1. admin@banglawebs.com : banglawebs :
  2. ctgnews16@gmail.com : ctgnewsbd : Nurul Absar Ansary
  3. techsupport9056@gmail.com : techsupport90 :
  4. yg8yvgslpg@gmail.com : wp6htgwc :
চট্টগ্রামে সাড়ে ৭ লাখ টাকার অবৈধ বিদেশি সিগারেটসহ যুবক গ্রেপ্তার - Ctg News BD
সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
ঘোষনা
সাংবাদিক মোঃ কামাল উদ্দীনের বিরুদ্ধে ষড়যন্ত্র গ্রহণযোগ্য নয় দুদককে নিয়ে অবাক করা তথ্য দিলেন সেই পিপি বাংলাদেশের মানুষ বুঝে গেছে রাজনীতির খেলা Vertex Life International Ltd-এর ৫ কর্মকর্তার বিরুদ্ধে টাকা আত্মসাতের মামলা বৈশ্বিক অস্থিরতার মধ্যেও বিএসসিতে রেকর্ড পরিমান মুনাফা “ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের প্রতিবাদে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) ব্যাখ্যা” প্রতিবাদলিপি ছয় মাস কারাভোগ শেষে মুক্ত সবুজ, নেতাকর্মীদের মধ্যে স্বস্তি চরলক্ষ্যায় জমি নিয়ে বিরোধে ব্যবসায়ীর ওপর হামলা–চাঁদা দাবির অভিযোগে আদালতে মামলা। কদলপুর আইডিয়াল হাই স্কুলে অনিয়ম–দুর্নীতির অভিযোগের তদন্তের দাবী মানবাধিকার সংস্থার নামে টাকা আত্মসাতের অভিযোগে মামলা

চট্টগ্রামে সাড়ে ৭ লাখ টাকার অবৈধ বিদেশি সিগারেটসহ যুবক গ্রেপ্তার

বিবি মরিয়ম, স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ১৪৩৫ বার পঠিত

চট্টগ্রাম নগরীর শাহ আমানত ব্রিজ এলাকা থেকে ৫ হাজার প্যাকেট অবৈধ বিদেশি সিগারেটসহ রিপন বড়ুয়া (৩৬) নামে একজনকে গ্রেপ্তার করেছে বাকলিয়া থানা পুলিশ। বুধবার (২২ জানুয়ারী) রাত ৮টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রিপন বড়ুয়া বান্দরবান সদরের জামছড়ি ইউনিয়নের বাঘমারা বাজারপাড়া এলাকার রনজিত বড়ুয়ার ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন।

তিনি বলেন, আসামি রিপন সরকারি শুল্ক ও ভ্যাট ফাঁকি দিয়ে বিদেশি ব্রান্ডের অবৈধ সিগারেট এনে রিয়াজুদ্দিন বাজারে সাপ্লাই দিতে নিয়ে যাচ্ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫ হাজার প্যাকেট অবৈধ বিদেশি ব্রান্ডের সিগারেট জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য সাড়ে ৭ লাখ টাকা।

আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ওসি ইখতিয়ার উদ্দিন। অবৈধ ব্যবসা বাণিজ্যের সাথে জড়িতদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Customized BY WooHostBD