1. admin@banglawebs.com : banglawebs :
  2. ctgnews16@gmail.com : ctgnewsbd : Nurul Absar Ansary
  3. techsupport9056@gmail.com : techsupport90 :
  4. yg8yvgslpg@gmail.com : wp6htgwc :
খুলশীতে কর্মজীবী যুবককে হত্যা চেষ্টার অভিযোগ - Ctg News BD
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
ঘোষনা
খুলশীতে কর্মজীবী যুবককে হত্যা চেষ্টার অভিযোগ ডেইলি চট্টগ্রাম সমাচার-এ প্রচারিত সংবাদের প্রতিবাদ মুক্তিযোদ্ধা কোটায় চবিতে ভর্তি নিয়ে প্রশ্ন: রবিন নামক শিক্ষার্থীকে ঘিরে সনদ জালিয়াতির অভিযোগ, তদন্ত দাবি হাটহাজারীতে সরকারি গেজেট লঙ্ঘন করে মাদ্রাসায় পুনরায় সভাপতি হওয়ার পাঁয়তারা চট্টগ্রামের বাঁশখালীতে ফারহানাজের বিরুদ্ধে জমি রেজিস্ট্রি নিতে প্রতারণা, ভয়ভীতি ও জবর দখলের হুমকির অভিযোগ সাংবাদিক মোঃ কামাল উদ্দীনের বিরুদ্ধে ষড়যন্ত্র গ্রহণযোগ্য নয় দুদককে নিয়ে অবাক করা তথ্য দিলেন সেই পিপি বাংলাদেশের মানুষ বুঝে গেছে রাজনীতির খেলা Vertex Life International Ltd-এর ৫ কর্মকর্তার বিরুদ্ধে টাকা আত্মসাতের মামলা “ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের প্রতিবাদে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) ব্যাখ্যা” প্রতিবাদলিপি

খুলশীতে কর্মজীবী যুবককে হত্যা চেষ্টার অভিযোগ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ২৪৭ বার পঠিত

চট্টগ্রাম, ২১ জুন ২০২৬:
চট্টগ্রাম নগরের খুলশী থানা এলাকাস্থ পলিটেকনিক ইনস্টিটিউট মোড়ের অদুরে পরমাণু কেন্দ্রের বিপরীতে ভাঙ্গারীর দোকানের সামনে একটি সংঘবদ্ধ সন্ত্রাসী চক্রের বিরুদ্ধে এক গার্মেন্টস কর্মীকে হত্যা চেষ্টার অভিযোগ

পাওয়া যায়।

অভিযোগ সূত্রে জানা যায়, মালেক আনছারী মোহাম্মদ ওমর চট্টগ্রামের একটি স্বনামধন্য প্রতিষ্ঠান ম্যাপ ফুডওয়্যার লিমিটেডে সহকারী কিউসি পদে কর্মরত যার আইডি নম্বর ১১, ৩৮৮। একই ফ্যাক্টরীর মহিলা অপারেটর ইসিতা আপ্রিন (নিশি)র সাথে মালেক আনছারীর মনোমালিন্য ছিল। তৎকারণে নিশি তার স্বামী মনিরসহ মনিরের এক বন্ধু এবং উক্ত ফ্যাক্টরীতে কর্মরত প্রিপারেশন সুপারভাইজার আরাফাতের সঙ্গে পরস্পরের যোগসাজশে একই উদ্দেশ্যে মালেক আনছারীকে হত্যা করার কুউদ্দেশ্যে ভাড়াটিয়া বহিরাগত ৭/৮ জন সন্ত্রাসীর মাধ্যমে, দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে  গত ২০ জুন ২০২৬ তারিখ দিবাগত রাত ৭-৮ টার দিকে হামলা চালায়। ভুক্তভোগীর দাবি, গত ২০ জুন ২০২৬ তারিখে দুপুরের খাবারের বিরতির সময় ইসিতা আপ্রিন তাকে হত্যা করার হুমকি প্রদান করিলেও আনছারী তার কথা বিশ্বাস করে নাই। হুমকীর কিছুক্ষণ পর উপরোক্ত আরাফাত তার “মোবাইল ফোনে সংরক্ষিত মালেক আনছারীর একটি ছবি মালেক আনছারীকে দেখিয়ে বলেন, তোমার বিপদ অতি সন্নিকট”। এরপর মালেক আনছারী আতঙ্কিত হয়ে পড়েন। তবুও একই ফ্যাক্টরীতে চাকরি করার কারণে হুমকীর বিষয়টি পাত্তা দেয়নি।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, ২০ তাং সন্ধ্যা আনুমানিক ৭টার পর অভিযোগকারী ফ্যাক্টরী ছুটির পর মোটর সাইকেল যোগে বাসায় ফেরার পথে পলিটেকনিক ইনস্টিটিউট মোড়ে ৭ থেকে ৮ ব্যক্তি জন অজ্ঞাত নামা লোক তার পথ গতিরোধ করে, জোর পূর্বক ভাঙ্গারী দোকানের দিকে নিয়ে যাওয়ার পর, নিশির স্বামীসহ উপরোক্ত লোকজনের কুপ্ররোচনায় ব্যাপক মারধর করে, যার কারণে তার শরীরের বিভিন্ন স্থানে নীলা ফুলা জখম হয় এবং এক পর্যায়ে তিনি অচেতন হয়ে পড়েন। এ সময় তার মানিব্যাগ ছিনিয়ে নেওয়া হয়। মানিব্যাগে নগদ ৭ থেকে ৮ হাজার টাকা, জাতীয় পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স এবং মোটর সাইকেলের মূল কাগজপত্র ছিল বলে তিনি অভিযোগ করেন।

এরা বড় মাপের প্রতারক ও ১১৫৯ মামলার আসামী

ঘটনার কিছুক্ষণ পরে একই প্রতিষ্ঠানে কর্মরত, রুবেল, জুয়েল ও তাহের অভিযোগকারীকে ঘটনাস্থলে অচেতন অবস্থায় দেখে নিকটবর্তী এক বেসরকারি মেডিকেলে নিয়ে চিকিৎসা করায়। ভূক্তভোগীর অভিযোগ, উপরোক্ত আপ্রিন, তার স্বামী মনির, আরাফাতসহ মনিরের জনৈক বন্ধুর প্রত্যক্ষ মদদে সন্ত্রাসীরা তার উপর হামলা চালায়, যাহা তাদের মোবাইল ফোনের কললিস্ট এবং ঘটনাস্থলের আশপাশের সিটিভি ফুটেজ পর্যালোচনা করিলে, সন্ত্রাসীদের শনাক্ত ও ঘটনার রহস্য উদঘাটিত হবে বলে তিনি দাবি করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Customized BY WooHostBD