1. admin@banglawebs.com : banglawebs :
  2. ctgnews16@gmail.com : ctgnewsbd : Nurul Absar Ansary
  3. techsupport9056@gmail.com : techsupport90 :
  4. yg8yvgslpg@gmail.com : wp6htgwc :
চট্টগ্রামে বিএনপির দুপক্ষের দফায় দফায় সংঘর্ষ - Ctg News BD
সোমবার, ০১ জুন ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
ঘোষনা
সাংবাদিক মোঃ কামাল উদ্দীনের বিরুদ্ধে ষড়যন্ত্র গ্রহণযোগ্য নয় দুদককে নিয়ে অবাক করা তথ্য দিলেন সেই পিপি বাংলাদেশের মানুষ বুঝে গেছে রাজনীতির খেলা Vertex Life International Ltd-এর ৫ কর্মকর্তার বিরুদ্ধে টাকা আত্মসাতের মামলা বৈশ্বিক অস্থিরতার মধ্যেও বিএসসিতে রেকর্ড পরিমান মুনাফা “ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের প্রতিবাদে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) ব্যাখ্যা” প্রতিবাদলিপি ছয় মাস কারাভোগ শেষে মুক্ত সবুজ, নেতাকর্মীদের মধ্যে স্বস্তি চরলক্ষ্যায় জমি নিয়ে বিরোধে ব্যবসায়ীর ওপর হামলা–চাঁদা দাবির অভিযোগে আদালতে মামলা। কদলপুর আইডিয়াল হাই স্কুলে অনিয়ম–দুর্নীতির অভিযোগের তদন্তের দাবী মানবাধিকার সংস্থার নামে টাকা আত্মসাতের অভিযোগে মামলা

চট্টগ্রামে বিএনপির দুপক্ষের দফায় দফায় সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ১৩৬৩ বার পঠিত

চট্টগ্রামে জায়গা সংক্রান্ত বিরোধের জেরে বিএনপির দুপক্ষে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সাতজন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে নগরীর বাকলিয়া থানার এক্সেস রোড এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় বেশকিছু গাড়ি ও দোকানপাট ভাঙচুর করা হয়।

তবে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুর থেকে জায়গা সংক্রান্ত বিষয়ে স্বেচ্ছাসেবকলীগ নেতা সজীবের পক্ষ নিয়ে স্থানীয় যুবদল নেতা মুসা বিএনপির আরেকটি পক্ষের সাথে তর্কে লিপ্ত হয়। একপর্যায়ে সেটি সংঘর্ষে রূপ নেয়। এরপর থেকেই উভয়পক্ষে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটে। রাত ১১টার সময় এক্সেস রোড এলাকায় হঠাৎ করেই দোকানপাট বন্ধ করতে থাকেন ব্যবসায়ীরা। পরে দেশীয় অস্ত্র হাতে জড়ো হতে থাকেন শতাধিক যুবক।

এরপর তাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। একপক্ষ আরেকপক্ষের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে এবং ধাওয়া দেয়। এ সময় উভয়পক্ষ ‘জিয়ার সৈনিক, এক হও লড়াই করো’ বলে স্লোগান দেন। পরে সেনাবাহিনী ও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বাকলিয়া থানার ওসি ইখতিয়ার উদ্দিন বলেন, জমির দখল সংক্রান্ত বিষয় নিয়ে বিএনপির দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। স্থানীয় সজিব ও দিদারের মধ্যে এ ঘটনা ঘটে। তারা দুজনই এক্সেস রোডের মদিনা আবাসিক এলাকায় একটি জমির মালিক দাবি করে আসছে। দুজনের মধ্যে সজিব আওয়ামী লীগের সমর্থক এবং দিদার বিএনপির। তবে সজিবের হয়ে বিএনপির একটি পক্ষ মিলে সংঘর্ষে জড়ায়।

তিনি আরও বলেন, সংঘর্ষের ঘটনায় কোনো পক্ষ থানায় অভিযোগ দায়ের করেনি। এ কারণে কাউকে আটক করা হয়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Customized BY WooHostBD