1. admin@banglawebs.com : banglawebs :
  2. ctgnews16@gmail.com : ctgnewsbd : Nurul Absar Ansary
  3. techsupport9056@gmail.com : techsupport90 :
  4. yg8yvgslpg@gmail.com : wp6htgwc :
চট্টগ্রাম আদালতে রায়ের পর আসামি চম্পট, কনস্টেবল প্রত্যাহার - Ctg News BD
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:১২ অপরাহ্ন
ঘোষনা
ডেইলি চট্টগ্রাম সমাচার-এ প্রচারিত সংবাদের প্রতিবাদ মুক্তিযোদ্ধা কোটায় চবিতে ভর্তি নিয়ে প্রশ্ন: রবিন নামক শিক্ষার্থীকে ঘিরে সনদ জালিয়াতির অভিযোগ, তদন্ত দাবি হাটহাজারীতে সরকারি গেজেট লঙ্ঘন করে মাদ্রাসায় পুনরায় সভাপতি হওয়ার পাঁয়তারা চট্টগ্রামের বাঁশখালীতে ফারহানাজের বিরুদ্ধে জমি রেজিস্ট্রি নিতে প্রতারণা, ভয়ভীতি ও জবর দখলের হুমকির অভিযোগ সাংবাদিক মোঃ কামাল উদ্দীনের বিরুদ্ধে ষড়যন্ত্র গ্রহণযোগ্য নয় দুদককে নিয়ে অবাক করা তথ্য দিলেন সেই পিপি বাংলাদেশের মানুষ বুঝে গেছে রাজনীতির খেলা Vertex Life International Ltd-এর ৫ কর্মকর্তার বিরুদ্ধে টাকা আত্মসাতের মামলা “ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের প্রতিবাদে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) ব্যাখ্যা” প্রতিবাদলিপি কদলপুর আইডিয়াল হাই স্কুলে অনিয়ম–দুর্নীতির অভিযোগের তদন্তের দাবী

চট্টগ্রাম আদালতে রায়ের পর আসামি চম্পট, কনস্টেবল প্রত্যাহার

নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ৮৯৭ বার পঠিত

চট্টগ্রাম আদালতে রায় ঘোষণার পর মো. সাইফুল করিম খান (৪৫) নামে এক আসামি পালিয়ে গেছেন। রোববার (২৮ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রামের প্রথম যুগ্ম মহানগর আদালতে এ ঘটনা ঘটে। তবে বেলা আড়াইটার দিকে তাকে নগরের হালিশহর থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

পলাতক আসামি মো. সাইফুল করিম খান হালিশহর এলাকার বজলুল করিম খানের ছেলে। রোববার একটি চেকের মামলায় তাকে দণ্ড দেন আদালত।

এদিকে, আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় দায়িত্বরত কবির হোসেন নামে এক কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে। একইসঙ্গে ঘটনা তদন্তে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পক্ষ থেকে দুই সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) নিশান চাকমা বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, আসামি আদালতের ভেতরে হাজতখানায় ছিলেন। তবে সেটির তালা খোলা ছিল। দায়িত্বরত কনস্টেবল অন্য এক আসামিকে নিয়ে আদালতের হাজতখানা থেকে বের হন। এ সুযোগে আসামি আদালত থেকে পালিয়ে যান। পরে দুই ঘণ্টার মধ্যে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা বিস্তারিত তদন্ত করে প্রতিবেদন দাখিল করবেন। প্রতিবেদন সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আপাতত একজন কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Customized BY WooHostBD