1. admin@banglawebs.com : banglawebs :
  2. ctgnews16@gmail.com : ctgnewsbd : Nurul Absar Ansary
  3. techsupport9056@gmail.com : techsupport90 :
  4. yg8yvgslpg@gmail.com : wp6htgwc :
চট্টগ্রামে ভাবীর ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইল করায় দেবর গ্রেপ্তার - Ctg News BD
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
ঘোষনা
ডেইলি চট্টগ্রাম সমাচার-এ প্রচারিত সংবাদের প্রতিবাদ মুক্তিযোদ্ধা কোটায় চবিতে ভর্তি নিয়ে প্রশ্ন: রবিন নামক শিক্ষার্থীকে ঘিরে সনদ জালিয়াতির অভিযোগ, তদন্ত দাবি হাটহাজারীতে সরকারি গেজেট লঙ্ঘন করে মাদ্রাসায় পুনরায় সভাপতি হওয়ার পাঁয়তারা চট্টগ্রামের বাঁশখালীতে ফারহানাজের বিরুদ্ধে জমি রেজিস্ট্রি নিতে প্রতারণা, ভয়ভীতি ও জবর দখলের হুমকির অভিযোগ সাংবাদিক মোঃ কামাল উদ্দীনের বিরুদ্ধে ষড়যন্ত্র গ্রহণযোগ্য নয় দুদককে নিয়ে অবাক করা তথ্য দিলেন সেই পিপি বাংলাদেশের মানুষ বুঝে গেছে রাজনীতির খেলা Vertex Life International Ltd-এর ৫ কর্মকর্তার বিরুদ্ধে টাকা আত্মসাতের মামলা “ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের প্রতিবাদে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) ব্যাখ্যা” প্রতিবাদলিপি কদলপুর আইডিয়াল হাই স্কুলে অনিয়ম–দুর্নীতির অভিযোগের তদন্তের দাবী

চট্টগ্রামে ভাবীর ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইল করায় দেবর গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯২৮ বার পঠিত

চট্টগ্রামে এক গৃহবধূকে তার ব্যক্তিগত ছবি ও ভিডিও দিয়ে ব্ল্যাকমেইল করে ৩০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগে দেবরকে গ্রেপ্তার করেছে সিএমপির কাউন্টার টেরোরিজম বিভাগ। গ্রেপ্তার যুবকের নাম এস এম আতিক শাহরিয়ার (১৯)। তিনি চট্টগ্রামের একটি কলেজ থেকে এইচএসসি পাস করেছে। নগরীর চান্দগাঁও থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রোববার (১১ ফেব্রুয়ারি) তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন কাউন্টার টেরোরিজম ইউনিটের উপ-পুলিশ কমিশনার আসিফ মহিউদ্দীন।

তিনি জানান, ভুক্তভোগী নারী একজন গৃহিণী। তার স্বামী প্রবাসে থাকেন। শাহরিয়ার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক মেসেঞ্জার থেকে প্রবাসী স্বামী ও ভাবিকে নগ্ন ছবি ও ভিডিয়ো পাঠিয়ে ৩০ হাজার টাকা দাবি করেন। টাকা না দিলে নগ্ন ছবি ও ভিডিও আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবের কাছে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। এতে ভুক্তভোগী ওই নারী মানসিকভাবে বিপর্যস্ত হয়ে চান্দগাঁও থানায় জিডি করেন। পরে তিনি সিএমপির কাউন্টার টেরোরিজম বিভাগে অভিযোগ করেন। এরপর কাউন্টার টেরোরিজম ছায়া তদন্ত শুরু করে। ভিকটিমের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এসএম আতিক শাহরিয়ারকে জিজ্ঞাসাবাদ ও তার ডিভাইস চেক করা হয়। এসময় ফেসবুক আইডিটি তার মোবাইলে খোলা পাওয়া যায় এবং মোবাইলের গ্যালারিতে ছবিগুলো পাওয়া যায়।

আসিফ মহিউদ্দীন বলেন, জিজ্ঞাসাবাদে আসামির জানান, ভুক্তভোগীর একটি পুরোনো স্মার্ট ফোন থেকে তার কিছু ব্যক্তিগত নগ্ন ছবি/ভিডিও পান তিনি। পরে ফেক ফেসবুক আইডি তৈরি করে সেসব ছবি এবং ভিডিয়ো ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে একটি বিকাশ নম্বর পাঠিয়ে টাকা দাবি করেন। তাকে আদালতে পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Customized BY WooHostBD