1. admin@banglawebs.com : banglawebs :
  2. ctgnews16@gmail.com : ctgnewsbd : Nurul Absar Ansary
  3. techsupport9056@gmail.com : techsupport90 :
  4. yg8yvgslpg@gmail.com : wp6htgwc :
এবার পুজোতে শনি-রবিবার থাকছে অতিরিক্ত মেট্রো পরিষেবা - Ctg News BD
রবিবার, ৩১ মে ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
ঘোষনা
সাংবাদিক মোঃ কামাল উদ্দীনের বিরুদ্ধে ষড়যন্ত্র গ্রহণযোগ্য নয় দুদককে নিয়ে অবাক করা তথ্য দিলেন সেই পিপি বাংলাদেশের মানুষ বুঝে গেছে রাজনীতির খেলা Vertex Life International Ltd-এর ৫ কর্মকর্তার বিরুদ্ধে টাকা আত্মসাতের মামলা বৈশ্বিক অস্থিরতার মধ্যেও বিএসসিতে রেকর্ড পরিমান মুনাফা “ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের প্রতিবাদে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) ব্যাখ্যা” প্রতিবাদলিপি ছয় মাস কারাভোগ শেষে মুক্ত সবুজ, নেতাকর্মীদের মধ্যে স্বস্তি চরলক্ষ্যায় জমি নিয়ে বিরোধে ব্যবসায়ীর ওপর হামলা–চাঁদা দাবির অভিযোগে আদালতে মামলা। কদলপুর আইডিয়াল হাই স্কুলে অনিয়ম–দুর্নীতির অভিযোগের তদন্তের দাবী মানবাধিকার সংস্থার নামে টাকা আত্মসাতের অভিযোগে মামলা

এবার পুজোতে শনি-রবিবার থাকছে অতিরিক্ত মেট্রো পরিষেবা

বেবী চক্রবর্ত্তী, কলকাতা
  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৯১ বার পঠিত

বেবি চক্রবর্ত্তী,কলকাতা:- বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা প্রায় চলে এসেছে। এরই মধ্যে দিনে দিনে ক্রমশ বাড়ছে বাজারে কেনাকাটার ধুম। প্রত্যেকদিন সন্ধ্যায় মেট্রো গুলোতে থাকে প্রচন্ড ভীড় একদিকে পুজোর কেনাকাটা অর অন্যদিকে অফিস ফেরা যাত্রী থেকে পড়ুয়া। তাই এবার থেকে ভিড়ে ঠাসা যানজট রুখতে শনি-রবিবার চলবে অতিরিক্ত মেট্রো।

ইতিমধ্যেই কলকাতা মেট্রোর তরফে বিবৃতি জারি হয়েছে। সেখানে বলা হয়েছে যে ১৪ সেপ্টেম্বর ও ২১ সেপ্টেম্বর দুই শনিবার ২৩৪টির বদলে পুজোর আগে পর্যন্ত চলবে ২৬২টি মেট্রো। অন্যদিকে ২৮ সেপ্টেম্বর ও ৫ অক্টোবর দুই শনিবার ২৩৪টির বদলে ২৮৮টি মেট্রো চলবে। এছাড়াও ১৫, ২২, ২৯ সেপ্টেম্বর ও ৬ অক্টোবর রবিবারগুলিতে ১৩০টির বদলে ১৯৬টি মেট্রো চলবে। শনিবার দমদম থেকে প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল ৬টা ৫০ মিনিটে। অন্যদিকে দক্ষিণেশ্বর থেকে প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল ৭টায়। দক্ষিণেশ্বর থেকে রাতে শেষ মেট্রো পাওয়া যাবে ৯টা বেজে ২৮ মিনিটে। অন্যদিকে কবি সুভাষ থেকে শেষ মেট্রো পাওয়া যাবে ৯টা ৪০ মিনিটে। প্রত্যেক রবিবার কবি সুভাষ থেকে প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল ৯টায়। দমদম থেকে রবিবারে প্রথম মেট্রো ছাড়ছে সকাল ৯টায়। রাতে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত শেষ মেট্রো রাত ৯টা ২৭ এর পরিবর্তে সাড়ে ৯টায় পাওয়া যাবে।এছাড়াও দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত শেষ মেট্রো পাওয়া যাবে রাত ৯টা ২৮ মিনিটে। দমদম থেকে কবি সুভাষগামী শেষ মেট্রো পাওয়া যাবে ৯টা ৪০ মিনিটে। তবে গ্রিন লাইন-১, গ্রিন লাই-২, পার্পল ও অরেঞ্জ লাইন শনি ও রবিবারের মেট্রো সূচি পরিবর্তিত থাকছে না।এবার পুজোতে যাত্রী পরিষেবা দিতে পুরো দমে কাজে নেমে পড়েছে কলকাতা মেট্রো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Customized BY WooHostBD