1. admin@banglawebs.com : banglawebs :
  2. ctgnews16@gmail.com : ctgnewsbd : Nurul Absar Ansary
  3. techsupport9056@gmail.com : techsupport90 :
  4. yg8yvgslpg@gmail.com : wp6htgwc :
ইসির খসড়া তালিকায় দেশে মোট ভোটার ১২ কোটি ১৮ লাখ - Ctg News BD
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
ঘোষনা
ধর্ষণ মামলার জরুরী বিষয়সমুহ আলোচনা পূর্ব গুজরা পুলিশ ফাঁড়িতে কর্মরত এস আই কিবরিয়ার বিরুদ্ধে ডিআইজি বরাবর অভিযোগ সীতাকুণ্ডে ২৪.২৬ শতক জমি নিয়ে প্রতারণার অভিযোগে মামলা খুলশীতে কর্মজীবী যুবককে হত্যা চেষ্টার অভিযোগ ডেইলি চট্টগ্রাম সমাচার-এ প্রচারিত সংবাদের প্রতিবাদ মুক্তিযোদ্ধা কোটায় চবিতে ভর্তি নিয়ে প্রশ্ন: রবিন নামক শিক্ষার্থীকে ঘিরে সনদ জালিয়াতির অভিযোগ, তদন্ত দাবি হাটহাজারীতে সরকারি গেজেট লঙ্ঘন করে মাদ্রাসায় পুনরায় সভাপতি হওয়ার পাঁয়তারা চট্টগ্রামের বাঁশখালীতে ফারহানাজের বিরুদ্ধে জমি রেজিস্ট্রি নিতে প্রতারণা, ভয়ভীতি ও জবর দখলের হুমকির অভিযোগ দুদককে নিয়ে অবাক করা তথ্য দিলেন সেই পিপি বাংলাদেশের মানুষ বুঝে গেছে রাজনীতির খেলা

ইসির খসড়া তালিকায় দেশে মোট ভোটার ১২ কোটি ১৮ লাখ

নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪
  • ৮৪৩ বার পঠিত

দেশে মোট ভোটার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ কোটি ১৭ লাখ ৭৫ হাজার ৪৫০ জনে। এদের মধ্যে পুরুষ ৬ কোটি ২০ লাখ ৯০ হাজার ১৩৭ জন, নারী ৫ কোটি ৯৬ লাখ ৮৪ হাজার ৩৮৯ জন এবং হিজড়া ৯২৪ জন।

রবিবার (২১ জানুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে ভোটার তালিকা হালনাগাদের খসড়া ভোটার তালিকা প্রকাশ করেন নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

তিনি জানান, এটা খসড়া ভোটার তালিকা। আগামী ২ মার্চ চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। ভোটার তালিকা আইন অনুযায়ী প্রতি বছর ২রা জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়। তবে গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হওয়ায় খসড়া ভোটার তালিকা প্রকাশ করতে পারেনি কমিশন।

অশোক কুমার দেবনাথ বলেন, “সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর মোট ভোটার বেড়েছে ২০ লাখ ৮৬ হাজার ১৬১ জন। এর মধ্যে নারী ৭ লাখ ৬৫ হাজার ৬৯০ জন, পুরুষ ১৩ লাখ ২০ হাজার ৩৯৬ জন এবং হিজড়া ৭৫ জন। বাড়ি বাড়ি ভোটার তালিকা সংগ্রহ না করায় কমেছে নারী ভোটার। তবে যখন বাড়ি বাড়ি ভোটার সংখ্যা সংগ্রহ করা হবে তখন নারী ভোটার বাড়বে।”

ইসি জানায়, গত বছরের ২ মার্চ দেশের মোট ভোটার ছিল ১১ কোটি ৯১ লাখ ৫১ হাজার ৪৪০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ছিল ৬ কোটি ০৪ লাখ ৪৫ হাজার ৭২৪ জন ও নারী ভোটার ৫ কোটি ৮৭ লাখ ০৪ হাজার ৮৭৯ জন এবং হিজড়া ভোটার ছিল ৮৩৭ জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Customized BY WooHostBD