1. admin@banglawebs.com : banglawebs :
  2. ctgnews16@gmail.com : ctgnewsbd : Nurul Absar Ansary
  3. techsupport9056@gmail.com : techsupport90 :
  4. yg8yvgslpg@gmail.com : wp6htgwc :
গাজায় চলমান গণহত্যার প্রতিবাদে চট্টগ্রামে মানবতার মঞ্চ'র উদ্যোগে মানববন্ধন - Ctg News BD
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
ঘোষনা
পূর্ব গুজরা পুলিশ ফাঁড়িতে কর্মরত এস আই কিবরিয়ার বিরুদ্ধে ডিআইজি বরাবর অভিযোগ সীতাকুণ্ডে ২৪.২৬ শতক জমি নিয়ে প্রতারণার অভিযোগে মামলা খুলশীতে কর্মজীবী যুবককে হত্যা চেষ্টার অভিযোগ ডেইলি চট্টগ্রাম সমাচার-এ প্রচারিত সংবাদের প্রতিবাদ মুক্তিযোদ্ধা কোটায় চবিতে ভর্তি নিয়ে প্রশ্ন: রবিন নামক শিক্ষার্থীকে ঘিরে সনদ জালিয়াতির অভিযোগ, তদন্ত দাবি হাটহাজারীতে সরকারি গেজেট লঙ্ঘন করে মাদ্রাসায় পুনরায় সভাপতি হওয়ার পাঁয়তারা চট্টগ্রামের বাঁশখালীতে ফারহানাজের বিরুদ্ধে জমি রেজিস্ট্রি নিতে প্রতারণা, ভয়ভীতি ও জবর দখলের হুমকির অভিযোগ দুদককে নিয়ে অবাক করা তথ্য দিলেন সেই পিপি বাংলাদেশের মানুষ বুঝে গেছে রাজনীতির খেলা Vertex Life International Ltd-এর ৫ কর্মকর্তার বিরুদ্ধে টাকা আত্মসাতের মামলা

গাজায় চলমান গণহত্যার প্রতিবাদে চট্টগ্রামে মানবতার মঞ্চ’র উদ্যোগে মানববন্ধন

নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
  • ৮৩২ বার পঠিত

গাজায় চলমান গণহত্যা এবং মানবাধিকার ইস্যুতে বিশ্বমোড়লদের দ্বিচারিতার প্রতিবাদে ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবসে চট্টগ্রাম কোর্ট হিলে সামাজিক ও মানবিক সংগঠন মানবতার মঞ্চের উদ্যোগে মানববন্ধনের আয়োজন করা হয়। মুহিউদ্দীন চৌধুরী জিকুর সভাপতিত্বে এবং এডভোকেট আদনান জাফরান এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট এ এইচ এম জিয়া উদ্দীন।

মানববন্ধনে মূখ্য আলোচক ছিলেন আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপ কমিটির সদস্য মুনির চৌধুরী। বিশেষ আলোচক ছিলেন, এডভোকেট মঞ্জুর আলম, রুবেল হোসেন নীল, জসিম মঞ্জু, জায়েদুর রহমান, এডভোকেট কামাল উদ্দিন খাঁন, সাংবাদিক মুফাচ্ছিরুল হক, আবু বকর মোহাম্মদ তামিম, এডভোকেট এনায়েতুল করিম, অন্যান্যের মধ্যে সংহতি প্রকাশে বক্তব্য রাখেন – কৃষ্ণ কান্তি ধর, সুজন দাশ এবং রুবেল মজুমদার প্রমূখ।

বক্তারা গাজায় চলমান মানবাধিকার ইস্যুতে আমেরিকা সহ বিশ্বমোড়লদের দ্বিচারিতার তীব্র প্রতিবাদ জানান। বক্তারা আরো বলেন – বিশ্বমোড়লের কাছে জাতি ও অঞ্চল ভেদে গণতন্ত্রের ও মানবাধিকারের সংজ্ঞায় ভিন্নতা পরিলক্ষিত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Customized BY WooHostBD