1. admin@banglawebs.com : banglawebs :
  2. ctgnews16@gmail.com : ctgnewsbd : Nurul Absar Ansary
  3. techsupport9056@gmail.com : techsupport90 :
  4. yg8yvgslpg@gmail.com : wp6htgwc :
সড়ক বাতিতে অনিয়মের অভিযোগে চট্টগ্রাম সিটি করপোরেশনে দুদকের অভিযান - Ctg News BD
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
ঘোষনা
সাংবাদিক মোঃ কামাল উদ্দীনের বিরুদ্ধে ষড়যন্ত্র গ্রহণযোগ্য নয় দুদককে নিয়ে অবাক করা তথ্য দিলেন সেই পিপি বাংলাদেশের মানুষ বুঝে গেছে রাজনীতির খেলা Vertex Life International Ltd-এর ৫ কর্মকর্তার বিরুদ্ধে টাকা আত্মসাতের মামলা বৈশ্বিক অস্থিরতার মধ্যেও বিএসসিতে রেকর্ড পরিমান মুনাফা “ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের প্রতিবাদে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) ব্যাখ্যা” প্রতিবাদলিপি ছয় মাস কারাভোগ শেষে মুক্ত সবুজ, নেতাকর্মীদের মধ্যে স্বস্তি চরলক্ষ্যায় জমি নিয়ে বিরোধে ব্যবসায়ীর ওপর হামলা–চাঁদা দাবির অভিযোগে আদালতে মামলা। কদলপুর আইডিয়াল হাই স্কুলে অনিয়ম–দুর্নীতির অভিযোগের তদন্তের দাবী মানবাধিকার সংস্থার নামে টাকা আত্মসাতের অভিযোগে মামলা

সড়ক বাতিতে অনিয়মের অভিযোগে চট্টগ্রাম সিটি করপোরেশনে দুদকের অভিযান

নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ১১৩৭ বার পঠিত

সড়ক বাতি স্থাপনের একটি প্রকল্পে অনিয়মের অভিযোগ পেয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনে অভিযান চালিয়েছে দুদকের একটি দল।

টাইগারপাসের অস্থায়ী নগর ভবনে বৃহস্পতিবার(১৪ ডিসেম্বর) বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত দলটি প্রকল্প সংশ্লিষ্ট বিষয়ে খোঁজ খবর ও নথিপত্র যাচাই করে।

জাপানের জাইকার অর্থায়নে ৪৮ কোটি টাকা ব্যয়ে নগরীর ৩০টি সড়কের ৭৫ কিলোমিটার অংশে এলইডি বাতি ও খুঁটি স্থাপনের প্রকল্পটি বাস্তবায়ন করা হয় ২০২০ সালের জুন থেকে ২০২১ সালের ডিসেম্বরের মধ্যে।

ওই প্রকল্পের বিষয়ে চলতি বছরের জুনে নগরীর এক বাসিন্দা দুদকে লিখিত অভিযোগ করেন। প্রকল্পের দরপত্রে অনিয়ম, পছন্দমত প্রতিষ্ঠানকে কাজ দেওয়া ও বৈদ্যুতিক খুঁটির উচ্চতা কমিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ করা হয় সেখানে।

দুদকের চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. এনামুল হকের নেতৃত্বে অভিযান দলটি নগর ভবনের চতুর্থ তলায় প্রকৌশল বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (বিদ্যুৎ) ঝুলন কুমার দাশের কক্ষে নথিপত্র যাচাই করেন।

বিকালে অভিযান শেষে দুদকের সহকারী পরিচালক এনামুল হক সাংবাদিকদের বলেন, “২০১৯ সালে জাইকার অর্থায়নে ৪৮ কোটি টাকার সড়ক বাতি ও খুঁটি স্থাপন প্রকল্পটির দরপত্র আহ্বান করা হলে তাতে পাঁচটি ঠিকাদারি প্রতিষ্ঠান অংশ নিয়েছিল। কিন্তু তাদের অযোগ্য ঘোষণা করা হয়।

“প্রথম দফায় অংশ নেওয়া ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোকে কেন অযোগ্য ঘোষণা করে বাতিল করা হয়েছে, তার কোনো কাগজপত্র দেখাতে পারেননি সিটি করপোরেশনের সংশ্লিষ্ট প্রকৌশলী।“

পরে ২০২০ সালে আবার দরপত্র আহ্বান করা হলে তাতে ৬টি প্রতিষ্ঠান অংশ নেয় জানিয়ে এনামুল বলেন, “দ্বিতীয় দফার দরপত্র প্রক্রিয়ার মধ্যে শুধু কাজ পাওয়া ঠিকাদারি প্রতিষ্ঠানটির কাগজপত্র আছে। বাতিল হওয়া প্রতিষ্ঠানগুলোর কোনো কাগজপত্র নেই। তাদের কেন বাদ দেওয়া হল, সেটিও যাচাই-বাছাই করতে হবে।

“দরপত্র প্রক্রিয়া সংক্রান্ত কাগজপত্র না থাকার বিষয়ে সিটি করপোরেশন সংশ্লিষ্ট প্রকৌশলী গ্রহণযোগ্য কোনো উত্তর দিতে পারেননি। প্রাথমিকভাবে এসব অসামঞ্জস্যতা দেখা গেছে। আরও কাগজপত্র আমরা চেয়েছি। সেগুলো সরবরাহ করলে যাচাই-বাছাই করে এ বিষয়ে প্রধান কার্যালয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেয়া হবে। তারপর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এ বিষয়ে সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ঝুলন কুমার দাশ বলেন, “প্রকল্পের দরপত্র প্রক্রিয়া ও ঠিকাদার নিয়োগ কার্যক্রম স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সম্পন্ন করেছিল। এ সংক্রান্ত কাগজপত্র এলজিইডির কাছে রয়েছে।

“কাগজপত্র গোপনের কোনো সুযোগ নেই। দুদক যেসব কাগজপত্র চেয়েছে, তা পরবর্তীতে সরবরাহ করা হবে।”

প্রকল্পটির কাজের মান নিয়ে এর আগে নগর সংস্থার সাধারণ সভায় ওয়ার্ড কাউন্সিলররা একাধিকবার অভিযোগ করেছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Customized BY WooHostBD