1. admin@banglawebs.com : banglawebs :
  2. ctgnews16@gmail.com : ctgnewsbd : Nurul Absar Ansary
  3. techsupport9056@gmail.com : techsupport90 :
  4. yg8yvgslpg@gmail.com : wp6htgwc :
চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে বৈষম্য বিরোধী সাংবাদিকদের অবস্থান কর্মসূচী - Ctg News BD
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
ঘোষনা
খুলশীতে কর্মজীবী যুবককে হত্যা চেষ্টার অভিযোগ ডেইলি চট্টগ্রাম সমাচার-এ প্রচারিত সংবাদের প্রতিবাদ মুক্তিযোদ্ধা কোটায় চবিতে ভর্তি নিয়ে প্রশ্ন: রবিন নামক শিক্ষার্থীকে ঘিরে সনদ জালিয়াতির অভিযোগ, তদন্ত দাবি হাটহাজারীতে সরকারি গেজেট লঙ্ঘন করে মাদ্রাসায় পুনরায় সভাপতি হওয়ার পাঁয়তারা চট্টগ্রামের বাঁশখালীতে ফারহানাজের বিরুদ্ধে জমি রেজিস্ট্রি নিতে প্রতারণা, ভয়ভীতি ও জবর দখলের হুমকির অভিযোগ সাংবাদিক মোঃ কামাল উদ্দীনের বিরুদ্ধে ষড়যন্ত্র গ্রহণযোগ্য নয় দুদককে নিয়ে অবাক করা তথ্য দিলেন সেই পিপি বাংলাদেশের মানুষ বুঝে গেছে রাজনীতির খেলা Vertex Life International Ltd-এর ৫ কর্মকর্তার বিরুদ্ধে টাকা আত্মসাতের মামলা “ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের প্রতিবাদে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) ব্যাখ্যা” প্রতিবাদলিপি

চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে বৈষম্য বিরোধী সাংবাদিকদের অবস্থান কর্মসূচী

বিবি মরিয়ম, স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ১৪৯৬ বার পঠিত
  1. চট্টগ্রাম প্রেসক্লাবে পেশাদার সাংবাদিকদের অধিকার সু-নিশ্চিতকরণের দাবিতে অবস্থান কর্মসূচী পালন করেছে বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্যসহ বেশ কয়েকটি সাংবাদিক সংগঠন এবং সচেতন নাগরিকবৃন্দ। ১৪ আগস্ট বুধবার দুপুরে প্রেসক্লাবের সামনে অধিকার বঞ্চিত সাংবাদিকরা এ কর্মসূচী পালন করেন। এসময় তাদের দাবির প্রতি সমর্থন জানিয়ে বিভিন্ন শ্রেণী পেশার শত শত মানুষ অংশগ্রহণ করেন।

  2. এসময় বক্তারা বলেন, ছাত্র আন্দোলন চলাকালীন প্রেসক্লাবের তথাকথিত কমিটি নানাভাবে শিক্ষার্থীদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে। এমনকি পুলিশ ভ্যানে আন্দোলনরত শিক্ষার্থীদের তুলে দেয়ার মতো ন্যাক্কারজনক ঘটনাও তারা ঘটিয়েছে । তারা প্রতিনিয়ত ছাত্র-জনতার বিরুদ্ধে গিয়ে উষ্কানিমূলক বিভিন্ন দপ্তরে তথ্য সরবরাহ করার অভিযোগ পাওয়া যায়। এতদিন তাদের সিন্ডিকেটের বাহিরে থাকা কোন সাংবাদিক প্রেসক্লাবে প্রবেশ করতে পারেননি। মাঠ পর্যায়ে তারা অনেক মুল ধারার সাংবাদিকদের বিভিন্নভাবে হেনস্তা করেছে। তবে এখন সময় এসেছে, রাষ্ট্রের পাশাপাশি চট্টগ্রাম প্রেসক্লাবকেও সংস্কার করা। উপন্থিত নেতৃবৃন্দ অবিলম্বে চট্টগ্রাম প্রেস ক্লাবের তথাকথিত কমিটি বিলুপ্ত করে, সকল পেশাদার সাংবাদিকদের নিয়ে একটি অরাজনৈতিক প্রেসক্লাব গঠন পূর্বক পতিত স্বৈরাচার সরকারের দালাল সাংবাদিকদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের নিকট জোর দাবি জানান ।এদিকে অবস্থান কর্মসূচী চলাকালে প্রেসক্লাবের ভেতর থেকে ঢিল ছুড়ে মারা হয়। এতে ইসমাইল ইমন নামে একজন সাংবাদিক আহত হয়। শান্তিপূর্ণ কর্মসূচীতে এ ধরণের ন্যাক্কারজনক হামলা করায় সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে ওঠে। পরে উপস্থিত ছাত্র-জনতা প্রেসক্লাবের তালা ভেঙে অধিকার বঞ্চিত সাংবাদিকদের নিয়ে ভেতরে প্রবেশ করে। খবর পেয়ে সেখানে হাজির হয় সেনাবাহিনী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দায়িত্বশীল শিক্ষার্থীরা। পরে সবার উপস্থিতিতে প্রেসক্লাবের ভেতর থেকে বর্তমান কমিটির সদস্যরা বের হয়ে গেলে, গেইটে তালা লাগিয়ে দেন বৈষম্য বিরোধী সাংবাদিকরা।
  3. বর্তমানে চট্টগ্রাম প্রেসক্লাব অধিকার বঞ্চিত সাংবাদিকদের তত্ত্বাবধানে রয়েছে বলে জানান চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহ নেওয়াজ ও বৈষম্য বিরোধী সাংবাদিক আন্দোলনের নেতৃবৃন্দ। সচেতন মহলের মতে অনতিবিলম্বে প্রকৃত সাংবাদিকগনকে সদস্য পদ প্রদানের মাধ্যমে নির্বাচনের মাধ্যমে চট্টগ্রাম প্রেস ক্লাবের দায়িত্বশীল নির্বাচন করা হউক, যাদের মাধ্যমে সাংবাদিকগন দেশের কল্যাণে কাজ চালিয়ে যেতে পারে। চট্টগ্রাম প্রেস ক্লাবের দায়িত্বশীলগন বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করায়, তাদের বক্তব্য গ্রহন সম্ভব হয়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Customized BY WooHostBD