1. admin@banglawebs.com : banglawebs :
  2. ctgnews16@gmail.com : ctgnewsbd : Nurul Absar Ansary
  3. techsupport9056@gmail.com : techsupport90 :
  4. yg8yvgslpg@gmail.com : wp6htgwc :
ইবিতে ফ্রান্সে উচ্চশিক্ষাবিষয়ক সেমিনার রোববার - Ctg News BD
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
ঘোষনা
ডেইলি চট্টগ্রাম সমাচার-এ প্রচারিত সংবাদের প্রতিবাদ মুক্তিযোদ্ধা কোটায় চবিতে ভর্তি নিয়ে প্রশ্ন: রবিন নামক শিক্ষার্থীকে ঘিরে সনদ জালিয়াতির অভিযোগ, তদন্ত দাবি হাটহাজারীতে সরকারি গেজেট লঙ্ঘন করে মাদ্রাসায় পুনরায় সভাপতি হওয়ার পাঁয়তারা চট্টগ্রামের বাঁশখালীতে ফারহানাজের বিরুদ্ধে জমি রেজিস্ট্রি নিতে প্রতারণা, ভয়ভীতি ও জবর দখলের হুমকির অভিযোগ সাংবাদিক মোঃ কামাল উদ্দীনের বিরুদ্ধে ষড়যন্ত্র গ্রহণযোগ্য নয় দুদককে নিয়ে অবাক করা তথ্য দিলেন সেই পিপি বাংলাদেশের মানুষ বুঝে গেছে রাজনীতির খেলা Vertex Life International Ltd-এর ৫ কর্মকর্তার বিরুদ্ধে টাকা আত্মসাতের মামলা “ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের প্রতিবাদে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) ব্যাখ্যা” প্রতিবাদলিপি কদলপুর আইডিয়াল হাই স্কুলে অনিয়ম–দুর্নীতির অভিযোগের তদন্তের দাবী

ইবিতে ফ্রান্সে উচ্চশিক্ষাবিষয়ক সেমিনার রোববার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ২২ জুলাই, ২০২৩
  • ১৩৮৫ বার পঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইনস্টিটিউট অব ইসলামিক এডুকেশন এন্ড রিসার্চ (আইআইইআর)–এর উদ্যোগে ফ্রান্সে উচ্চশিক্ষা এবং কাজের সুযোগ বিষয়ক এক উন্মুক্ত সেমিনারের আয়োজন করা হয়েছে। আগামী রোববার বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হবে।

আজ শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউট অব ইসলামিক এডুকেশন এন্ড রিসার্চ (আইআইইআর)–এর পরিচালক ড. মো. মামুনুর রহমান।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া।

কীনোট স্পিকার হিসেবে উপস্থিত থাকবেন ঢাকাস্থ ফ্রান্স দূতাবাসের কালচারাল এটাচ ইউহান গিগারেল ও ক্যাম্পাস ফ্রান্স বাংলাদেশের অফিসার ইন চার্জ সায়েদা নাসিরা হোসেন। অনুষ্ঠানটির সভাপতিত্ব করবেন অধ্যাপক ড. মো. মামুনুর রহমান।

ড. মো. মামুনুর রহমান বলেন, ‘ইবিতে এই প্রথম প্রোগ্রামের আয়োজন হতে যাচ্ছে। এতে আমাদের শিক্ষার্থীরা উপকৃত হবে বলে আশা করি।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Customized BY WooHostBD