1. admin@banglawebs.com : banglawebs :
  2. ctgnews16@gmail.com : ctgnewsbd : Nurul Absar Ansary
  3. techsupport9056@gmail.com : techsupport90 :
  4. yg8yvgslpg@gmail.com : wp6htgwc :
সামনে আরও দুর্দিন আসতে পারে: প্রধানমন্ত্রী - Ctg News BD
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
ঘোষনা
ধর্ষণ মামলার জরুরী বিষয়সমুহ আলোচনা পূর্ব গুজরা পুলিশ ফাঁড়িতে কর্মরত এস আই কিবরিয়ার বিরুদ্ধে ডিআইজি বরাবর অভিযোগ সীতাকুণ্ডে ২৪.২৬ শতক জমি নিয়ে প্রতারণার অভিযোগে মামলা খুলশীতে কর্মজীবী যুবককে হত্যা চেষ্টার অভিযোগ ডেইলি চট্টগ্রাম সমাচার-এ প্রচারিত সংবাদের প্রতিবাদ মুক্তিযোদ্ধা কোটায় চবিতে ভর্তি নিয়ে প্রশ্ন: রবিন নামক শিক্ষার্থীকে ঘিরে সনদ জালিয়াতির অভিযোগ, তদন্ত দাবি হাটহাজারীতে সরকারি গেজেট লঙ্ঘন করে মাদ্রাসায় পুনরায় সভাপতি হওয়ার পাঁয়তারা চট্টগ্রামের বাঁশখালীতে ফারহানাজের বিরুদ্ধে জমি রেজিস্ট্রি নিতে প্রতারণা, ভয়ভীতি ও জবর দখলের হুমকির অভিযোগ দুদককে নিয়ে অবাক করা তথ্য দিলেন সেই পিপি বাংলাদেশের মানুষ বুঝে গেছে রাজনীতির খেলা

সামনে আরও দুর্দিন আসতে পারে: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪
  • ১২৪১ বার পঠিত

ভবিষ্যতে দুর্দিন আসতে পারে এমন আশঙ্কা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে উৎপাদন বাড়ানোর পরামর্শ দিয়েছেন। রোববার(১৪ জানুয়ারি) বিকালে গোপালগঞ্জের কোটালীপাড়ায় স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত শুভেচ্ছা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, করোনা ভাইরাসের অতিমারি, এরপর ইউক্রেন-রাশিয়া যুদ্ধ, জিনিসের দাম বেড়েছে। আবার নতুন করে হামলা শুরু হয়েছে। যে কারণে হয়ত আরও সামনে দুর্দিন আসতে পারে। আমাদের মাটি উর্বর, আমাদের মানুষ আছে। এক ইঞ্চি জমি যেন অনাবাদি না থাকে এবং জমি চাষ করা থেকে শুরু করে হাঁস-মুরগি-গরু-ছাগল পালন করতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, বিশ্বব্যাপী খাদ্যের দাম বেড়েছে, বাংলাদেশেও জিনিসের দাম বেড়েছে। কিন্তু আমাদের দেশের মানুষের খাবারের যেন কোনো অভাব না হয়, সেটা আমাদের করতে হবে, নিজেদের করতে হবে।

শেখ হাসিনা বলেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই, শক্ত একটি ঘাঁটি আছে বলেই যেকোনো ষড়যন্ত্র আমি মোকাবিলা করতে পারি। আপনারা আমার শক্তি। টুঙ্গিপাড়া, কোটালীপাড়ার মানুষই আমার বড় শক্তি, বাংলাদেশের জনগণ আমার শক্তি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Customized BY WooHostBD