1. admin@banglawebs.com : banglawebs :
  2. ctgnews16@gmail.com : ctgnewsbd : Nurul Absar Ansary
  3. techsupport9056@gmail.com : techsupport90 :
  4. yg8yvgslpg@gmail.com : wp6htgwc :
চট্টগ্রামে ৫ লাখ টাকার নকল ওষুধ জব্দ: ২ জনকে জেল-জরিমানা - Ctg News BD
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
ঘোষনা
পূর্ব গুজরা পুলিশ ফাঁড়িতে কর্মরত এস আই কিবরিয়ার বিরুদ্ধে ডিআইজি বরাবর অভিযোগ সীতাকুণ্ডে ২৪.২৬ শতক জমি নিয়ে প্রতারণার অভিযোগে মামলা খুলশীতে কর্মজীবী যুবককে হত্যা চেষ্টার অভিযোগ ডেইলি চট্টগ্রাম সমাচার-এ প্রচারিত সংবাদের প্রতিবাদ মুক্তিযোদ্ধা কোটায় চবিতে ভর্তি নিয়ে প্রশ্ন: রবিন নামক শিক্ষার্থীকে ঘিরে সনদ জালিয়াতির অভিযোগ, তদন্ত দাবি হাটহাজারীতে সরকারি গেজেট লঙ্ঘন করে মাদ্রাসায় পুনরায় সভাপতি হওয়ার পাঁয়তারা চট্টগ্রামের বাঁশখালীতে ফারহানাজের বিরুদ্ধে জমি রেজিস্ট্রি নিতে প্রতারণা, ভয়ভীতি ও জবর দখলের হুমকির অভিযোগ দুদককে নিয়ে অবাক করা তথ্য দিলেন সেই পিপি বাংলাদেশের মানুষ বুঝে গেছে রাজনীতির খেলা Vertex Life International Ltd-এর ৫ কর্মকর্তার বিরুদ্ধে টাকা আত্মসাতের মামলা

চট্টগ্রামে ৫ লাখ টাকার নকল ওষুধ জব্দ: ২ জনকে জেল-জরিমানা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ৯৮৯ বার পঠিত

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার মেহেদীবাগ এলাকার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে পাঁচ লাখ টাকার নকল ও অনুমোদনহীন ওষুধ জব্দ করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এসময় দুইজনকে গ্রেফতাররের পাশাপাশি তাদের মোট সাড়ে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।

বুধবার (২০ মার্চ) দুপুরে শহীদ মির্জা লেইনের নূর ভিলা নামক ভবনে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন কাট্টলী সার্কেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী। এসময় তাকে সহযোগিতা করেন ঔষধ প্রশাসন অধিদপ্তর ও পাঁচলাইশ থানা পুলিশ।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ওই ফ্ল্যাটে মো. আহসানুল কবির (৫৬) এবং সুলতানা রাজিয়া (৩৫) মিলে কর্তৃপক্ষের লাইসেন্স ছাড়াই এজেন্ট পরিচালনা করছিলেন। পাশাপাশি লাইসেন্স ছাড়া ওষুধ মজুদ ও সরবরাহ, নকল ও ভেজাল ওষুধ মজুদদ এবং দামের তারতম্যের মতো অপরাধও করেছেন তারা। এসময় সেখান থেকে Nerve-Dx, Fair Soap, Virogel, Virocon, Vh-Lotion, Uni-Bion, Uni-D3, Uni Vis, J-One, J-Bion, J-Roba, J-Pollen, S-Bole সহ বিভিন্ন ব্র্যান্ডের ওষুধ জব্দ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে এসে ঘটনার সত্যতা নিশ্চিত হয়ে লাইসেন্স ছাড়া কোম্পানির এজেন্সি পরিচালনা, নকল ও ভেজাল ওষুধ মজুদ ও সরবরাহ এবং আভিযানিক টিমের সরকাড়ি কাজে বাধা দেয়ার অপরাধে মো. আহসানুল কবিরকে দোষী সাব্যস্ত করে ঔষধ ও কসমেটিকস সহ লাখ টাকা জরিমানা করা হয়। রাজিয়া সুলতানা জরিমানা পরিশোধ না করায় তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আওতায় সাজা পরোয়ানামূলে চট্টগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, দুজন অপরাধীই স্বীকার করেছে তারা নকল ও ভেজাল ওষুধ বিক্রয় ও বিপণন এর সাথে জড়িত। পাশাপাশি জব্দকৃত সমস্ত ওষুধ জনসম্মুখে ধ্বংস করা হয়েছে। এছাড়াও এই অবৈধ ওষুধ সমূহের সম্ভাব্য বিপপণ দোকানসমূহে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হবে এবং যে সকল চিকিৎসক এই সব নকল, ভেজাল ও অনুমোদনহীন ঔষধ প্রেসক্রাইব করছেন তাদের ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।

চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মো. ফখরুজ্জামান বলেন, নকল-ভেজাল, অনিবন্ধিত ওষুধ এবং অবৈধ ওষুধের বিক্রি ও মজুত বন্ধের অভিযান কঠোরভাবে পরিচালনা করা হবে এবং এর সাথে আর কারা কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Customized BY WooHostBD