1. admin@banglawebs.com : banglawebs :
  2. ctgnews16@gmail.com : ctgnewsbd : Nurul Absar Ansary
শনিবার থেকে কাজে ফিরছেন জুনিয়র চিকিৎসকেরা - Ctg News BD
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
ঘোষনা
বাংলাদেশের মানুষ এখন বুঝে গেছে রাজনীতির নোংরা খেলা Vertex Life International Ltd-এর ৫ কর্মকর্তার বিরুদ্ধে টাকা আত্মসাতের মামলা বৈশ্বিক অস্থিরতার মধ্যেও বিএসসিতে রেকর্ড পরিমান মুনাফা “ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের প্রতিবাদে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) ব্যাখ্যা” প্রতিবাদলিপি ছয় মাস কারাভোগ শেষে মুক্ত সবুজ, নেতাকর্মীদের মধ্যে স্বস্তি চরলক্ষ্যায় জমি নিয়ে বিরোধে ব্যবসায়ীর ওপর হামলা–চাঁদা দাবির অভিযোগে আদালতে মামলা। কদলপুর আইডিয়াল হাই স্কুলে অনিয়ম–দুর্নীতির অভিযোগের তদন্তের দাবী মানবাধিকার সংস্থার নামে টাকা আত্মসাতের অভিযোগে মামলা চান্দগাঁও থানায় দায়েরকৃত ইজ্জত নষ্ট মামলায় চার্জশীটভুক্ত রিয়াজ উদ্দিন রানা কি পার পাচ্ছেন? মিথ্যা মামলা করে হয়রানির অভিযোগ তৈয়ব শাহের — পুলিশ সুপারের কাছে লিখিত আবেদন

শনিবার থেকে কাজে ফিরছেন জুনিয়র চিকিৎসকেরা

বেবী চক্রবর্ত্তী, কলকাতা
  • আপডেট টাইম : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮৭০ বার পঠিত
    • বেবি চক্রবর্ত্তী:-আগামী শনিবার থেকে জুনিয়র চিকিৎসকেরা কাজে ফিরছেন। তবে আগের মতো সব পরিষেবা দেবেন না। আংশিকভাবে কাজে যোগ দেবেন। বৃহস্পতিবার রাতে সাংবাদিক বৈঠক করে ‘ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট’-র তরফে জানানো হয়েছিল। পাশাপাশি স্বাস্থ্যভবনের সামনে যে অবস্থান চলছে, তা শুক্রবার থেকে তুলে নেওয়া হবে। এছাড়াও শুক্রবার দুপুর তিনটেয় স্বাস্থ্যভবন থেকে সিবিআইয়ের দফতর সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল করা হবে। তারপর আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা নিজেদের মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে ফিরে যাবেন। পরদিন থেকে শুধুমাত্র জরুরি পরিষেবা প্রদানের কাজে যোগ দেবেন। কিন্তু রাজ্য সরকার যে প্রতিশ্রুতি দিয়েছে, সেটা পূরণ না করলে এবং থ্রেট কালচার নিয়ে তাঁদের দাবি মেনে না নিলে ফের পুরোপুরি কাজ বন্ধ করে দেবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন জুনিয়র ডাক্তাররা।সাতদিনের ডেডলাইনও বেঁধে দিয়েছেন এই জুনিয়র চিকিৎসকেরা।

তাঁদের হুঁশিয়ারি, ‘আমাদের নমনীয় মনোভাবকে যেন দুর্বলতা হিসেবে ভেবে না নেয় রাজ্য সরকার।’জুনিয়র ডাক্তারদের আন্দোলনের অন্যতম ‘মুখ’ দেবাশিস হালদার জানিয়েছেন যে শুধুমাত্র জরুরি পরিষেবা প্রদান করা হবে। প্রতিটি বিভাগ এবং প্রতিটি মেডিক্যাল কলেজ ভিত্তিক জরুরি পরিষেবা আলাদা হয়ে থাকে। শুক্রবারের মিছিলের পরে তাঁরা নিজেদের কলেজে ফিরে যাবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Customized BY WooHostBD