1. admin@banglawebs.com : banglawebs :
  2. ctgnews16@gmail.com : ctgnewsbd : Nurul Absar Ansary
  3. techsupport9056@gmail.com : techsupport90 :
  4. yg8yvgslpg@gmail.com : wp6htgwc :
চান্দগাঁওয়ে বাকবিতন্ডার জেরে যুবক খুন, আটক ২ - Ctg News BD
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
ঘোষনা
পূর্ব গুজরা পুলিশ ফাঁড়িতে কর্মরত এস আই কিবরিয়ার বিরুদ্ধে ডিআইজি বরাবর অভিযোগ সীতাকুণ্ডে ২৪.২৬ শতক জমি নিয়ে প্রতারণার অভিযোগে মামলা খুলশীতে কর্মজীবী যুবককে হত্যা চেষ্টার অভিযোগ ডেইলি চট্টগ্রাম সমাচার-এ প্রচারিত সংবাদের প্রতিবাদ মুক্তিযোদ্ধা কোটায় চবিতে ভর্তি নিয়ে প্রশ্ন: রবিন নামক শিক্ষার্থীকে ঘিরে সনদ জালিয়াতির অভিযোগ, তদন্ত দাবি হাটহাজারীতে সরকারি গেজেট লঙ্ঘন করে মাদ্রাসায় পুনরায় সভাপতি হওয়ার পাঁয়তারা চট্টগ্রামের বাঁশখালীতে ফারহানাজের বিরুদ্ধে জমি রেজিস্ট্রি নিতে প্রতারণা, ভয়ভীতি ও জবর দখলের হুমকির অভিযোগ দুদককে নিয়ে অবাক করা তথ্য দিলেন সেই পিপি বাংলাদেশের মানুষ বুঝে গেছে রাজনীতির খেলা Vertex Life International Ltd-এর ৫ কর্মকর্তার বিরুদ্ধে টাকা আত্মসাতের মামলা

চান্দগাঁওয়ে বাকবিতন্ডার জেরে যুবক খুন, আটক ২

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ১১৩৭ বার পঠিত

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন হামিদচর এলাকায় কথা কাটাকাটির জের ধরে ছুরিকাঘাতে মোহাম্মদ রিয়াদ (২৬) নামে রেস্তোরাঁর এক কর্মচারী খুন হয়েছে। নিহত রিয়াদ হাটহাজারী উপজেলার আমান বাজার এলাকার মো. মহসিনের ছেলে। সে কর্ণফুলী রিভারভিউ রেস্টুরেন্টে চাকরি করতো।

বুধবার (১৩ মার্চ) মধ্যরাতে চান্দগাঁও থানার হামিদচর কর্ণফুলী রিভারভিউ রেস্টুরেন্টে এ ঘটনা ঘটেছে।

পুলিশ সূত্রে জানা যায় রেস্তোরাঁ মালিক মোহাম্মদ ইকবালের সঙ্গে কথা কাটাকাটি হয় বাবুল মিয়ার। এর জের ধরে বাবুলের অনুসারীরা ইকবালের রেস্তোরাঁয় হামলা চালায়। এসময় রেস্তোরাঁর কর্মচারীরা বাধা দিলে তাদের মারধর করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির জানান, ২ জনের কথা কাটাকাটির জেরে ইকবালের রেস্তোরাঁয় হামলা চালায় বাবুলের অনুসারীরা। এতে ওই রেস্তোরাঁর এক কর্মচারীর মৃত্যু হয়েছে। ধারণা করছি, ছুরিকাঘাতে অধিক রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় বাবুল মিয়া ও অজয় নামের দুইজনকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন আছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Customized BY WooHostBD