1. admin@banglawebs.com : banglawebs :
  2. ctgnews16@gmail.com : ctgnewsbd : Nurul Absar Ansary
  3. techsupport9056@gmail.com : techsupport90 :
  4. yg8yvgslpg@gmail.com : wp6htgwc :
বাংলাদেশের নির্বাচন নিয়ে কানাডার হতাশা প্রকাশ - Ctg News BD
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
ঘোষনা
পূর্ব গুজরা পুলিশ ফাঁড়িতে কর্মরত এস আই কিবরিয়ার বিরুদ্ধে ডিআইজি বরাবর অভিযোগ সীতাকুণ্ডে ২৪.২৬ শতক জমি নিয়ে প্রতারণার অভিযোগে মামলা খুলশীতে কর্মজীবী যুবককে হত্যা চেষ্টার অভিযোগ ডেইলি চট্টগ্রাম সমাচার-এ প্রচারিত সংবাদের প্রতিবাদ মুক্তিযোদ্ধা কোটায় চবিতে ভর্তি নিয়ে প্রশ্ন: রবিন নামক শিক্ষার্থীকে ঘিরে সনদ জালিয়াতির অভিযোগ, তদন্ত দাবি হাটহাজারীতে সরকারি গেজেট লঙ্ঘন করে মাদ্রাসায় পুনরায় সভাপতি হওয়ার পাঁয়তারা চট্টগ্রামের বাঁশখালীতে ফারহানাজের বিরুদ্ধে জমি রেজিস্ট্রি নিতে প্রতারণা, ভয়ভীতি ও জবর দখলের হুমকির অভিযোগ দুদককে নিয়ে অবাক করা তথ্য দিলেন সেই পিপি বাংলাদেশের মানুষ বুঝে গেছে রাজনীতির খেলা Vertex Life International Ltd-এর ৫ কর্মকর্তার বিরুদ্ধে টাকা আত্মসাতের মামলা

বাংলাদেশের নির্বাচন নিয়ে কানাডার হতাশা প্রকাশ

নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪
  • ১৪৮৬ বার পঠিত

বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়া গণতন্ত্র ও স্বাধীনতার মূলনীতি থেকে ছিটকে পড়েছে বলে হতাশা প্রকাশ করেছে কানাডা। দ্বাদশ সংসদ নির্বাচনের পর মঙ্গলবার (৯ জানুয়ারি) বিবৃতি দিয়েছে দেশটি। এছাড়া, নির্বাচনের আগে ও পরে সহিংসতার ঘটনায় নিন্দাও জানিয়েছে উত্তর আমেরিকার এই দেশটি।

বিবৃতিতে গণতন্ত্র-মানবাধিকারের প্রতি সম্মান ও মৌলিক স্বাধীনতা রক্ষায় সব পক্ষের সাথে সরকারকে স্বচ্ছভাবে কাজ করার আহ্বান জানানো হয়। কার্যকর বিরোধী দল ও সংবাদপত্রের স্বাধীনতার পাশাপাশি গণতন্ত্র নিশ্চিতে সুষ্ঠু নির্বাচন গুরুত্বপূর্ণ, এমনটাও জানানো হয় বিবৃতিতে।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশিদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার পূর্ণ সমর্থন ও সম্মান করে কানাডা। নির্বাচনের আগে ও ভোট চলাকালীন সহিংসতার নিন্দা জানিয়েছে দেশটি। ক্ষতিগ্রস্তদের প্রতি জানানো হয় সহানুভূতি। বিবৃতিতে বলা হয়, স্থিতিশীল ও সমৃদ্ধ ভবিষ্যতের জন্য বাংলাদেশের জনগণের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ কানাডা।

এর আগে, সোমবার (৮ জানুয়ারি) বাংলাদেশের নির্বাচন ‘অবাধ ও সুষ্ঠু হয়নি’ বলে বিবৃতি জানায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। এছাড়া, মঙ্গলবার (৯ জানুয়ারি) নির্বাচনে প্রধান সব রাজনৈতিক দল অংশ না নেয়ায় হতাশা প্রকাশ করে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Customized BY WooHostBD