1. admin@banglawebs.com : banglawebs :
  2. ctgnews16@gmail.com : ctgnewsbd : Nurul Absar Ansary
  3. techsupport9056@gmail.com : techsupport90 :
  4. yg8yvgslpg@gmail.com : wp6htgwc :
চট্টগ্রামে পাওনা টাকা না দেওয়ায় উলঙ্গ ও ন্যাড়া করে নির্যাতন, গ্রেপ্তার ২ - Ctg News BD
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
ঘোষনা
ডেইলি চট্টগ্রাম সমাচার-এ প্রচারিত সংবাদের প্রতিবাদ মুক্তিযোদ্ধা কোটায় চবিতে ভর্তি নিয়ে প্রশ্ন: রবিন নামক শিক্ষার্থীকে ঘিরে সনদ জালিয়াতির অভিযোগ, তদন্ত দাবি হাটহাজারীতে সরকারি গেজেট লঙ্ঘন করে মাদ্রাসায় পুনরায় সভাপতি হওয়ার পাঁয়তারা চট্টগ্রামের বাঁশখালীতে ফারহানাজের বিরুদ্ধে জমি রেজিস্ট্রি নিতে প্রতারণা, ভয়ভীতি ও জবর দখলের হুমকির অভিযোগ সাংবাদিক মোঃ কামাল উদ্দীনের বিরুদ্ধে ষড়যন্ত্র গ্রহণযোগ্য নয় দুদককে নিয়ে অবাক করা তথ্য দিলেন সেই পিপি বাংলাদেশের মানুষ বুঝে গেছে রাজনীতির খেলা Vertex Life International Ltd-এর ৫ কর্মকর্তার বিরুদ্ধে টাকা আত্মসাতের মামলা “ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের প্রতিবাদে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) ব্যাখ্যা” প্রতিবাদলিপি কদলপুর আইডিয়াল হাই স্কুলে অনিয়ম–দুর্নীতির অভিযোগের তদন্তের দাবী

চট্টগ্রামে পাওনা টাকা না দেওয়ায় উলঙ্গ ও ন্যাড়া করে নির্যাতন, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮৫৫ বার পঠিত

চট্টগ্রামে পাওনা টাকা না দেওয়ায় এক যুবককে উলঙ্গ করে মাথা ন্যাড়া করার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে খুলশী থানা পুলিশ। সোমবার (১৯ ফেব্রুয়ারি) রাতে ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে বন্দর নগরীর খুলশীর জাকির হোসেন সোসাইটি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন- সৈয়দ মাহবুব-ই-খোদা জিতু (৩৮) এবং তার বাসার তত্ত্বাবধায়ক আবু তাহের (৪০)। জিতু চট্টগ্রাম নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস কে খোদা তোতনের ছেলে।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. নেয়ামত উল্লাহ বিষয়টি নিশ্চিত করেন এবং
অভিযোগকারী যুবকের বরাতে ওসি বলেন, জাকির হোসেন রোডে ভারতীয় ভিসা সেন্টারের কাছে জিতুর কম্পিউটারের দোকান আছে। আর তিনি ভিসা সেন্টারে যাওয়া লোকজনের ফরম পূরণ করে দেওয়ার কাজে সহায়তা করেন। বিভিন্ন সময়ে জিতুর দোকান থেকে কাজ করিয়ে টাকা না দেওয়ায় তার (ভুক্তভোগী যুবক) কাছে জিতুর ১৩ হাজার টাকা পাওনা ছিল।

জিতু পুলিশের কাছে দাবি করেন, তিনি ওই যুবকের কাছ থেকে ৮০ হাজার টাকা পান। সেই টাকা চাইলে তাকে গালিগালাজ করে ওই যুবক। এতে ক্ষিপ্ত হয়ে তিনি ডেকে নিয়ে মাথার চুল ন্যাড়া করে দেন।

এ বিষয়ে ওসি নেয়ামত উল্লাহ বলেন, জিতু ও ভুক্তভোগী যুবক পূর্বপরিচিত। তাদের মধ্যে আর্থিক লেনদেন ছিল। রোববার (১৮ ফেব্রুয়ারি) রাতে জিতু পাওনা টাকা আদায়ের জন্য ওই যুবককে বাসা থেকে তুলে নিজের বাসায় নিয়ে যান। সেখানে ওই যুবককে মাথা ন্যাড়া করে উলঙ্গ করে দেওয়া হয়, যা জিতু তার বাসার কেয়ারটেকার তাহেরকে দিয়ে ভিডিও করান।

জিতু ও তাহেরকে আটকের পর তাদের মোবাইল ফোনে ওই ঘটনার ভিডিও পাওয়া গেছে জানিয়ে ওসি বলেন, সেই যুবকের অভিযোগের পরিপ্রেক্ষিতে দু‘জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Customized BY WooHostBD