1. admin@banglawebs.com : banglawebs :
  2. ctgnews16@gmail.com : ctgnewsbd : Nurul Absar Ansary
  3. techsupport9056@gmail.com : techsupport90 :
  4. yg8yvgslpg@gmail.com : wp6htgwc :
কর্ণফুলী গ্যাস কর্মকর্তার বিরুদ্ধে পৌনে ৩ কোটি টাকা আত্মসাতের সত্যতা পেলো দুদক - Ctg News BD
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
ঘোষনা
পূর্ব গুজরা পুলিশ ফাঁড়িতে কর্মরত এস আই কিবরিয়ার বিরুদ্ধে ডিআইজি বরাবর অভিযোগ সীতাকুণ্ডে ২৪.২৬ শতক জমি নিয়ে প্রতারণার অভিযোগে মামলা খুলশীতে কর্মজীবী যুবককে হত্যা চেষ্টার অভিযোগ ডেইলি চট্টগ্রাম সমাচার-এ প্রচারিত সংবাদের প্রতিবাদ মুক্তিযোদ্ধা কোটায় চবিতে ভর্তি নিয়ে প্রশ্ন: রবিন নামক শিক্ষার্থীকে ঘিরে সনদ জালিয়াতির অভিযোগ, তদন্ত দাবি হাটহাজারীতে সরকারি গেজেট লঙ্ঘন করে মাদ্রাসায় পুনরায় সভাপতি হওয়ার পাঁয়তারা চট্টগ্রামের বাঁশখালীতে ফারহানাজের বিরুদ্ধে জমি রেজিস্ট্রি নিতে প্রতারণা, ভয়ভীতি ও জবর দখলের হুমকির অভিযোগ দুদককে নিয়ে অবাক করা তথ্য দিলেন সেই পিপি বাংলাদেশের মানুষ বুঝে গেছে রাজনীতির খেলা Vertex Life International Ltd-এর ৫ কর্মকর্তার বিরুদ্ধে টাকা আত্মসাতের মামলা

কর্ণফুলী গ্যাস কর্মকর্তার বিরুদ্ধে পৌনে ৩ কোটি টাকা আত্মসাতের সত্যতা পেলো দুদক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪
  • ৯১৮ বার পঠিত

কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডে (কেজিডিসিএল) ‘ভুয়া বিল ভাউচার’ ব্যবহার করে কর্মকর্তা-কর্মচারীদের কল্যাণ তহবিলের পৌনে তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে মহাব্যবস্থাপক (প্রশাসন) মোজাহার আলীর বিরুদ্ধে।

এ নিয়ে বৃহস্পতিবার (২১ মার্চ) কর্ণফুলী গ্যাসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযানে পৌনে তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগের সত্যতা পেয়েছে দুদক টিম। অভিযানে নেতৃত্ব দেন দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এর সহকারী পরিচালক এনামুল হক।

তিনি বলেন, কর্ণফুলী গ্যাসে ২০২১-২২ অর্থবছরে কর্মকর্তা-কর্মচারীদের কল্যাণ তহবিলের এফডিআরের মুনাফাসহ পৌনে ৩ কোটি টাকা আত্মসাতের একটি অভিযোগ পাওয়া গেছে। প্রধান কার্যালয়ের নির্দেশে আমরা অভিযান চালিয়েছি। অভিযানে মহাব্যবস্থাপক (হিসাব) উপ-মহাব্যবস্থাপক (বাজেট) এবং উপ-ব্যবস্থাপককে (বাজেট, ফান্ড, ওয়েলফেয়ার) জিজ্ঞাসাবাদ করা হয়।

এনামুল হক বলেন, অভিযানের সময় ভুয়া বিল ভাউচার ব্যবহার করে এবং কোনো কোনো সময় কোনো ধরনের বিল ভাউচার ছাড়াই বিভিন্ন খাত ব্যবহার করে অর্থ আত্মসাতের প্রাথমিক সত্যতা পাওয়া যায়।

এ বিষয়ে কমিশনে বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে এবং কমিশনের সিদ্ধান্ত ও নির্দেশনা মোতাবকে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Customized BY WooHostBD