1. admin@banglawebs.com : banglawebs :
  2. ctgnews16@gmail.com : ctgnewsbd : Nurul Absar Ansary
  3. techsupport9056@gmail.com : techsupport90 :
  4. yg8yvgslpg@gmail.com : wp6htgwc :
সীতাকুণ্ডে ২৪.২৬ শতক জমি নিয়ে প্রতারণার অভিযোগে মামলা - Ctg News BD
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
ঘোষনা
পূর্ব গুজরা পুলিশ ফাঁড়িতে কর্মরত এস আই কিবরিয়ার বিরুদ্ধে ডিআইজি বরাবর অভিযোগ সীতাকুণ্ডে ২৪.২৬ শতক জমি নিয়ে প্রতারণার অভিযোগে মামলা খুলশীতে কর্মজীবী যুবককে হত্যা চেষ্টার অভিযোগ ডেইলি চট্টগ্রাম সমাচার-এ প্রচারিত সংবাদের প্রতিবাদ মুক্তিযোদ্ধা কোটায় চবিতে ভর্তি নিয়ে প্রশ্ন: রবিন নামক শিক্ষার্থীকে ঘিরে সনদ জালিয়াতির অভিযোগ, তদন্ত দাবি হাটহাজারীতে সরকারি গেজেট লঙ্ঘন করে মাদ্রাসায় পুনরায় সভাপতি হওয়ার পাঁয়তারা চট্টগ্রামের বাঁশখালীতে ফারহানাজের বিরুদ্ধে জমি রেজিস্ট্রি নিতে প্রতারণা, ভয়ভীতি ও জবর দখলের হুমকির অভিযোগ দুদককে নিয়ে অবাক করা তথ্য দিলেন সেই পিপি বাংলাদেশের মানুষ বুঝে গেছে রাজনীতির খেলা Vertex Life International Ltd-এর ৫ কর্মকর্তার বিরুদ্ধে টাকা আত্মসাতের মামলা

সীতাকুণ্ডে ২৪.২৬ শতক জমি নিয়ে প্রতারণার অভিযোগে মামলা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ৯৭ বার পঠিত

সীতাকুণ্ডে ২৪.২৬ শতক জমি নিয়ে প্রতারণার অভিযোগ,
৩৪ লাখ ৪০ হাজার টাকা মূল্য দেখিয়ে টাকা না দেওয়ার দাবি, ৭ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ
চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের সীতাকুণ্ডে বয়োবৃদ্ধ এক নারীর মৌরশী সম্পত্তি নিয়ে প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে ৭ জনের বিরুদ্ধে চট্টগ্রামের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারী অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগে দণ্ডবিধির ৪০৬/৪২০/৫০৬(২)/১০৯/৩৪ ধারায় অপরাধের অভিযোগ আনা হয়েছে। মামলাটি সীতাকুণ্ড থানার এলাকার ঘটনা হিসেবে উল্লেখ করা হয়েছে।


অভিযোগকারী হিসেবে নুর বানু প্রকাশ নুর বেগমের পক্ষে আমমোক্তার মোহাম্মদ আবেদ শাহ আদালতে অভিযোগটি দায়ের করেন। অভিযোগে সীতাকুণ্ড সাব-রেজিস্ট্রার কার্যালয়ের একজন সনদপ্রাপ্ত দলিল লেখক, সংশ্লিষ্ট পরিবারের কয়েকজন সদস্য এবং কমিশনে রেজিস্ট্রেশনের দায়িত্বপ্রাপ্ত একজন ব্যক্তিসহ মোট ৭ জনকে আসামি করা হয়েছে।
অভিযোগপত্রে বলা হয়, নুর বানু প্রকাশ নুর বেগম বয়োবৃদ্ধ ও গুরুতর অসুস্থ। গত ২৮ জুন ২০২৬ সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে তাকে চিকিৎসার কথা বলে সীতাকুণ্ড থানাধীন রাজবাড়ী হোটেল সংলগ্ন ১নং আসামী সীতাকুণ্ড উপজেলার সাব রেজিস্ট্রার অফিসের দলিল লেখক ফেরদৌস আলমের কার্যালয়ে নেওয়া হয়। সেখানে আসামিরা পরস্পর যোগসাজশে প্রতারণার আশ্রয় নিয়ে তার মৌরশী সম্পত্তি সংক্রান্ত একটি সাফ কবলা দলিল সম্পাদন করান বলে অভিযোগ করা হয়েছে।

আজাদ মিয়া, পিতা- মৃত নুরুল আলম

আজাদের স্ত্রী মুমু

অভিযোগে আরও বলা হয়, রাজা মিয়ার নামে বি.এস. খতিয়ান নং ২৫৫১ ও ২৫৬৩ চূড়ান্তভাবে প্রচারিত রয়েছে। বাদীপক্ষের দাবি, উত্তরাধিকার সূত্রে নুর বানু প্রকাশ নুর বেগম ওই সম্পত্তিতে আইনগত অংশের মালিক। কিন্তু তার প্রাপ্য অংশের চেয়ে অধিক সম্পত্তি দলিলে অন্তর্ভুক্ত করে রেজিস্ট্রি করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়, বি.এস. খতিয়ান নং ২৫৫১-এর ১৬০৪ ও ১৬৮৩ দাগে মোট ১.৮৩ শতক এবং ২৫৬৩ নং খতিয়ানের ৬৫৬৬ ও ৬৫২৯ দাগে মোট ২০ শতক—অর্থাৎ মোট ২১.৮৩ শতক সম্পত্তি থাকা সত্ত্বেও দলিলে ১৫টি দাগের অন্তর্ভুক্ত ২৪.২৬ শতক সম্পত্তি উল্লেখ করা হয়েছে।

