1. admin@banglawebs.com : banglawebs :
  2. ctgnews16@gmail.com : ctgnewsbd : Nurul Absar Ansary
  3. techsupport9056@gmail.com : techsupport90 :
  4. yg8yvgslpg@gmail.com : wp6htgwc :
নির্বাচন প্রত্যাখান করায় দেশবাসীকে বিএনপির অভিনন্দন - Ctg News BD
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
ঘোষনা
খুলশীতে কর্মজীবী যুবককে হত্যা চেষ্টার অভিযোগ ডেইলি চট্টগ্রাম সমাচার-এ প্রচারিত সংবাদের প্রতিবাদ মুক্তিযোদ্ধা কোটায় চবিতে ভর্তি নিয়ে প্রশ্ন: রবিন নামক শিক্ষার্থীকে ঘিরে সনদ জালিয়াতির অভিযোগ, তদন্ত দাবি হাটহাজারীতে সরকারি গেজেট লঙ্ঘন করে মাদ্রাসায় পুনরায় সভাপতি হওয়ার পাঁয়তারা চট্টগ্রামের বাঁশখালীতে ফারহানাজের বিরুদ্ধে জমি রেজিস্ট্রি নিতে প্রতারণা, ভয়ভীতি ও জবর দখলের হুমকির অভিযোগ সাংবাদিক মোঃ কামাল উদ্দীনের বিরুদ্ধে ষড়যন্ত্র গ্রহণযোগ্য নয় দুদককে নিয়ে অবাক করা তথ্য দিলেন সেই পিপি বাংলাদেশের মানুষ বুঝে গেছে রাজনীতির খেলা Vertex Life International Ltd-এর ৫ কর্মকর্তার বিরুদ্ধে টাকা আত্মসাতের মামলা “ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের প্রতিবাদে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) ব্যাখ্যা” প্রতিবাদলিপি

নির্বাচন প্রত্যাখান করায় দেশবাসীকে বিএনপির অভিনন্দন

নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪
  • ১২৩২ বার পঠিত

দেশবাসী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ‘প্রত্যাখ্যান’ করেছে বলে দাবি করেছে বিএনপি। এজন্য দলটি জনগণকে অভিনন্দন জানিয়েছে। রোববার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ অভিনন্দন জানানো হয়।

এতে বলা হয়, আজকের জালিয়াতির নির্বাচনে যেটি উন্মোচিত হয়েছে তা হলো, বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ও উদ্দীপনাকে সম্পূর্ণরূপে অপমান করা। নির্বাচন বলে দাবি করে শাসকদল আত্মশ্লাঘা লাভ করলেও ভোটকেন্দ্রের চরম অনিয়ম ও সহিংসতা ঢাকতে পারেনি তারা। এগুলো আরও স্পষ্ট হয়েছে, যারা সরকারের গোপন আশীর্বাদ পায়নি সেসব প্রার্থীদের জালিয়াতির অভিযোগে প্রার্থিতা প্রত্যাহারের হিড়িকে। ভোটকেন্দ্রের ছবি ও ভিডিওতে নজিরবিহীন ভোট কেলেঙ্কারির খবর প্রতিমুহূর্তে প্রকাশ পেয়েছে। ঢাকার বাইরেও জনশূন্য কেন্দ্রে ভোটারদের নিয়ে আসতে পারেনি সরকার, নির্বাচন কমিশন ও দলীয় ক্যাডারদের নানা কারসাজি ও হুমকি সত্যেও।

বিবৃতিতে আরও বলা হয়, বিএনপিসহ ৬৩টি রাজনৈতিক দল নির্বাচন বর্জন করা সত্যেও দেশের প্রতিটি আসন ও কেন্দ্রে আওয়ামী লীগ যেভাবে সংঘবদ্ধভাবে কারচুপি ও সংঘাত করেছে, একের পর এক যেসব ছবি, ভিডিও ও তথ্য আমরা গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যমে দেখতে পেয়েছি, তাতে প্রমাণিত, শেখ হাসিনার অধীনে কোনো অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয়।

আওয়ামী লীগ নির্বাচনের নামে ‘ছিনিমিনি’ খেলেছে উল্লেখ করে বিএনপি বিবৃতিতে বলে, প্রধান নির্বাচন কমিশনার ভোটকেন্দ্রে নৌকার প্রার্থীর এজেন্ট ছাড়া আর কাউকে দেখেননি। অথচ আরেকজন নির্বাচন কমিশনার বললেন, ৫১ শতাংশ ভোট পড়বে। ভোটগ্রহণ শুরু থেকে কয়েক ঘণ্টা পর নির্বাচন কমিশন থেকে বলা হয়, ১৮ দশমিক ৫০ শতাংশ ভোট পড়েছে। পুলিশ প্রধান বলেছেন, যথেষ্ট ভোটার উপস্থিতির সংবাদ পাচ্ছি। এসব বক্তব্য আগাম প্রস্তুতি বলে মনে হয়, এগুলো নির্বাচন শেষে বেশি ভোট ঘোষণা করার পটভূমি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Customized BY WooHostBD