1. admin@banglawebs.com : banglawebs :
  2. ctgnews16@gmail.com : ctgnewsbd : Nurul Absar Ansary
  3. techsupport9056@gmail.com : techsupport90 :
  4. yg8yvgslpg@gmail.com : wp6htgwc :
বন্দে ভারতের ভার্চুয়ালী উদ্ভোধন - Ctg News BD
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
ঘোষনা
সাংবাদিক মোঃ কামাল উদ্দীনের বিরুদ্ধে ষড়যন্ত্র গ্রহণযোগ্য নয় দুদককে নিয়ে অবাক করা তথ্য দিলেন সেই পিপি বাংলাদেশের মানুষ বুঝে গেছে রাজনীতির খেলা Vertex Life International Ltd-এর ৫ কর্মকর্তার বিরুদ্ধে টাকা আত্মসাতের মামলা বৈশ্বিক অস্থিরতার মধ্যেও বিএসসিতে রেকর্ড পরিমান মুনাফা “ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের প্রতিবাদে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) ব্যাখ্যা” প্রতিবাদলিপি ছয় মাস কারাভোগ শেষে মুক্ত সবুজ, নেতাকর্মীদের মধ্যে স্বস্তি চরলক্ষ্যায় জমি নিয়ে বিরোধে ব্যবসায়ীর ওপর হামলা–চাঁদা দাবির অভিযোগে আদালতে মামলা। কদলপুর আইডিয়াল হাই স্কুলে অনিয়ম–দুর্নীতির অভিযোগের তদন্তের দাবী মানবাধিকার সংস্থার নামে টাকা আত্মসাতের অভিযোগে মামলা

বন্দে ভারতের ভার্চুয়ালী উদ্ভোধন

বেবী চক্রবর্তী, কলকাতা
  • আপডেট টাইম : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১০৩ বার পঠিত

বেবি চক্রবর্ত্তী :-দেশের লাইফ লাইনের উন্নয়নকে ধরে রাজনীতির চেষ্টা বিজেপির। রবিবার প্রধানমন্ত্রী জামসেদপুর থেকে একগুচ্ছ বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করেন। হাওড়া স্টেশনে এই উপলক্ষে রেলের তরফে এক অনুষ্ঠানে যোগ দেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রের শিক্ষাদপ্তরের প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।সেখানে কেন্দ্রের প্রশংসার পাশাপাশি রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে কার্যত কটাক্ষ করেন তিনি। ট্রেনের আনুষ্ঠানিক সূচনার অনুষ্ঠানে এসে বঙ্গ বিজেপি নেতৃত্বে রেল উন্নয়ন প্রসঙ্গে বিশেষ কিছু না বলে রাজ্যের শাসককে কটাক্ষ করা ও রাজনৈতিক বক্তব্য রাখায় অখুশি রেল কর্তাদের অধিকাংশ।

রবিবার রেলের অনুষ্ঠানে যোগ দিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানান, রাজ্যের সঙ্গে অন্য রাজ্যের সংযোগকারী বন্দে ভারত এক্সপ্রেসের সূচনায় দ্রুততা বাড়ার পাশাপাশি শিল্পের বিকাশের সম্ভবনা রয়েছে। প্রশ্ন তুলে দেন রাজ্যের বিরুদ্ধে। রাজ্য সরকার এনিয়ে কতটা সদার্থক ভূমিকা নেবে তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন। টালা থানার ওসি গ্রেপ্তারের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘টালির বাড়ির’ দিকে গ্রেপ্তারি যাবে কি না, সেটাই এখন দেখার। সিপির অপসারণ না হওয়া নিয়েও সুকান্ত মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেন। পাশাপাশি ডাক্তারদের আন্দোলনের বিষয়ে বলেন, “আমরা আন্দোলনের মধ্যে নেই। বাইরে থেকে সমর্থন করছি।”

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Customized BY WooHostBD