আবু তাহের

এ ঘটনায় গত ২৮ জুন ২০২৬ তারিখে সাফ কবলা দলিল নং ৩১৭৭/২০২৬ সম্পাদন করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। দলিলে সম্পত্তির বিক্রয়মূল্য ৩৪ লাখ ৪০ হাজার টাকা দেখানো হলেও নুর বানু প্রকাশ নুর বেগমকে প্রকৃতপক্ষে কোনো টাকা দেওয়া হয়নি বলে অভিযোগকারী পক্ষ দাবি করেছে।
অভিযোগে আরও বলা হয়, বয়োবৃদ্ধ নুর বানুকে মাত্র এক কড়া জমি রেজিস্ট্রির কথা জানানো হলেও তার অজ্ঞাতে ও পরিবারের মেয়েদের না জানিয়ে ১৫টি দাগের অন্তর্ভুক্ত ২৪.২৬ শতক সম্পত্তি দলিলে অন্তর্ভুক্ত করা হয়। কমিশনের মাধ্যমে দলিল রেজিস্ট্রেশনের সময় জমির পরিমাণ ও দলিলে উল্লেখিত টাকা তিনি বুঝে পেয়েছেন কি না—এসব বিষয়ে যথাযথভাবে জিজ্ঞাসা করা হয়নি বলেও অভিযোগ করা হয়েছে।


অভিযোগকারী পক্ষের দাবি, দলিল সম্পাদনের সময় সংশ্লিষ্ট ব্যক্তিরা পরস্পরের যোগসাজশে কাজ করেন এবং বয়োবৃদ্ধ নারীর সরলতার সুযোগ নিয়ে তার সম্পত্তি আত্মসাতের চেষ্টা করা হয়। এ ঘটনায় দলিল লেখক ও কমিশনের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।
অভিযোগপত্রে আরও বলা হয়, নুর বানুর মেয়ে ইয়াছমিন আকতার মুন্নি ১ জুলাই ২০২৬ সকাল আনুমানিক ১০টার দিকে দলিলের বিষয়টি জানতে পারেন। পরে তিনি বিষয়টি তার বোন ও আত্মীয়স্বজনকে জানিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বললে আসামিরা নুর বানু, ইয়াছমিনসহ পরিবারের সদস্যদের শারীরিকভাবে নির্যাতন ও হত্যার হুমকি দিয়েছেন বলেও অভিযোগ করা হয়েছে।

অভিযোগকারী পক্ষ জানিয়েছে, ঘটনার বিষয়ে তাদের কাছে দলিলপত্রসহ বিভিন্ন দালিলিক প্রমাণ এবং একাধিক মৌখিক সাক্ষী রয়েছে। এসব সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়ে অভিযোগের বিষয়গুলো প্রমাণ করতে পারবেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় আদালতের কাছে আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, গ্রেপ্তারি পরোয়ানা জারি এবং বিচার শেষে প্রচলিত আইনে শাস্তির আবেদন করা হয়েছে।


অভিযোগের সঙ্গে বাদীর জাতীয় পরিচয়পত্রের কপি, ৩১৭৭/২০২৬ নম্বর দলিলের কপি, বি.এস. খতিয়ান নং ২৫৫১ ও ২৫৬৩, নামজারি খতিয়ান নং ৪৮৪৭, ৫৪৪০ ও ৯৪৫৫-এর কপি এবং রাজা মিয়ার ওয়ারিশ সনদসহ বিভিন্ন কাগজপত্র সংযুক্ত করা হয়েছে। মামলাটি ডিবি পুলিশের নিকট তদন্তাধীন আছে।
তবে অভিযোগে উত্থাপিত বিষয়গুলো এখনো আদালতে বিচারাধীন। আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা আদালতের বিচার ও প্রমাণের মাধ্যমে নির্ধারিত হবে। আসামিদের বক্তব্য পাওয়া গেলে তা-ও প্রতিবেদনে যুক্ত করা হবে।


ঘটনার তপশীল:
মৌজা—বাঁশবাড়িয়া, থানা—সীতাকুণ্ড, জেলা—চট্টগ্রাম; জে.এল. নং ৪১। বি.এস. খতিয়ান ২৫৫১ ও ২৫৬৩-এর ১৬০৪, ১৬৮৩, ১৫৩২, ১৫৩৮, ১৫৪০, ১৫৯৭, ৬৪৭৬, ৬৫২৯, ৬৪৯৬, ৬৫৬৬, ৯২২৫, ৯২১২, ৯২১৩, ৯৩৭ ও ৯৩৮ দাগের অন্তর্ভুক্ত মোট ২৪.২৬ শতক সম্পত্তি।
মামলার ধারা: ৪০৬/৪২০/৫০৬(২)/১০৯/৩৪ দন্ডবিধি। মামলার বাদী উক্ত জায়গা ক্রয় বিক্রয় না করার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানান।

ঘটনার তারিখ: ২৮ জুন ২০২৬।
অভিযোগ দায়েরের তারিখ: ৯ আগস্ট ২০২৬।
দলিল: সাফ কবলা দলিল নং ৩১৭৭/২০২৬।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Customized BY WooHostBD