1. admin@banglawebs.com : banglawebs :
  2. ctgnews16@gmail.com : ctgnewsbd : Nurul Absar Ansary
মানবাধিকার দিবসে চট্টগ্রামে আইনজীবীদের মানববন্ধন - Ctg News BD
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
ঘোষনা
Vertex Life International Ltd-এর ৫ কর্মকর্তার বিরুদ্ধে টাকা আত্মসাতের মামলা বৈশ্বিক অস্থিরতার মধ্যেও বিএসসিতে রেকর্ড পরিমান মুনাফা “ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের প্রতিবাদে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) ব্যাখ্যা” প্রতিবাদলিপি ছয় মাস কারাভোগ শেষে মুক্ত সবুজ, নেতাকর্মীদের মধ্যে স্বস্তি চরলক্ষ্যায় জমি নিয়ে বিরোধে ব্যবসায়ীর ওপর হামলা–চাঁদা দাবির অভিযোগে আদালতে মামলা। কদলপুর আইডিয়াল হাই স্কুলে অনিয়ম–দুর্নীতির অভিযোগের তদন্তের দাবী মানবাধিকার সংস্থার নামে টাকা আত্মসাতের অভিযোগে মামলা চান্দগাঁও থানায় দায়েরকৃত ইজ্জত নষ্ট মামলায় চার্জশীটভুক্ত রিয়াজ উদ্দিন রানা কি পার পাচ্ছেন? মিথ্যা মামলা করে হয়রানির অভিযোগ তৈয়ব শাহের — পুলিশ সুপারের কাছে লিখিত আবেদন রাউজানে খাদ্যবান্ধব কর্মসূচির আড়ালে হরিলুটের অভিযোগ

মানবাধিকার দিবসে চট্টগ্রামে আইনজীবীদের মানববন্ধন

নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
  • ১১৪৩ বার পঠিত

 আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ইউনাইটেড লইয়ার্স ফ্রন্ট চট্টগ্রাম’র উদ্যোগে চট্টগ্রাম কোর্ট হিল সোনালী ব্যাংক চত্বরে আইনজীবীদের ‘মানববন্ধন’ অনুষ্ঠিত হয়েছে।মানববন্ধনে সহস্রাধিক আইনজীবী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

ইউনাইটেড লইয়ার্স ফ্রন্ট চট্টগ্রামের আহ্বায়ক ও সাবেক মহানগর পিপি এডভোকেট আবদুস সাত্তারের সভাপতিত্বে এবং ইউনাইটেড লইয়ার্স ফ্রন্টের স্বমন্বয়কারী এডভোকেট জহুরুল আলমের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন ইউনাইটেড লইয়ার্স ফ্রন্টের কো কনভেনার ও বাংলাদেশ লইয়ার্স কাউন্সিলের সাধারণ সম্পাদক এডভোকেট শামসুল আলম, ইউনাইটেড লইয়ার্স ফ্রন্টের কো কনভেনার ও লিবারেল ডেমোক্রেটিক লইয়ার্স ফ্রন্টের সাধারণ সম্পাদক এডভোকেট শাহাদাৎ হোসেন, বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট বদরুল আনোয়ার, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি এডভোকেট নাজিম উদ্দিন, আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট এনামুল হকসহ অন্যান্যরা।

মানববন্ধনে বক্তারা বলেন, আওয়ামী লীগ পরিকল্পিতভাবে দেশের গণতন্ত্রকে ধ্বংস করে দেশকে মাফিয়া রাষ্ট্রে পরিণত করেছে। গুটিকয়েক উচ্ছিষ্ট ও দল থেকে বিতাড়িত কিছু জনধিকৃতকে টাকার বিনিময়ে ভাগিয়ে নিয়ে আওয়ামী লীগ এখন লোক ভাগাভাগির দলে পরিণত হয়েছে। তাই দেশ ও জাতিকে এই অপশক্তির হাত থেকে বাঁচাতে হলে দলমত নির্বিশেষে সবাইকে রাজপথে ঐক্যবদ্ধ হয়ে গণপ্রতিরোধকে আরও শাণিত করতে হবে।

বক্তারা আরও বলেন, জাতীয় নির্বাচন সামনে রেখে আইনের নামে সরকার যা করছে, তা বেআইনি সন্ত্রাস ছাড়া আর কিছু নয়। তাই দেশের জনগণ আওয়ামী ভাগবাটোয়ারার পাতানো নির্বাচনে কোনও সহযোগিতা করবে না। মানুষ এই একতরফা নির্বাচন বর্জন করবে।

মানববন্ধনে সংহতি প্রকাশ করে আরও বক্তব্য রাখেন অ্যাডভোকেট মকবুল কাদের, অ্যাডভোকেট মফিজুল হক ভূঁইয়া, অ্যাডভোকেট রফিক আহমদ, অ্যাডভোকেট তারিক আহমেদ, অ্যাডভোকেট সিরাজুল ইসলাম চৌধুরী, অ্যাডভোকেট আব্দুস সাত্তার সরোয়ার, অ্যাডভোকেট ফজুল আমিন চৌধুরী, অ্যাডভোকেট এহতেশামুল হক, অ্যাডভোকেট কবির হোসেন, অ্যাডভোকেট আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক, অ্যাডভোকেট হাসান আলী চৌধুরী, অ্যাডভোকেট আলমগীর মুহাম্মদ ইউনূস, অ্যাডভোকেট এরশাদুর রহমান রিটু, অ্যাডভোকেট মুহাম্মদ শাহাদাত হোসাইন, অ্যাডভোকেট আরিফুর রহমান, অ্যাডভোকেট নেজাম উদ্দীন, অ্যাডভোকেট জাহিদ হোসেন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Customized BY WooHostBD