1. admin@banglawebs.com : banglawebs :
  2. ctgnews16@gmail.com : ctgnewsbd : Nurul Absar Ansary
  3. techsupport9056@gmail.com : techsupport90 :
  4. yg8yvgslpg@gmail.com : wp6htgwc :
স্বাবলম্বী করতে ৭৬ নারীকে সেলাই মেশিন প্রদান করলেন চসিক মেয়র - Ctg News BD
রবিবার, ৩১ মে ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
ঘোষনা
সাংবাদিক মোঃ কামাল উদ্দীনের বিরুদ্ধে ষড়যন্ত্র গ্রহণযোগ্য নয় দুদককে নিয়ে অবাক করা তথ্য দিলেন সেই পিপি বাংলাদেশের মানুষ বুঝে গেছে রাজনীতির খেলা Vertex Life International Ltd-এর ৫ কর্মকর্তার বিরুদ্ধে টাকা আত্মসাতের মামলা বৈশ্বিক অস্থিরতার মধ্যেও বিএসসিতে রেকর্ড পরিমান মুনাফা “ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের প্রতিবাদে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) ব্যাখ্যা” প্রতিবাদলিপি ছয় মাস কারাভোগ শেষে মুক্ত সবুজ, নেতাকর্মীদের মধ্যে স্বস্তি চরলক্ষ্যায় জমি নিয়ে বিরোধে ব্যবসায়ীর ওপর হামলা–চাঁদা দাবির অভিযোগে আদালতে মামলা। কদলপুর আইডিয়াল হাই স্কুলে অনিয়ম–দুর্নীতির অভিযোগের তদন্তের দাবী মানবাধিকার সংস্থার নামে টাকা আত্মসাতের অভিযোগে মামলা

স্বাবলম্বী করতে ৭৬ নারীকে সেলাই মেশিন প্রদান করলেন চসিক মেয়র

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪
  • ৬৯১ বার পঠিত

নারীদের স্বাবলম্বী করতে ৭৬ নারীকে সেলাই মেশিন দিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী। বুধবার(২৪ জানুয়ারি) টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে চায়না-ইউএনডিপি ট্রায়াঙ্গুলার এবং সাউথ কো-অপারেশন প্রকল্পের আওতায় এই আধুনিক মেশিনগুলো হস্তান্তর করেন মেয়র। প্রকল্পের আওতায় প্রত্যেক উপকারভোগীকে ৪ দিনের প্রশিক্ষণও দেয়া হবে।

মেয়র বলেন, একসময় নারীরা উন্নয়ন পরিকল্পনা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন ছিলেন। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়িত্ব গ্রহণের পর থেকে সরকারের নানা অন্তর্ভুক্তিমূলক কার্যক্রমে নারীরা এখন রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছেন। আমরা আজকে যে সেলাই মেশিন দিচ্ছি তা নারীদের স্বাবলম্বী উদ্যোক্তায় পরিণত হতে সহায়তা করবে বলে আমাদের আশা।

এসময় চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, কাউন্সিলর নিছার উদ্দিন আহমেদ মঞ্জু, মেয়রের একান্ত সচিব আবুল হাশেম, বস্তি উন্নয়ন কর্মকর্তা মঈনুল হোসেন, ইউএনডিপির পরামর্শক কামাল উদ্দিন আহমেদ, টাউন ম্যানেজার সরোয়ার হোসেন, মোখলেসুর রহমান চৌধুরীসহ প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Customized BY WooHostBD