary
  3. techsupport9056@gmail.com : techsupport90 :
  4. yg8yvgslpg@gmail.com : wp6htgwc :
অপপ্রচার-গুজবকে জবাবদিহির আওতায় আনতে চান তথ্য প্রতিমন্ত্রী - Ctg News BD
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
ঘোষনা
খুলশীতে কর্মজীবী যুবককে হত্যা চেষ্টার অভিযোগ ডেইলি চট্টগ্রাম সমাচার-এ প্রচারিত সংবাদের প্রতিবাদ মুক্তিযোদ্ধা কোটায় চবিতে ভর্তি নিয়ে প্রশ্ন: রবিন নামক শিক্ষার্থীকে ঘিরে সনদ জালিয়াতির অভিযোগ, তদন্ত দাবি হাটহাজারীতে সরকারি গেজেট লঙ্ঘন করে মাদ্রাসায় পুনরায় সভাপতি হওয়ার পাঁয়তারা চট্টগ্রামের বাঁশখালীতে ফারহানাজের বিরুদ্ধে জমি রেজিস্ট্রি নিতে প্রতারণা, ভয়ভীতি ও জবর দখলের হুমকির অভিযোগ সাংবাদিক মোঃ কামাল উদ্দীনের বিরুদ্ধে ষড়যন্ত্র গ্রহণযোগ্য নয় দুদককে নিয়ে অবাক করা তথ্য দিলেন সেই পিপি বাংলাদেশের মানুষ বুঝে গেছে রাজনীতির খেলা Vertex Life International Ltd-এর ৫ কর্মকর্তার বিরুদ্ধে টাকা আত্মসাতের মামলা “ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের প্রতিবাদে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) ব্যাখ্যা” প্রতিবাদলিপি

অপপ্রচার-গুজবকে জবাবদিহির আওতায় আনতে চান তথ্য প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪
  • ৭২৬ বার পঠিত

অপপ্রচার ও গুজবকে কীভাবে জবাবদিহির আওতায় আনা যায় তার একটি কাঠামো দাঁড় করাতে চান নতুন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। তিনি বলেন, ‘বিভিন্ন মাধ্যমে যারা অপপ্রচার চালায়, তাদের জবাবদিহির আওতায় আনা হবে।’

আওয়ামী লীগ সরকারের নতুন মন্ত্রিসভায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর রোববার(১৪ জানুয়ারি) সচিবালয়ে আসেন প্রতিমন্ত্রী আরাফাত। এরপর তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। আরাফাত বলেন, দেশে মতপ্রকাশের স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা ও তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে তিনি কাজ করবেন। তথ্যের অবাধ প্রবাহ ও মতপ্রকাশের স্বাধীনতা মুক্তিযুদ্ধের চেতনার অংশ। এ বিষয়ে সরকারের পূর্ণাঙ্গ প্রতিশ্রুতি রয়েছে। তথ্য প্রতিমন্ত্রী বলেন, গণতন্ত্রের স্বার্থে, দেশের অগ্রগতির স্বার্থে তথ্যের অবাধ প্রবাহ, মতপ্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা খুবই গুরুত্বপূর্ণ। বর্তমান সরকার তা নিশ্চিত করেছে। আগামী দিনেও তা অব্যাহত থাকবে।

‘কিন্তু কোনো গোষ্ঠী যদি অপপ্রচার করে, মতপ্রকাশের স্বাধীনতার অপব্যবহার করে, সেটা গণতন্ত্র ও সাধারণ মানুষের জন্য ক্ষতিকর। কারণ, মানুষ তা চায় না। যখন কেউ সাধারণ মানুষকে ধোঁকা দেয়, অসত্য তথ্য দেয়, সেটা মানুষের ওপর অবিচার হয়। যোগ করেন আরাফাত। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে তথ্য মন্ত্রণালয়ের একটা সম্পর্ক আছে। ভবিষ্যতে তিনি পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের কাছ থেকে সহযোগিতা আশা করেন। এ সময় সাবেক তথ্য ও সম্প্রচারমন্ত্রী ও বর্তমান পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Customized BY WooHostBD