1. admin@banglawebs.com : banglawebs :
  2. ctgnews16@gmail.com : ctgnewsbd : Nurul Absar Ansary
  3. techsupport9056@gmail.com : techsupport90 :
  4. yg8yvgslpg@gmail.com : wp6htgwc :
সাংবাদিককে ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান স্বাধীন সাংবাদিকতার ওপর প্রত্যক্ষ হামলা: বিএফইউজে - Ctg News BD
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
ঘোষনা
পূর্ব গুজরা পুলিশ ফাঁড়িতে কর্মরত এস আই কিবরিয়ার বিরুদ্ধে ডিআইজি বরাবর অভিযোগ সীতাকুণ্ডে ২৪.২৬ শতক জমি নিয়ে প্রতারণার অভিযোগে মামলা খুলশীতে কর্মজীবী যুবককে হত্যা চেষ্টার অভিযোগ ডেইলি চট্টগ্রাম সমাচার-এ প্রচারিত সংবাদের প্রতিবাদ মুক্তিযোদ্ধা কোটায় চবিতে ভর্তি নিয়ে প্রশ্ন: রবিন নামক শিক্ষার্থীকে ঘিরে সনদ জালিয়াতির অভিযোগ, তদন্ত দাবি হাটহাজারীতে সরকারি গেজেট লঙ্ঘন করে মাদ্রাসায় পুনরায় সভাপতি হওয়ার পাঁয়তারা চট্টগ্রামের বাঁশখালীতে ফারহানাজের বিরুদ্ধে জমি রেজিস্ট্রি নিতে প্রতারণা, ভয়ভীতি ও জবর দখলের হুমকির অভিযোগ দুদককে নিয়ে অবাক করা তথ্য দিলেন সেই পিপি বাংলাদেশের মানুষ বুঝে গেছে রাজনীতির খেলা Vertex Life International Ltd-এর ৫ কর্মকর্তার বিরুদ্ধে টাকা আত্মসাতের মামলা

সাংবাদিককে ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান স্বাধীন সাংবাদিকতার ওপর প্রত্যক্ষ হামলা: বিএফইউজে

নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ১৯৪৩ বার পঠিত

শেরপুরের নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে তথ্য চাইতে যাওয়া এক সাংবাদিককে ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানোর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)।

শনিবার (৯ মার্চ) সংগঠনটির সভাপতি ওমর ফারুক ও ভারপ্রাপ্ত মহাসচিব শেখ মামুনুর রশিদ এক বিবৃতিতে এই নিন্দা ও প্রতিবাদ জানান।

কারাগারে যাওয়া ওই সাংবাদিকের নাম শফিউজ্জামান রানা। তিনি জাতীয় দৈনিক দেশ রূপান্তরের নকলা উপজেলা সংবাদদাতা। বর্তমানে তিনি শেরপুর জেলা কারাগারে বন্দি।

সাংবাদিক নেতারা এ ঘটনাকে ‘স্বাধীন সাংবাদিকতার ওপর প্রত্যক্ষ হামলা’ উল্লেখ করে তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেন। একই সঙ্গে তারা সাংবাদিক শফিউজ্জামানের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, সরকারি কাজে বাধা, বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি ও অসদাচরণের কথিত অভিযোগে গত মঙ্গলবার নকলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শিহাবুল আরিফ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে কারাদণ্ড দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Customized BY WooHostBD