1. admin@banglawebs.com : banglawebs :
  2. ctgnews16@gmail.com : ctgnewsbd : Nurul Absar Ansary
  3. techsupport9056@gmail.com : techsupport90 :
  4. yg8yvgslpg@gmail.com : wp6htgwc :
এমভি আব্দুল্লাহ উদ্ধারে অভিযানের প্রস্তুতি নিচ্ছে সোমালি ও আন্তর্জাতিক নৌবাহিনী - Ctg News BD
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
ঘোষনা
পূর্ব গুজরা পুলিশ ফাঁড়িতে কর্মরত এস আই কিবরিয়ার বিরুদ্ধে ডিআইজি বরাবর অভিযোগ সীতাকুণ্ডে ২৪.২৬ শতক জমি নিয়ে প্রতারণার অভিযোগে মামলা খুলশীতে কর্মজীবী যুবককে হত্যা চেষ্টার অভিযোগ ডেইলি চট্টগ্রাম সমাচার-এ প্রচারিত সংবাদের প্রতিবাদ মুক্তিযোদ্ধা কোটায় চবিতে ভর্তি নিয়ে প্রশ্ন: রবিন নামক শিক্ষার্থীকে ঘিরে সনদ জালিয়াতির অভিযোগ, তদন্ত দাবি হাটহাজারীতে সরকারি গেজেট লঙ্ঘন করে মাদ্রাসায় পুনরায় সভাপতি হওয়ার পাঁয়তারা চট্টগ্রামের বাঁশখালীতে ফারহানাজের বিরুদ্ধে জমি রেজিস্ট্রি নিতে প্রতারণা, ভয়ভীতি ও জবর দখলের হুমকির অভিযোগ দুদককে নিয়ে অবাক করা তথ্য দিলেন সেই পিপি বাংলাদেশের মানুষ বুঝে গেছে রাজনীতির খেলা Vertex Life International Ltd-এর ৫ কর্মকর্তার বিরুদ্ধে টাকা আত্মসাতের মামলা

এমভি আব্দুল্লাহ উদ্ধারে অভিযানের প্রস্তুতি নিচ্ছে সোমালি ও আন্তর্জাতিক নৌবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ১১১৮ বার পঠিত

বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহ ও এর নাবিকদের উদ্ধারে অভিযান চালাচ্ছে সোমালিয়ার পুলিশ ও আন্তর্জাতিক নৌবাহিনী। পান্টল্যান্ডের আঞ্চলিক পুলিশ বাহিনীর বরাত দিয়ে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। খবরে বলা হয়েছে, ভারতীয় কমান্ডোরা সম্প্রতি ওই এলাকায় জলদস্যুদের হাত থেকে আরও একটি জাহাজ উদ্ধার করে। এর দুই দিনের মাথায়ই এবার এমভি আব্দুল্লাহ ও এর নাবিকদের বাঁচাতে অভিযানের খবর পাওয়া গেলো।

গত ১২ই মার্চ ২৩ নাবিকসহ এমভি আব্দুল্লাহকে হাইজ্যাক করে জলদস্যুরা। নাবিকরা সবাই বাংলাদেশি। প্রায় এক দশক ধরে চুপচাপ থাকার পর গত নভেম্বর মাস থেকে আবারও সক্রিয় হয়ে উঠেছে জলদস্যুরা। পরপর ২০টিরও বেশি আক্রমণ চালিয়েছে তারা। এরমধ্যে বেশ কয়েকটি আক্রমণে সফলও হয়েছে তারা।

শনিবার ভারতীয় নৌবাহিনী আরেকটি পণ্যবাহী জাহাজ উদ্ধার করেছে। মাল্টিজ-পতাকাবাহী এমভি রুয়েন গত ডিসেম্বরে হাইজ্যাক হয়েছিল।

ভারতীয় সেনারা এর ১৭ ক্রুকে মুক্ত করে এবং ৩৫ জলদস্যুকে গ্রেপ্তার করে। পান্টল্যান্ড সোমালিয়ার একটি আধা-স্বায়ত্তশাসিত অঞ্চল, যেখানে অনেকগুলো জলদস্যু দলের ঘাঁটি রয়েছে। ওই এলাকার পুলিশ বাহিনী বলেছে, এমভি আবদুল্লাহকে দখল করে থাকা জলদস্যুদের বিরুদ্ধে আন্তর্জাতিক নৌবাহিনীর অভিযানের একটি পরিকল্পনা তারা জানতে পেরেছে। সে কারণে তারা সতর্ক অবস্থানে রয়েছে এবং অভিযানে অংশ নিতেও প্রস্তুত রয়েছে।

ভারতীয় নৌবাহিনী এর আগে বেশ কয়েকটি জাহাজ ছিনতাইয়ের চেষ্টা ঠেকিয়ে দিয়েছে। তবে রয়টার্স তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। ২০১১ সালের দিকে সবথেকে বেশি সক্রিয় হয়ে উঠেছিল সোমালিয়ার দস্যুরা। সে সময় তাদের কারণে বৈশ্বিক অর্থনীতির প্রায় ৭ বিলিয়ন ডলার ক্ষতি হয়েছিল। মুক্তিপণ হিসেবে দস্যুরা হাতিয়ে নিয়েছিল শত শত মিলিয়ন ডলার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Customized BY WooHostBD