1. admin@banglawebs.com : banglawebs :
  2. ctgnews16@gmail.com : ctgnewsbd : Nurul Absar Ansary
চট্টগ্রাম জেলার পটিয়া ও খুলশী থানার ওসিকে বদলির সুপারিশ - Ctg News BD
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
ঘোষনা
Vertex Life International Ltd-এর ৫ কর্মকর্তার বিরুদ্ধে টাকা আত্মসাতের মামলা বৈশ্বিক অস্থিরতার মধ্যেও বিএসসিতে রেকর্ড পরিমান মুনাফা “ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের প্রতিবাদে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) ব্যাখ্যা” প্রতিবাদলিপি ছয় মাস কারাভোগ শেষে মুক্ত সবুজ, নেতাকর্মীদের মধ্যে স্বস্তি চরলক্ষ্যায় জমি নিয়ে বিরোধে ব্যবসায়ীর ওপর হামলা–চাঁদা দাবির অভিযোগে আদালতে মামলা। কদলপুর আইডিয়াল হাই স্কুলে অনিয়ম–দুর্নীতির অভিযোগের তদন্তের দাবী মানবাধিকার সংস্থার নামে টাকা আত্মসাতের অভিযোগে মামলা চান্দগাঁও থানায় দায়েরকৃত ইজ্জত নষ্ট মামলায় চার্জশীটভুক্ত রিয়াজ উদ্দিন রানা কি পার পাচ্ছেন? মিথ্যা মামলা করে হয়রানির অভিযোগ তৈয়ব শাহের — পুলিশ সুপারের কাছে লিখিত আবেদন রাউজানে খাদ্যবান্ধব কর্মসূচির আড়ালে হরিলুটের অভিযোগ

চট্টগ্রাম জেলার পটিয়া ও খুলশী থানার ওসিকে বদলির সুপারিশ

নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
  • ৭৯১ বার পঠিত

নির্বাচনকে ঘিরে চট্টগ্রামের আরো ২জন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদলির তালিকায় যোগ হতে যাচ্ছে। নির্বাচন কমিশন থেকে চট্টগ্রামের দু’জনসহ চার ওসি বদলির জন্য সুপারিশ পাঠানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ও আইজিপির কাছে। যদিও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে জননিরাপত্তা বিভাগ ও আইজিপি।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) বাংলাদেশ নির্বাচন কমিশনের উপ-সচিব মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানা, গাইবান্ধা জেলার সাঘাটা, সিএমপির খুলশি ও জেলার পটিয়া থানার ওসিকে মেট্রোপলিটন এলাকা ও জেলার বাইরে বদলির নির্দেশ দেওয়া হয়। এ বিজ্ঞপ্তির অনুলিপি দেওয়া হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ও আইজিপি বরাবরে। তবে তারা এখনও কোনো সিদ্ধান্ত জানাননি।

বদলির সুপারিশপ্রাপ্ত চট্টগ্রামের দুই ওসি হলেন সিএমপির খুলশি থানার ওসি রুবেল হাওলাদার ও জেলা পুলিশের পটিয়া থানার ওসি মোহাম্মদ নেজাম উদ্দিন। তবে এই দুই ওসির নতুন কর্মস্থল কোথায় তা উল্লেখ করা হয়নি বিজ্ঞপ্তিতে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে নিম্নবর্ণিত ভারপ্রাপ্ত কর্মকর্তাদের মেট্রোপলিটন এলাকা ও জেলা বাইরে বদলি করার জন্য মাননীয় নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Customized BY WooHostBD