1. admin@banglawebs.com : banglawebs :
  2. ctgnews16@gmail.com : ctgnewsbd : Nurul Absar Ansary
  3. techsupport9056@gmail.com : techsupport90 :
  4. yg8yvgslpg@gmail.com : wp6htgwc :
পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে চট্টগ্রামে অভিযান, ১৬ মামলা - Ctg News BD
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
ঘোষনা
ডেইলি চট্টগ্রাম সমাচার-এ প্রচারিত সংবাদের প্রতিবাদ মুক্তিযোদ্ধা কোটায় চবিতে ভর্তি নিয়ে প্রশ্ন: রবিন নামক শিক্ষার্থীকে ঘিরে সনদ জালিয়াতির অভিযোগ, তদন্ত দাবি হাটহাজারীতে সরকারি গেজেট লঙ্ঘন করে মাদ্রাসায় পুনরায় সভাপতি হওয়ার পাঁয়তারা চট্টগ্রামের বাঁশখালীতে ফারহানাজের বিরুদ্ধে জমি রেজিস্ট্রি নিতে প্রতারণা, ভয়ভীতি ও জবর দখলের হুমকির অভিযোগ সাংবাদিক মোঃ কামাল উদ্দীনের বিরুদ্ধে ষড়যন্ত্র গ্রহণযোগ্য নয় দুদককে নিয়ে অবাক করা তথ্য দিলেন সেই পিপি বাংলাদেশের মানুষ বুঝে গেছে রাজনীতির খেলা Vertex Life International Ltd-এর ৫ কর্মকর্তার বিরুদ্ধে টাকা আত্মসাতের মামলা “ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের প্রতিবাদে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) ব্যাখ্যা” প্রতিবাদলিপি কদলপুর আইডিয়াল হাই স্কুলে অনিয়ম–দুর্নীতির অভিযোগের তদন্তের দাবী

পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে চট্টগ্রামে অভিযান, ১৬ মামলা

নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
  • ১২০৮ বার পঠিত

পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে চট্টগ্রামের পাইকারি থেকে খুচরা পর্যায়ের বাজারে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসনের ছয়জন নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচালিত এ অভিযানে ১৬ মামলায় ৬৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) দিনভর এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।

জেলা প্রশাসন জানায়, নগরীর আগ্রাবাদ চৌমুহনীর কর্ণফুলী মার্কেটে অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম। পাহাড়তলি বাজারে অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রি খীসা। এসময় আট মামলায় ১০ হাজার টাকা জরিমানা করেন তিনি। নগরীর ২নম্বর গেট কর্ণফুলী বাজারে অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক। এসময় ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ না করা এবং উচ্চমূল্যে পেঁয়াজ বিক্রির দায়ে চার প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেন তিনি।

অন্যদিকে, নগরীর চাক্তাই এলাকায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম। তিনি এক প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেন। একই সময়ে রিয়াজউদ্দিন বাজারে অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুল ইসলাম। তিনি দুই দোকানকে ৮ হাজার টাকা জরিমানা করেন। নগরীর কাজীর দেউড়ি এলাকায় অভিযান চালিয়ে ৩ দোকানকে ৬ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফেরদৌস আরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Customized BY WooHostBD