1. admin@banglawebs.com : banglawebs :
  2. ctgnews16@gmail.com : ctgnewsbd : Nurul Absar Ansary
  3. techsupport9056@gmail.com : techsupport90 :
  4. yg8yvgslpg@gmail.com : wp6htgwc :
সাংবাদিকতা ব্যবসা বন্ধ করতে কাজ চলছে: প্রেস কাউন্সিল - Ctg News BD
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
ঘোষনা
ডেইলি চট্টগ্রাম সমাচার-এ প্রচারিত সংবাদের প্রতিবাদ মুক্তিযোদ্ধা কোটায় চবিতে ভর্তি নিয়ে প্রশ্ন: রবিন নামক শিক্ষার্থীকে ঘিরে সনদ জালিয়াতির অভিযোগ, তদন্ত দাবি হাটহাজারীতে সরকারি গেজেট লঙ্ঘন করে মাদ্রাসায় পুনরায় সভাপতি হওয়ার পাঁয়তারা চট্টগ্রামের বাঁশখালীতে ফারহানাজের বিরুদ্ধে জমি রেজিস্ট্রি নিতে প্রতারণা, ভয়ভীতি ও জবর দখলের হুমকির অভিযোগ সাংবাদিক মোঃ কামাল উদ্দীনের বিরুদ্ধে ষড়যন্ত্র গ্রহণযোগ্য নয় দুদককে নিয়ে অবাক করা তথ্য দিলেন সেই পিপি বাংলাদেশের মানুষ বুঝে গেছে রাজনীতির খেলা Vertex Life International Ltd-এর ৫ কর্মকর্তার বিরুদ্ধে টাকা আত্মসাতের মামলা “ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের প্রতিবাদে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) ব্যাখ্যা” প্রতিবাদলিপি কদলপুর আইডিয়াল হাই স্কুলে অনিয়ম–দুর্নীতির অভিযোগের তদন্তের দাবী

সাংবাদিকতা ব্যবসা বন্ধ করতে কাজ চলছে: প্রেস কাউন্সিল

নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
  • ১৩৭১ বার পঠিত

সাংবাদিকতা ব্যবসা বন্ধ করতে কাজ চলছে। বিভিন্ন সমস্যা ও সংকটের কারণে মূল ধারার সাংবাদিকদের চিহ্নিত করতে দেরি হচ্ছে। তবে দ্রুতই এটা করতে পারবো বলে জানিয়েছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম।

বৃহস্পতিবার (৭ মার্চ) পটুয়াখালীর কলাপাড়ায় প্রেস কাউন্সিল আয়োজিত গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা শীর্ষক সেমিনার ও মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

বেলা ১১টায় কলাপাড়া প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার মো. তৌহিদুর রহমান (সিআইপি) মিলনায়তনে কলাপাড়া উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার ৬০ সাংবাদিক এ সেমিনার ও মতবিনিময় সভায় অংশ নেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (অতিরিক্ত সচিব) শ্যামল চন্দ্র কর্মকার।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রান্তিক পর্যায়ে সাংবাদিকদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।

প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম বলেন, সাংবাদিকরা ঠিকমতো কাজ করতে পারলে মানুষ উপকৃত হবে। সাংবাদিক সমাজে কিছু দুষ্টু লোক রয়েছে, যাদের কারণে সবার বদনাম হচ্ছে। সাংবাদিকতাকে ব্যবসা হিসেবে না নিয়ে মানোন্নয়ন করতে হবে তাহলে সুনাম বাড়বে। সাংবাদিকদের ডাটাবেজ তৈরি হচ্ছে। বেশ কয়েকটি জেলার তথ্য পেলেও সব জেলার সাংবাদিকদের তথ্য এখনো পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Customized BY WooHostBD