1. admin@banglawebs.com : banglawebs :
  2. ctgnews16@gmail.com : ctgnewsbd : Nurul Absar Ansary
  3. techsupport9056@gmail.com : techsupport90 :
  4. yg8yvgslpg@gmail.com : wp6htgwc :
মানবাধিকার সংস্থার নামে টাকা আত্মসাতের অভিযোগে মামলা - Ctg News BD
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
ঘোষনা
খুলশীতে কর্মজীবী যুবককে হত্যা চেষ্টার অভিযোগ ডেইলি চট্টগ্রাম সমাচার-এ প্রচারিত সংবাদের প্রতিবাদ মুক্তিযোদ্ধা কোটায় চবিতে ভর্তি নিয়ে প্রশ্ন: রবিন নামক শিক্ষার্থীকে ঘিরে সনদ জালিয়াতির অভিযোগ, তদন্ত দাবি হাটহাজারীতে সরকারি গেজেট লঙ্ঘন করে মাদ্রাসায় পুনরায় সভাপতি হওয়ার পাঁয়তারা চট্টগ্রামের বাঁশখালীতে ফারহানাজের বিরুদ্ধে জমি রেজিস্ট্রি নিতে প্রতারণা, ভয়ভীতি ও জবর দখলের হুমকির অভিযোগ সাংবাদিক মোঃ কামাল উদ্দীনের বিরুদ্ধে ষড়যন্ত্র গ্রহণযোগ্য নয় দুদককে নিয়ে অবাক করা তথ্য দিলেন সেই পিপি বাংলাদেশের মানুষ বুঝে গেছে রাজনীতির খেলা Vertex Life International Ltd-এর ৫ কর্মকর্তার বিরুদ্ধে টাকা আত্মসাতের মামলা “ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের প্রতিবাদে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) ব্যাখ্যা” প্রতিবাদলিপি

মানবাধিকার সংস্থার নামে টাকা আত্মসাতের অভিযোগে মামলা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ১০৭১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে মানবাধিকার সংস্থার নামে টাকা আত্মসাতের অভিযোগে সাংবাদিক নুরুল আবছার আনছারী এক ব্যক্তির বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন। মামলাটি আদালত প্রাথমিকভাবে গ্রহণ করে তদন্তের নির্দেশ দিয়েছেন।

মামলার নথি থেকে জানা যায়, বাদী নুরুল আবছার আনছারী “অপরাধ প্রতিরোধ ফাউন্ডেশন” নামে একটি মানবাধিকার সংস্থার রেজিস্ট্রেশন করার প্রস্তাবের প্রেক্ষিতে আসামি মো. নাছির উদ্দীনকে ২০১২ সালের ৭ জানুয়ারি নগদে ১ লাখ ৪০ হাজার টাকা দেন। পরে আসামি সংস্থার জন্য ঢাকায় অফিস নেওয়ার কথা বলে বাদীর যমুনা ব্যাংকের বহদ্দারহাট শাখার সেভিংস হিসাব (নং ০২৮-০৩১০০৩৮৩৩৮) থেকে চেকের মাধ্যমে আরও ১ লাখ টাকা গ্রহণ করেন।

সব মিলিয়ে আসামি নগদ ও চেক—দুই মাধ্যমে মোট ২ লাখ ৪০ হাজার টাকা নেন এবং ওই বছরের ১৭ জুনের মধ্যে টাকা ফেরত দেওয়ার মৌখিক অঙ্গীকার করেন। কিন্তু নির্ধারিত তারিখে টাকা পরিশোধ না করায় বাদী আসামির কাছে একাধিকবার যোগাযোগ করেন।

২০১৩ সালের ২৬ ফেব্রুয়ারি বাদী তাঁর আইনজীবী এডভোকেট মো. ফরিদ উদ্দিনের মাধ্যমে আসামির ঠিকানায় লিগ্যাল নোটিশ পাঠান, যেখানে ১০ দিনের মধ্যে টাকা ফেরত দেওয়ার অনুরোধ করা হয়। তবে নোটিশ গ্রহণ করেও আসামি টাকা ফেরত দেননি বা কোনো জবাবও দেননি।

পরবর্তীতে বাদীর অভিযোগ, ২০১৩ সালের ১০ মার্চ আসামি টাকা ফেরত না দিয়ে উল্টো হুমকি দেন যে, ভবিষ্যতে পাওনা দাবি করলে মিথ্যা মামলায় জড়িয়ে ক্ষতি করবেন। এর আগে ৭ ফেব্রুয়ারি একই ধরনের হুমকির ঘটনায় বাদী আদালতে ডায়েরি (নং ৪৩০) করেন।

সবশেষে ২০১৩ সালের ১১ মার্চ বাদী আদালতে সি.আর মামলা নং ৪০২/২০১৩ দায়ের করেন, দণ্ডবিধির ৪০৬ ও ৪২০ ধারায়। আদালত প্রাথমিক শুনানি শেষে পাহাড়তলী থানার ওসি-কে তদন্তের নির্দেশ দেন।

তদন্ত শেষে সংশ্লিষ্ট কর্মকর্তা প্রতিবেদনে জানান, “তদন্তে প্রাপ্ত সাক্ষ্য, প্রমাণ ও ঘটনার পারিপার্শ্বিকতায় দণ্ডবিধির ৪২০/৪০৬/৫০৬ ধারার অপরাধ সংঘটনের অভিযোগ প্রাথমিকভাবে সত্য প্রমাণিত হয়েছে।”

পরবর্তীতে আদালত ওই প্রতিবেদনের ভিত্তিতে গত ১০ জুলাই ২০১৩ ইং তারিখে আসামির প্রতি সমন জারি করার নির্দেশ দেন।

যদিও পরবর্তীতে মামলাটির আসামী খালাস পেয়ে যায়। বাদীর মতে আসামী আওয়ামী লীগের রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত থাকায় তদবীরের মাধ্যমে খালাস পায়। সরকার পরিবর্তনের পর বাদী মামলাটি পূনর্জীবিত করার চিন্তা করছেন মর্মে জানা যায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Customized BY WooHostBD