1. admin@banglawebs.com : banglawebs :
  2. ctgnews16@gmail.com : ctgnewsbd : Nurul Absar Ansary
কুকুরের মাংস দিয়ে বিরিয়ানি : খুলনায় আটক ৪ - Ctg News BD
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
ঘোষনা
ছয় মাস কারাভোগ শেষে মুক্ত সবুজ, নেতাকর্মীদের মধ্যে স্বস্তি চরলক্ষ্যায় জমি নিয়ে বিরোধে ব্যবসায়ীর ওপর হামলা–চাঁদা দাবির অভিযোগে আদালতে মামলা। কদলপুর আইডিয়াল হাই স্কুলে অনিয়ম–দুর্নীতির অভিযোগের তদন্তের দাবী মানবাধিকার সংস্থার নামে টাকা আত্মসাতের অভিযোগে মামলা চান্দগাঁও থানায় দায়েরকৃত ইজ্জত নষ্ট মামলায় চার্জশীটভুক্ত রিয়াজ উদ্দিন রানা কি পার পাচ্ছেন? মিথ্যা মামলা করে হয়রানির অভিযোগ তৈয়ব শাহের — পুলিশ সুপারের কাছে লিখিত আবেদন রাউজানে খাদ্যবান্ধব কর্মসূচির আড়ালে হরিলুটের অভিযোগ BNP জামায়াতসহ যে দলগুলো জুলাই সনদে স্বাক্ষর করেন কে এই লাভলী? তালাক কার্যকরের পরেও তালাকদাতার পিছু ছাড়ছেনা! ইকবালের খরিদা সম্পত্তিতে বাধা প্রদানকারী কে এই ইসমাইল! সিটিজি নিউজ

কুকুরের মাংস দিয়ে বিরিয়ানি : খুলনায় আটক ৪

নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ৬৬৭ বার পঠিত

পরিত্যক্ত এক ভবনে কুকুর জবাই করে সেই মাংস দিয়ে তৈরি করত তারা। এ অভিযোগে ৪ জনকে আটক করেছে পুলিশ।বুধবার (১৩ ডিসেম্বর) বিকেলে খুলনা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে পরিত্যক্ত একটি ভবন থেকে তাদের হাতেনাতে আটক করে পুলিশের সোপর্দ করে স্থানীয়রা।

আটকদের মধ্যে তিন জন কিশোর বয়সী। তারা সবাই পলিটেকনিক ইনস্টিটিউটের আশপাশের এলাকার বাসিন্দা। আটক অন্যজন হলেন খালিশপুরের বঙ্গবাসী মোড় এলাকার নর্থ জোনের হাবিবুর রহমানের ছেলে মো. আবু সাইদ (৩৭)। তিনিই এই মাংস দিয়ে বিরিয়ানির রান্না করে রাস্তার পাশে অল্প দামে বিক্রি করছিলেন।

এ বিষয়ে খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, পরিত্যক্ত ভবনটি থেকে কয়েকদিন ধরে দুর্গন্ধ পাচ্ছিলেন স্থানীয়রা। বিকেলে একটি কুকুর নিয়ে ওই ভবনে চার জনকে ঢুকতে দেখেন স্থানীয়রা। কয়েকজন তাদের পিছু নেন। তারা গিয়ে দেখেন, কুকুরটিকে জবাই করে মাংস কাটার প্রস্তুতি চলছে। তারা পরে পুলিশে খবর দেন।

ওসি বলেন, ‘ওই ভবনটি থেকে অনেকগুলো কুকুরের চামড়া ও হাড় উদ্ধার করা হয়েছে। আটককৃতরা জানিয়েছেন তারা প্রায় এক মাস ধরে কুকুরের মাংস দিয়ে বিরিয়ানির ব্যবসা করছিলেন। খালিশপুরের বঙ্গবাসী এলাকায় প্রতি প্লেট বিরিয়ানি মাত্র ৪০ টাকায় বিক্রি করতেন তারা।’

তিনি আরও বলেন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়েছিলেন। প্রাণী সম্পদ অধিদপ্তরের পক্ষ থেকে অভিযুক্তদের বিরুদ্ধে প্রাণী কল্যাণ আইনে মামলা করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Customized BY WooHostBD