1. admin@banglawebs.com : banglawebs :
  2. ctgnews16@gmail.com : ctgnewsbd : Nurul Absar Ansary
  3. techsupport9056@gmail.com : techsupport90 :
  4. yg8yvgslpg@gmail.com : wp6htgwc :
চট্টগ্রামে যে ২৮ সাংবাদিকসহ বিভিন্নজনকে আসামী করে মামলা - Ctg News BD
সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
ঘোষনা
সাংবাদিক মোঃ কামাল উদ্দীনের বিরুদ্ধে ষড়যন্ত্র গ্রহণযোগ্য নয় দুদককে নিয়ে অবাক করা তথ্য দিলেন সেই পিপি বাংলাদেশের মানুষ বুঝে গেছে রাজনীতির খেলা Vertex Life International Ltd-এর ৫ কর্মকর্তার বিরুদ্ধে টাকা আত্মসাতের মামলা বৈশ্বিক অস্থিরতার মধ্যেও বিএসসিতে রেকর্ড পরিমান মুনাফা “ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের প্রতিবাদে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) ব্যাখ্যা” প্রতিবাদলিপি ছয় মাস কারাভোগ শেষে মুক্ত সবুজ, নেতাকর্মীদের মধ্যে স্বস্তি চরলক্ষ্যায় জমি নিয়ে বিরোধে ব্যবসায়ীর ওপর হামলা–চাঁদা দাবির অভিযোগে আদালতে মামলা। কদলপুর আইডিয়াল হাই স্কুলে অনিয়ম–দুর্নীতির অভিযোগের তদন্তের দাবী মানবাধিকার সংস্থার নামে টাকা আত্মসাতের অভিযোগে মামলা

চট্টগ্রামে যে ২৮ সাংবাদিকসহ বিভিন্নজনকে আসামী করে মামলা

মোঃ আসহাব উদ্দিন সাকিব,
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬৫৫ বার পঠিত
  • আওয়ামী লীগ সরকারের সাবেক তথ্য মন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত এবং চট্টগ্রামের ২৮ জন সাংবাদিকসহ ১০৯ জনের বিরুদ্ধে অপহরণের চেষ্টা, আক্রমণ এবং শিক্ষার্থীদের প্রতিবাদ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে চট্টগ্রামের আদালতে মামলা দায়ের করা হয়েছে। বুধবার কলেজ শিক্ষক হাসিনা মমতাজ মহানগর ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালতে এ মামলা দায়ের করেন। আদালত এ অভিযোগটি সন্তুষ্ট হয়ে গ্রহণ পূর্বক পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই) কে মামলাটি তদন্ত পূর্বক আগামী ৩০ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ প্রদান করেন।

মামলায় বর্ণিত অভিযুক্ত সাংবাদিকদের মধ্যে রয়েছেন দৈনিক আজাদীর শুকলাল দাশ, বাংলাদেশ প্রতিদিনের রিয়াজ হায়দার চৌধুরী ও আজাহার মাহমুদ, সময় টিভির কমল দে, ইনডিপেনডেন্ট টিভির অনুপম শীল, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, বাংলানিউজ ২৪ এর তপন চক্রবর্তী, ফটোগ্রাফার উজ্জ্বল কান্তি ধর, আজাদীর ঋত্বিক নয়ন ও আমিনুল ইসলাম মুন্না, পূর্বদেশের রাহুল দাস নয়ন, প্রতিদিনের বাংলাদেশের সুবল বড়ুয়া, বিএফইউজে নেতা কাজী মহসিন, একুশে টিভির রফিকুল বাহার ও একরামুল হক বুলবুল, সারাবাংলা ডট নেটের রমেন দাশ গুপ্ত; বিডিনিউজ২৪.কমের মিন্টু চৌধুরীও উত্তম সেন গুপ্ত; সমকালের কুতুব উদ্দিন; দীপ্ত টিভির রুনা আনসারি; ডিবিসি নিউজের মাসুদুল হক, বিশ্বজিৎ রাহা; ভোরের কাগজের সমরেশ বৈদ্য, সিপ্লাসের সৌরভ ভট্টাচার্য, রাশেদ মাহমুদ, হামিদউল্ল্যাহ, আয়ান শর্মা এবং রতন কান্তি দেবাশীষ।

মামলার বিবৃতিতে বাদী অভিযোগ করেন, সাংবাদিকরা শিক্ষার্থীদের আন্দোলনের সময় প্রকৃত ঘটনা গোপন করে মিথ্যা এবং বানোয়াট সংবাদ প্রচার করেছেন। ৪ই আগস্ট বাদী যখন নিউ মার্কেট এলাকায় ছিলেন, তখন সাংবাদিকরা ছবি ও ভিডিও সংগ্রহ করছিলেন। দুপুর সাড়ে ১২ টার দিকে সশস্ত্র আওয়ামী লীগ কর্মীরা শিক্ষার্থীদের ওপর হামলা চালায় এবং গুলি ছোড়ে অনেককে আহত করে। শিক্ষার্থীরা গলিতে লুকানোর চেষ্টা করলে, সাংবাদিকরা তাদের মারধর করে এবং আওয়ামী লীগ নেতাদের হাতে তুলে দেয়।

সাংবাদিকরা প্রকৃত ঘটনাগুলো রিপোর্ট না করে উদ্দেশ্যমূলক সংবাদ প্রকাশ করেছেন। অভিযুক্তরা বাদীকে অপহরণের চেষ্টা করেছিল, কিন্তু তিনি কোনোভাবে নিজেকে রক্ষা করতে সক্ষম হন। মামলার বাদী  জানান, আমি মামলায় যে সাংবাদিকদের নাম দিয়েছি তাদের সবাইকে আমি চিনি না। এ সাংবাদিকদের নাম আমি বৈষম্যবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের কাছ থেকে পেয়েছি। সেজন্য তাদের নাম উল্লেখ করা হয়েছে। বণিক বার্তা হইতে সংগৃহীত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Customized BY WooHostBD