1. admin@banglawebs.com : banglawebs :
  2. ctgnews16@gmail.com : ctgnewsbd : Nurul Absar Ansary
  3. techsupport9056@gmail.com : techsupport90 :
  4. yg8yvgslpg@gmail.com : wp6htgwc :
সাগর-রুনি হত্যাকাণ্ডে প্রকৃত আসামি ধরতে না পারায় তদন্তে সময় লাগছে: আইনমন্ত্রী - Ctg News BD
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:০১ অপরাহ্ন
ঘোষনা
ধর্ষণ মামলার জরুরী বিষয়সমুহ আলোচনা পূর্ব গুজরা পুলিশ ফাঁড়িতে কর্মরত এস আই কিবরিয়ার বিরুদ্ধে ডিআইজি বরাবর অভিযোগ সীতাকুণ্ডে ২৪.২৬ শতক জমি নিয়ে প্রতারণার অভিযোগে মামলা খুলশীতে কর্মজীবী যুবককে হত্যা চেষ্টার অভিযোগ ডেইলি চট্টগ্রাম সমাচার-এ প্রচারিত সংবাদের প্রতিবাদ মুক্তিযোদ্ধা কোটায় চবিতে ভর্তি নিয়ে প্রশ্ন: রবিন নামক শিক্ষার্থীকে ঘিরে সনদ জালিয়াতির অভিযোগ, তদন্ত দাবি হাটহাজারীতে সরকারি গেজেট লঙ্ঘন করে মাদ্রাসায় পুনরায় সভাপতি হওয়ার পাঁয়তারা চট্টগ্রামের বাঁশখালীতে ফারহানাজের বিরুদ্ধে জমি রেজিস্ট্রি নিতে প্রতারণা, ভয়ভীতি ও জবর দখলের হুমকির অভিযোগ দুদককে নিয়ে অবাক করা তথ্য দিলেন সেই পিপি বাংলাদেশের মানুষ বুঝে গেছে রাজনীতির খেলা

সাগর-রুনি হত্যাকাণ্ডে প্রকৃত আসামি ধরতে না পারায় তদন্তে সময় লাগছে: আইনমন্ত্রী

নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১৬০ বার পঠিত

সাংবাদিক সাগর-রুনি হত্যা মামলায় ৫০ বছর সময় লাগলেও সেটা দেওয়ার বিষয়টি আপেক্ষিক অর্থে বলেছেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।শুক্রবার (২ ফেব্রুয়ারি) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

মন্ত্রী বলেন, এটা বিতর্কের বিষয় না। আমার দুঃখ হয় এই কারণে- আপনাদের (সাংবাদিক) ভালো কথা বললেও আপনারা অন্যভাবে নেন। আপনারা ক্ষেপে যান। হত্যার ৪২ বছরেও আসামি ধরা, ২৪ বছরে রহস্য উন্মোচনের ঘটনা আছে। আমি সময়টা আপেক্ষিক অর্থে বলেছি। প্রকৃত দোষীদের চিহ্নিত করতে সময় লাগলেও দিতে হবে বুঝিয়েছি। যারা প্রকৃত দোষী তাদের চিহ্নিত করতে অনেক সময় লাগে। যতই সময় লাগুক প্রকৃত অপরাধীদের ধরা হবে।

মন্ত্রী আরও বলেন, পুলিশ প্রকৃত আসামিকে এখন পর্যন্ত ধরতে পারছে না বলেই তদন্তে সময় লাগছে। আইনি কাঠামোতে বলা আছে যারা অপরাধী নয় তাদের ধরা যাবে না। যারা প্রকৃত দোষী তাদেরকেই ধরতে হবে।

এ সময় মন্ত্রীর সঙ্গে দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Customized BY WooHostBD